'সোমনাথের মহিমা সনাতনের শক্তি'! স্বাভিমান পর্বে দেশ বিভাজনকারী শক্তিকে হুঙ্কার মোদীর

"যারা সোমনাথ মন্দির ধ্বংস করেছিল তাদের স্থান ইতিহাসের পাতায় সীমাবদ্ধ। দুর্ভাগ্যবশত, মন্দির পুনর্নির্মাণের বিরোধিতাকারী শক্তি এখনও দেশে বিদ্যমান।"

"যারা সোমনাথ মন্দির ধ্বংস করেছিল তাদের স্থান ইতিহাসের পাতায় সীমাবদ্ধ। দুর্ভাগ্যবশত, মন্দির পুনর্নির্মাণের বিরোধিতাকারী শক্তি এখনও দেশে বিদ্যমান।"

author-image
IE Bangla Web Desk
New Update
Somnath Swabhiman Parv, PM Narendra Modi, Somnath Temple, Modi Somnath speech, Gujarat Somnath event, Indian cultural heritage, Somnath drone show, Mahadev Somnath, Hindu heritage India, Somnath temple history, Modi Gujarat visit

'সোমনাথের মহিমা সনাতনের শক্তি'!

"যারা সোমনাথ মন্দির ধ্বংস করেছিল তাদের স্থান  ইতিহাসের পাতায় সীমাবদ্ধ। দুর্ভাগ্যবশত, মন্দির পুনর্নির্মাণের বিরোধিতাকারী শক্তি এখনও দেশে বিদ্যমান।" এভাবেই ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-দেশ বিভাজনকারী শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান করলেন প্রধানমন্ত্রী মোদী। 

Advertisment

গুজরাটের ঐতিহাসিক সোমনাথ মন্দির ঘিরে রবিবার শুরু হল ‘সোমনাথ স্বাভিমান পর্ব’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার গুজরাট পৌঁছে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-এ অংশ নেন। এই উপলক্ষে দেশজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনুষ্ঠানের অংশ হিসেবে একটি বিশেষ ড্রোন শো আয়োজন করা হয়, যেখানে সোমনাথের সাহস, আত্মসম্মান ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়। রবিবার, ১১ জানুয়ারি, সোমনাথে অনুষ্ঠিত এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।

সপ্তাহে ফের কনকনে ঠান্ডা? মকর সংক্রান্তিতে ভয়ঙ্কর খেলা দেখাবে শীত? কী আপডেট আবহাওয়া দফতরের?

সভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন,“সোমনাথ মন্দির যুগ-যুগ ধরে মানুষের আস্থা, শক্তি ও সাহসের প্রতীক। এর ঐতিহ্য আমাদের পথ দেখায়।” তিনি আরও উল্লেখ করেন, ১০২৬ সালের জানুয়ারিতে প্রথমবার হামলা হয়েছিল সোমনাথ  মন্দিরে। এরপর থেকে থেকেই বহুবার এই পবিত্র স্থান আক্রান্ত হয়েছে, তবু প্রতিবারই নতুনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সোমনাথ। মোদী আরও বলেন, "মাহমুদ গজনী থেকে আওরঙ্গজেব পর্যন্ত বহু আক্রমণকারী সোমনাথ মন্দির ধ্বংসের চেষ্টা করেছিল। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে ‘সোমনাথ’ নামের মধ্যেই রয়েছে ‘সোম’, যার অর্থ অমৃত। তাঁর বক্তব্য অনুযায়ী, যতবারই এই মন্দির ধ্বংসের চেষ্টা হয়েছে, ততবারই তা নতুন করে জেগে উঠেছে। তিনি বলেন, ধর্মীয় সন্ত্রাসীরা ইতিহাসের পাতায় হারিয়ে গেলেও সোমনাথ মন্দির আজও গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে"।

প্রধানমন্ত্রী আরও বলেন, "হাজার বছর আগের পরিবেশ ও ইতিহাস আজও এই পবিত্র স্থানে অনুভব করা যায়। তিনি উল্লেখ করেন, এখানকার পূর্বপুরুষরা তাঁদের জীবন বাজি রেখে বিশ্বাস, আস্থা এবং মহাদেবের জন্য সবকিছু উৎসর্গ করেছিলেন। তাঁর কথায়, একসময় অত্যাচারীরা ভেবেছিল তারা ভারতকে পরাজিত করেছে, কিন্তু হাজার বছর পর আজ সোমনাথ মহাদেব মন্দিরের চূড়ায় উড়তে থাকা পতাকা গোটা বিশ্বকে ভারতের শক্তি ও সামর্থ্যের বার্তা দিচ্ছে"।

বাংলাদেশে ফের হিন্দু যুবককে বিষ খাইয়ে হত্যা, ইউনূসের দেশে আতঙ্ক বাড়ছে

বিরোধীদের নাম না করেই প্রধানমন্ত্রী বলেন, সোমনাথের ইতিহাস ধ্বংস বা পরাজয়ের নয়, বরং জয় ও পুনর্গঠনের ইতিহাস। তিনি জানান, ভারতে সোমনাথের মতো বহু পবিত্র স্থান রয়েছে, যা হাজার হাজার বছরের ঐতিহ্য বহন করে এবং জাতির শক্তি ও স্থিতিশীলতার প্রতীক। তবে স্বাধীনতার পর এক শ্রেণির মানুষ দাসত্বের মানসিকতা নিয়ে এই ইতিহাসকে ভুলে যাওয়ার চেষ্টা করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের পরিবেশকে বর্ণনা করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, আগের রাতে বৈদিক গুরুকুলের এক হাজার ছাত্রের উপস্থিতি এবং এক হাজার ড্রোনের মাধ্যমে সোমনাথের এক হাজার বছরের ইতিহাসের উপস্থাপনা ছিল মনোমুগ্ধকর। এছাড়াও ১০৮টি ঘোড়া নিয়ে মন্দিরে শৌর্যযাত্রা, মন্ত্র ও স্তোত্রের পরিবেশনা অনুষ্ঠানে এক বিশেষ আবহ সৃষ্টি করে। তাঁর মতে, এই আয়োজনের মধ্যে গর্ব, মর্যাদা, গৌরব, আধ্যাত্মিকতা, আনন্দ এবং সর্বোপরি ভগবান শিবের আশীর্বাদ লাভ হয়েছে।

বিপুল ভিড়, উষ্ণ অভ্যর্থনায় আবেগাপ্লুত মৌসম , নিজের ভুল স্বীকার করে 'ঘরের মাঠে' লড়াইয়ের বিরাট অঙ্গীকার

modi