বন্দে ভারত স্লিপারেও হতে পারে হামলা-পাথর ছোঁড়ার ঘটনা, রাজ্য পুলিশকে এবার আগেভাগে সতর্ক করল রেল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে স্লিপার বন্দে ভারত উদ্বোধনের পরই পাথর ছুঁড়ে ওই ট্রেনে হামলা চালাতে পারে দুর্বৃত্তরা। এমন আশঙ্কা থেকে আগে ভাগেই রাজ্যকে চিঠি দিল রেল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে স্লিপার বন্দে ভারত উদ্বোধনের পরই পাথর ছুঁড়ে ওই ট্রেনে হামলা চালাতে পারে দুর্বৃত্তরা। এমন আশঙ্কা থেকে আগে ভাগেই রাজ্যকে চিঠি দিল রেল।

author-image
Madhumita Dey
New Update
Slipper Vande Bharat, Vande Bharat attack alert, Malda railway news, Murshidabad railway news, RPF warning, stone pelting on Vande Bharat, Narendra Modi Vande Bharat inauguration, Malda Town station, Eastern Railway alert, Bengal train security, BJP reaction Vande Bharat, South Malda BJP, railway security West Bengal

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে স্লিপার বন্দে ভারত উদ্বোধন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে স্লিপার বন্দে ভারত উদ্বোধনের পরই পাথর ছুঁড়ে ওই ট্রেনে হামলা চালাতে পারে দুর্বৃত্তরা। মালদা এবং মুর্শিদাবাদের বেশ কয়েকটি স্টেশন সংলগ্ন এলাকা থেকে এমন ঘটনার আশঙ্কা করে বিভিন্ন থানার পুলিশকে চিঠি লিখে সতর্ক করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

Advertisment

“বাংলায় মা-বোনেরা সুরক্ষিত নয়!” বেলডাঙার ঘটনা টেনে রাজ্যকে তীব্র আক্রমণ মোদীর

ইতিমধ্যে কালিয়াচক থানার আইসি-কে দেওয়া ওই চিঠিতে আরপিএফ-এর তরফ থেকে বলা হয়েছে সংশ্লিষ্ট থানার অন্তর্গত খালতীপুর, জামিরগঘাটা, চামাগ্রাম স্টেশন সংলগ্ন এলাকা থেকে পাথর ছোঁড়া হতে পারে স্লিপার বন্দে ভারত ট্রেনে। এছাড়াও মুর্শিদাবাদ জেলার সাঁকোপাড়া, নিউ ফারাক্কা , বল্লালপুর, ধুলিয়ান , বাসুদেবপুর , তিলডাঙ্গা এসব স্টেশন সংলগ্ন এলাকা থেকেও বন্দে ভারতে পাথর ছুঁড়ে হামলা চালাতে পারে দুষ্কৃতীরা।

বিগত দিনের বন্দে ভারত চালু হওয়ার পর মালদার হরিশ্চন্দ্রপুর এবং বিহার সংলগ্ন স্টেশনের কয়েকটি এলাকা থেকেও পাথরবাজি করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবারে রেল পুলিশ আগাম মালদা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানার পুলিশকে স্লিপার বন্দে ভারত ট্রেনে পাথর ছোঁড়ার আগাম সতর্কবার্তা দিয়েছেন।

Beldanga Violence: ধৈর্যের বাঁধ ভেঙেছে! বেলডাঙায় রুদ্রমূর্তি পুলিশের, লাঠিপেটায় সাফ জাতীয় সড়ক

শনিবার দুপুরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই  মালদা টাউন স্টেশন থেকে উদ্বোধন হয় স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। তার আগেই পূর্ব রেলের আরপিএফ-এর পক্ষ থেকেই এই বন্দে ভারত ট্রেনে ইঁট, পাথর ছোঁড়া ঠেকাতে সতর্কতামূলক চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন থানার পুলিশকে। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর তরজা। 

West Bengal News Live: ইতিহাস গড়ল মালদা! দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর হাত ধরে

এপ্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, আসলে এরা সবই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতি। এর আগে বন্দে ভারত যখন চালু হয়েছিল , তখন এই পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়া হয়েছে। এই সিঙ্গুরে কারখানা হতে দেয়নি এই মমতা ব্যানার্জির সরকার। সেখানেও রবিবার সভা করবেন প্রধানমন্ত্রী। কিন্তু আগের বন্দে ভারতে ইঁট , পাথর ছোঁড়া হলেও সেটি বন্ধ হয়নি। আবারও নতুন স্লিপার বন্দে ভারতে হামলার আশঙ্কা করে রেল পুলিশ বিভিন্ন থানার চিঠি দিয়েছে‌। এব্যাপারে রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

'পালটানো দরকার, চাই বিজেপি সরকার', স্লোগান তুলে তৃণমূলকে বিঁধে 'আসল' পরিবর্তনের ডাক, গর্জে উঠলেন মোদী

First Sleeper Vande Bharat