Murshidabad News: বাবার আর্তনাদে ছুটে গিয়েছিল ছেলে, বিদ্যুতের গ্রাসে নিভে গেল তরতাজা প্রাণ

electric shock accident: রঘুনাথগঞ্জের উমরপুরে হৃদয়বিদারক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ২২ বছরের যুবক আব্দুল কাদির। গুরুতর আহত বাবা জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় শোকস্তব্ধ এলাকা।

electric shock accident: রঘুনাথগঞ্জের উমরপুরে হৃদয়বিদারক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ২২ বছরের যুবক আব্দুল কাদির। গুরুতর আহত বাবা জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় শোকস্তব্ধ এলাকা।

author-image
Gopal Thakur
New Update
electric shock accident West Bengal  ,son dies saving father  ,Raghunathganj news , Umarpur tragic incident  ,electrocution death Murshidabad,  father son accident news , 11,000 volt electric wire,  Jangipur hospital news,বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু , বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ,রঘুনাথগঞ্জ উমরপুর দুর্ঘটনা  ,মুর্শিদাবাদ খবর,  ইলেকট্রিক শক কাণ্ড , বাবা-ছেলের মর্মান্তিক ঘটনা,  ১১ হাজার ভোল্টের তার,  জঙ্গিপুর হাসপাতাল,  হৃদয়বিদারক দুর্ঘটনা

electric shock accident: যুবকের মর্মান্তিক মৃত্যু।

বাবাকে বিদ্যুতের শক থেকে বাঁচাতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ গেল ছেলের। সোমবার সকালে এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে আসে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার উমরপুর এলাকায়। মৃত যুবকের নাম আব্দুল কাদির (২২)। গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁর বাবা তদবির শেখ।

Advertisment

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ির ছাদে জল ট্যাঙ্কির কাজ করছিলেন তদবির শেখ। ছাদের খুব কাছ দিয়েই গিয়েছে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তার। অসাবধানতাবশত সেই তারের সংস্পর্শে এসে বিদ্যুতের শক খান তদবির শেখ। মুহূর্তের মধ্যেই তিনি ছাদে লুটিয়ে পড়েন। বাবার চিৎকার শুনে ছুটে আসেন ছেলে আব্দুল কাদির। কোনও রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বাবাকে ধরতে গিয়ে তিনিও বিদ্যুতের প্রবল ঝাঁকুনিতে আক্রান্ত হন।

আরও পড়ুন- West Bengal News Live Updates: সুপ্রিম কোর্টে ED, মুখ্যমন্ত্রী থেকে ডিজি, সবার নাম মামলায়, আইপ্যাক কাণ্ডে উত্তাল রাজনীতি

কিছু বুঝে ওঠার আগেই বাবা-ছেলে দু’জনকেই একসঙ্গে বিদ্যুতের তীব্র শক আঘাত করে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ছাদে উঠে দু’জনকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাঁদের জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা আব্দুল কাদিরকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর অবস্থায় ভর্তি করা হয় তদবির শেখকে। তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-Kolkata News: রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি

এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তরতাজা যুবকের এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। প্রতিবেশীদের কথায়, অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী ছেলে ছিল আব্দুল কাদির। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে পরিবার কার্যত দিশেহারা হয়ে পড়েছে।

আরও পড়ুন-Swami Vivekananda: ‘ফাইল চোর, গরু চোর’ বনাম ‘নোট চোর, ভোট চোর’, বিবেকানন্দের জন্মদিনে শিমলা স্ট্রিটে স্লোগান যুদ্ধ

খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং বিদ্যুৎবাহী তার এত কাছ দিয়ে কেন গিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। একটি মুহূর্তের সাহসী সিদ্ধান্তেই বাবাকে বাঁচাতে ছুটে গিয়েছিল ছেলে। কিন্তু সেই চেষ্টাই কেড়ে নিল তার প্রাণ। উমরপুরে এখন শুধু কান্না আর শোকের স্তব্ধতা।

Murshidabad Bengali News Today electric shock accident Raghunathganj news son dies saving father