/indian-express-bangla/media/media_files/2025/11/07/voter-list-revision-west-bengal-2025-11-07-09-16-23.jpg)
জানুন অনলাইন এনুমারেশন ফর্ম ফিল-আপের পদ্ধতি
Bengal SIR: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা Special Intensive Revision (SIR) প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এবার ভোটারদের সুবিধার জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণের ব্যবস্থাও চালু করেছে নির্বাচন কমিশন। তবে সূত্রের খবর, সপ্তাহের শুরুতে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে ফর্ম প্রকাশে বিলম্ব হলেও বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে অনলাইন ফর্মগুলি চালু হয়েছে।
কোথায় পাবেন অনলাইন ফর্ম?
ভোটাররা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের (CEO West Bengal) অফিসিয়াল ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in -এর মাধ্যমে অনলাইনে enumeration form পূরণ করতে পারবেন। এছাড়াও একটি কিউআর কোডও দেওয়া হয়েছে, যা স্ক্যান করলে সরাসরি SIR 2026 ফর্ম এবং ২০০২ সালের ভোটার তালিকায় পৌঁছে যাওয়া যাবে। একই সঙ্গে, ফর্মটি ECINET মোবাইল অ্যাপ-এর মাধ্যমেও অ্যাক্সেস করা যাবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
অনলাইন ফর্মে কীভাবে তথ্য পূরণ করবেন?
ফর্মের উপরের অংশে ইংরেজিতে আপনার বুথ লেভেল অফিসারের (BLO) নাম ও ফোন নম্বর মুদ্রিত থাকবে। ভোটাররা প্রয়োজনে সরাসরি BLO-এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
ফর্মের প্রথম অংশে থাকবে ভোটারের নাম (বাংলায়), EPIC নম্বর, ঠিকানা, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, বিধানসভা কেন্দ্র ও রাজ্যের নামসহ প্রয়োজনীয় তথ্য — যা আগে থেকেই প্রিন্ট করা থাকবে। সেই সঙ্গে থাকবে আপনার ভোটার কার্ডের ছবি ও একটি কিউআর কোড।
ভোটারদের নিজেদের EPIC নম্বর ব্যবহার করে ফর্মে লগইন করতে হবে। ফর্ম ডাউনলোড করার পর প্রি-প্রিন্টেড তথ্যগুলি ভোটার কার্ডের সঙ্গে মিলিয়ে যাচাই করতে হবে। এরপর বাকি অংশ পূরণ করে ই-সিগনেচার দিয়ে অনলাইনে জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ: ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর
ড্রাফ্ট ভোটার তালিকা প্রকাশ: ৯ ডিসেম্বর
দাবি ও আপত্তি গ্রহণের সময়সীমা: ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ৭ ফেব্রুয়ারি
BLO কল বুকিং প্রক্রিয়া
ভোটাররা চাইলে ECI পোর্টাল-এর একটি নির্দিষ্ট ট্যাবে গিয়ে BLO-এর সঙ্গে ফোনে যোগাযোগের জন্য বুকিং করতে পারবেন। এর জন্য শুধুমাত্র EPIC নম্বর এবং ক্যাপচা কোড প্রবেশ করাতে হবে।
কেন বিলম্ব হল ৪ নভেম্বরের নির্ধারিত লঞ্চে?
প্রথমে ঘোষণা করা হয়েছিল যে অনলাইন ফর্মের ব্যবস্থা ৪ নভেম্বর থেকেই চালু হবে। কিন্তু সেদিন থেকেই যখন BLO-রা ভোটারদের বাড়িতে ফর্ম বিতরণ শুরু করেন, তখন দেখা যায় অনলাইন বিকল্পটি কাজ করছে না। পরে নির্বাচন কমিশন জানায়, সার্ভার-সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যার কারণেই বিলম্ব হয়েছিল। তবে সেই সমস্যা বর্তমানে মিটে গিয়েছে এবং ফর্ম এখন অনলাইনে উপলব্ধ।
আরও পড়ুন- দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?
চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us