TMC-র দুই গোষ্ঠীর তাণ্ডব! সাংসদ শতাব্দীর সামনেই কিল–চড়–লাথি, শোরগোল সিউড়িতে

Birbhum News: বীরভূমের সিউড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শতাব্দী রায়ের সামনেই তুমুল মারপিট ও উত্তেজনা। অনুব্রত মণ্ডল ও কাজল শেখ অনুগামীদের সংঘর্ষে এলাকায় অস্থিরতা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের হস্তক্ষেপ।

Birbhum News: বীরভূমের সিউড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শতাব্দী রায়ের সামনেই তুমুল মারপিট ও উত্তেজনা। অনুব্রত মণ্ডল ও কাজল শেখ অনুগামীদের সংঘর্ষে এলাকায় অস্থিরতা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের হস্তক্ষেপ।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC faction fight Siuri  ,Shatabdi Roy Birbhum incident  ,TMC internal conflict West Bengal,  Anubrata Mondal followers clash  ,Kajol Sheikh group fight  ,SIR camp violence TMC,  West Bengal political violence,  Siuri TMC workers clash,  Shatabdi Roy reaction,  Bengal politics latest news,শতাব্দী রায়,  সিউড়ি তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব,  অনুব্রত মণ্ডল অনুগামী  ,কাজল শেখ গোষ্ঠী  ,তৃণমূল কর্মী মারপিট,  বীরভূম রাজনীতি,  SIR ক্যাম্প ঝামেলা , পশ্চিমবঙ্গ রাজনৈতিক সংঘর্ষ  ,তৃণমূল কোন্দল  ,CPM অনুপ্রবেশ অভিযোগ

TMC: প্রতীকী ছবি।

political violence: বীরভূমের সিউড়িতে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল আবারও প্রকাশ্যে। বৃহস্পতিবার সিউড়ির ২ নম্বর ব্লকে তৃণমূল কর্মী-সমর্থকদের দুই গোষ্ঠীর মধ্যে মারপিটে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঠিক সেই সময় এলাকায় উপস্থিত ছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়।

Advertisment

সূত্রের খবর, এদিন সাংসদ শতাব্দী রায় দলের SIR ক্যাম্প পরিদর্শনে গেলে অনুব্রত মণ্ডল গোষ্ঠী এবং কাজল শেখ অনুগামীদের মধ্যে হঠাৎই বচসা থেকে হাতাহাতি শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: ভয়াবহ অগ্নিকাণ্ড, গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া, তুমুল চাঞ্চল্যে তোলপাড়

Advertisment

দু'পক্ষ রাস্তায় একে অপরকে ফেলে কিল–চড়–লাথি–ঘুষিতে লুটিয়ে পড়ে। আচমকা এই বিশৃঙ্খল ঘটনায় বিব্রত ও অস্বস্তিতে পড়েন সাংসদ শতাব্দী রায়। অশান্তি আরও বাড়ার আগেই তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ছেড়ে বেড়িয়ে যান। 

এরপর খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য করতে নারাজ স্থানীয় তৃণমূল নেতারা। তাঁদের দাবি, "গোষ্ঠীদ্বন্দ্ব নয়, সামান্য ভুল বোঝাবুঝি"।

আরও পড়ুন-Patharpratima: পাথরপ্রতিমায় দুষ্কৃতীদের নরকযজ্ঞ! পরপর বাড়ি-দোকানে আগুন-ভাঙচুর, পুড়ে খাক বিডিও-র গাড়ি

তবে সাংসদ শতাব্দী রায়ের ব্যাখ্যা অন্যরকম। তিনি অভিযোগ করে বলেন, 
“যে মারধর করেছে, সে এবার সিপিএমের BLA–2। সে কীভাবে আমাদের কর্মীদের ভিড়ে ঢুকল? CPM–এর লোকজন মিশে গেলে তো মারামারি হবেই। গোষ্ঠীদ্বন্দ্ব থাকবেই, তবে বাইরের লোক ঢুকলে সমস্যা বাড়ে।”

আরও পড়ুন-লো CIBIL স্কোর, ঋণ পেতে সমস্যা? চটজলদি লোন পাওয়ার এই দুরন্ত ট্রিকস বিপদে কাজে দেবে

anubrata mondal Birbhum Violence kajal shaikh west bengal latest news Shatabdi Roy TMC internal conflict