/indian-express-bangla/media/media_files/2025/11/24/pic-1-2025-11-24-15-35-46.jpg)
SLST job seekers protest: ফের চাকরির দাবিতে আন্দোলন কলকাতায়। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
SLST job seekers protest: সপ্তাহের প্রথম দিনেই উত্তাল হয়ে উঠল কলকাতার রাজপথ। এসএলএসটি নতুন চাকরিপ্রার্থীদের মিছিলকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে উত্তেজনার সৃষ্টি হয়। অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া অতিরিক্ত ১০ নম্বর বাতিল, প্রত্যেক পরীক্ষার্থীর ওএমআর প্রকাশ এবং প্রতিটি শূন্যপদ পূরণের দাবি, এই তিন মূল ইস্যু নিয়ে মৌলালি থেকে মিছিল শুরু করেন চাকরিপ্রার্থীরা।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রাথমিক আলোচনায় ঠিক হয়েছিল তারা রামলীলা ময়দানের দিকে এগোবেন। তবে মিছিল শুরু হতেই পুলিশি বাধায় উত্তেজনা তীব্র হয়ে ওঠে। নতুন চাকরি প্রার্থীদের এই মিছিল ব্যারিকেড ভেঙে ধর্মতলার দিকে এগিয়ে যেতে শুরু করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধর্মতলায় পৌঁছে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। স্লোগান, ধাক্কাধাক্কি ও পুলিশ-বেষ্টনী ভেঙে যাওয়ার পর গোটা ধর্মতলা চত্বর জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা।
ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। একের পর এক নতুন চাকরিপ্রার্থীকে আটক করে পুলিশ। ঘিরে ফেলা হয় বড় এলাকা, দড়ি ফেলে আটকে দেওয়া হয় বিক্ষোভকারীদের একাংশকে। রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ শুরু করেন অনেক চাকরিপ্রার্থী। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। পুলিশও বিক্ষোভকারীদের সরাতে হিমশিম খায়। দেখা যায়, একাধিক বিক্ষোভকারীকে টেনে-হিঁচড়ে বাসে তুলছেন পুলিশ কর্মীরা।
আরও পড়ুন-West Bengal News Live Updates: প্রয়াত ধর্মেন্দ্র, শোকপ্রকাশ বিজেপির
চাকরিপ্রার্থীদের অভিযোগ, “গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাই ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নেই। তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি।” পুলিশের বাধা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বিকাশ ভবনের দিকেও যাওয়ার ইঙ্গিত দেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, যতদিন না দাবি মানা হচ্ছে ততদিন আন্দোলন উঠবে না। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙা, গ্রেফতারি—দিনভর উত্তেজনায় জড়িয়ে থাকে গোটা ধর্মতলা এলাকা।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/11/24/pic-2-2025-11-24-15-36-56.jpg)
আরও পড়ুন-বিএলওকে খুনের হুমকি, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ভয়ঙ্কর হুঁশিয়ারি, গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা
বহুক্ষণ পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রশাসন। চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us