Baruipur News: শাড়ির ভাঁজে এ কী! প্যাকেট খুলতেই বারুইপুর পোস্ট অফিসে চক্ষু চড়কগাছ কর্মীদের

South 24 Parganas News: বারুইপুরে পোস্ট অফিসে হুলস্থূল কাণ্ড পড়ে গিয়েছিল।গ্রেফতার হয়েছেন একজন। শাড়ির ভাঁজে প্যাকেটে প্রচুর পরিমাণে কী মিলেছে জানেন? জানুন পাচারের আসল রহস্য।

South 24 Parganas News: বারুইপুরে পোস্ট অফিসে হুলস্থূল কাণ্ড পড়ে গিয়েছিল।গ্রেফতার হয়েছেন একজন। শাড়ির ভাঁজে প্যাকেটে প্রচুর পরিমাণে কী মিলেছে জানেন? জানুন পাচারের আসল রহস্য।

author-image
Mina Mondal
New Update
Kingfisher Feathers Smuggling,  Baruipur Post Office  ,International Smuggler Arrested,  Minatullah Negaban,  Wildlife Trafficking West Bengal,Smuggling to China,  Baruipur Police,  Bird Feathers Seizure  ,Crime News South 24 Parganas,মাছরাঙার পালক পাচার  ,বারুইপুর পোস্ট অফিস  ,আন্তর্জাতিক পাচারকারী গ্রেপ্তার,  চিনে পাচার,  মিনাতুল্লাহ নেগাবন,  বন্যপ্রাণী অপরাধ,  শাড়ির প্যাকেটে পাচার  ,বারুইপুর থানা , দক্ষিণ ২৪ পরগনা অপরাধ সংবাদ

Baruipur Police Station: বারুইপুর থানা।

পোস্ট অফিসের মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছিল বন্যপ্রাণীর দেহাংশ। শাড়ির প্যাকেটের আড়ালে লুকিয়ে মাছরাঙার পালক চিনে পাঠানোর আগেই বারুইপুর প্রধান ডাকঘর থেকে গ্রেপ্তার হলো এক আন্তর্জাতিক পাচারকারী। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মিনাতুল্লাহ নেগাবন। তার বাড়ি ঢোলাহাট থানার উত্তরাবাদ এলাকায়।

Advertisment

পুলিশ ও ডাকঘর সূত্রে খবর, ধৃত ব্যক্তি বেশ কয়েকটি বড় প্যাকেট নিয়ে পোস্ট অফিসে আসে। সে দাবি করে, প্যাকেটগুলিতে শাড়ি রয়েছে যা পার্সেল করে বাইরে পাঠানো হবে। কিন্তু তার কথাবার্তা ও হাবভাবে সন্দেহ জাগে পোস্ট অফিসের কর্মীদের মনে। তাঁরা প্যাকেটগুলি খুলে দেখানোর কথা বলতেই ঘাবড়ে যায় মিনাতুল্লাহ এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই তৎপর হয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন ডাকঘরের অন্যান্য কর্মীরা। খবর দেওয়া হয় বারুইপুর থানায়।

আরও পড়ুন- West Bengal News Live: দিল্লিতে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ কর্মসূচিতে ‘সার্ভিলেন্স’? স্বরাষ্ট্র মন্ত্রকের তৎপরতায় বাড়ছে জল্পনা

পুলিশ এসে প্যাকেটগুলি খুলতেই চক্ষু চড়কগাছ। উদ্ধার হয় ৪১টি প্যাকেট, যার প্রতিটিতে শাড়ির ভাঁজে সযত্নে লুকানো ছিল বিপুল পরিমাণ মাছরাঙার পালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করেছে, এই পালকগুলি বিহার থেকে সংগ্রহ করে আনা হয়েছিল এবং সেগুলি চিনে পাচারের উদ্দেশ্য ছিল।

আরও পড়ুন- Air India: মাঝ আকাশে ইঞ্জিন বন্ধের আতঙ্ক! পাইলটের তৎপরতায় কীভাবে বড় বিপদ এড়ালো এয়ার ইন্ডিয়া?

বন্যপ্রাণ সংরক্ষণ আইনের তোয়াক্কা না করে এত বিপুল পরিমাণ মাছরাঙার পালক সে কীভাবে জোগাড় করল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে তদন্তকারীদের মনে। এর পিছনে বড় কোনো আন্তর্জাতিক পাচারচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ।

আরও পড়ুন-West Bengal Weather: এখনই তুলবেন না লেপ-কম্বল! ফেব্রুয়ারিতেও শীতের 'সারপ্রাইজ' অ্যাটাক, কী বলছে হাওয়া অফিস?

smuggling Arrested Baruipur News South 24 Parganas news