/indian-express-bangla/media/media_files/2025/11/12/gold-price-today-12th-november-2025-11-12-14-32-17.jpg)
ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
Gold prices today: আগামী মাসে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনার জেরে বুধবার ভারতে সোনা ও রূপার দামে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। মুম্বইয়ে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়ে দাঁড়িয়েছে ১,২৫,৮৫০ টাকা, আর ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,১৫,৩৬০ টাকা। এই দামে জিএসটি ও মেকিং চার্জ অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে, রূপা প্রতি কেজিতে বিক্রি হয়েছে ১,৬০,১০০ টাকায়। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর সকাল ১০টা ১০ মিনিটে ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১,২৪,৪৬০ টাকা প্রতি ১০ গ্রাম এবং ২২ ক্যারেট সোনার দাম ছিল ১,১৪,০৮৮ টাকা প্রতি ১০ গ্রাম। একই সময়ে রূপার দাম ছিল প্রতি কেজি ১,৫৬,০৪০ টাকা। তথ্য বলছে, গত ২০ বছরে সোনার দামে প্রায় ১,২০০% বৃদ্ধি হয়েছে। ২০০৫ সালে যেখানে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৭,৬৩৮ টাকা, সেখানে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,২৫,০০০ টাকা। ফলে এই সময়কালে বিনিয়োগকারীরা সোনায় নিয়মিত ইতিবাচক রিটার্ন পেয়েছেন। চলতি বছরে সোনার বার্ষিক মূল্যবৃদ্ধি প্রায় ৫৬%।
এদিন পুনে, আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাই সহ দেশের প্রধান শহরগুলিতে সোনার দামেও একই ধরনের উত্থান লক্ষ্য করা গেছে। দেখে নিন আপনার শহরের আজকের সোনার সর্বশেষ দর।
আপনার শহরে সোনার দাম
দিল্লিতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,২৫,৬৬০ টাকা
২২ ক্যারেট - ১,১৫,২০০ টাকা
১৮ ক্যারেট - ৯৪,২৮০ টাকা
মুম্বাইয়ে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,২৫,৫১০ টাকা
২২ ক্যারেট - ১,১৫,০৫০ টাকা
১৮ ক্যারেট - ৯৪,১৩০ টাকা
চেন্নাইতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,২৬,৫৬০ টাকা
২২ ক্যারেট - ১,১৬,০০০ টাকা
১৮ ক্যারেট - ৯৬,৬৫০ টাকা
কলকাতায় সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,২৫,৫১০ টাকা
২২ ক্যারেট - ১,১৫,০৫০ টাকা
১৮ ক্যারেট - ৯৪,১৩০ টাকা
আহমেদাবাদে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,২৫,৫৬০ টাকা
২২ ক্যারেট - ১,১৫,১০০ টাকা
১৮ ক্যারেট - ৯৪,১৮০ টাকা
লখনউতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,২৫,৬৬০ টাকা
২২ ক্যারেট - ১,১৫,২০০ টাকা
১৮ ক্যারেট - ৯৪,২৮০ টাকা
পাটনায় সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,২৫,৫৬০ টাকা
২২ ক্যারেট - ১,১৫,১০০ টাকা
১৮ ক্যারেট - ৯৪,১৮০ টাকা
হায়দ্রাবাদে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,২৫,৫১০ টাকা
২২ ক্যারেট - ১,১৫,০৫০ টাকা
১৮ ক্যারেট - ৯৪,১৩০ টাকা
গত কয়েকদিন ধরে সোনার দামে চলেছে ওঠানামা। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, ডলারের বিপরীতে টাকার মূল্যহ্রাস এবং আমদানি করের পরিবর্তনের মতো একাধিক কারণে এই দামের তারতম্য দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও মার্কিন মুদ্রানীতির প্রভাবও ভারতের সোনার বাজারে পড়ছে।
ভারতীয়দের কাছে সোনা শুধুমাত্র বিনিয়োগ নয়, এটি এক ধরনের ঐতিহ্য ও শুভ প্রতীক। বিয়ে, উৎসব কিংবা যেকোনো বিশেষ উপলক্ষে সোনা কেনাকে শুভ বলে মনে করা হয়। ফলে দামের ওঠানামা সত্ত্বেও দেশের গয়নার বাজারে সোনার প্রতি ক্রেতাদের আগ্রহ কিন্তু অটুট রয়েছে।
আরও পড়ুন-“খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায়
এসএসকেএমে তৈরি হচ্ছে রাজ্যের প্রথম অর্গান ব্যাংক, লিভার-কিডনির সঙ্গে এবার হার্টও সংরক্ষণ হবে!
SIR পর্বে BLA নিয়োগে বড় বদল আনল নির্বাচন কমিশন, স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী
কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট!
উত্তরবঙ্গ জমে কাঠ! দক্ষিণবঙ্গেও নামছে তাপমাত্রা, দিন পাঁচেকেই ঠান্ডা হাড় কাঁপাবে কলকাতাতেও?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us