/indian-express-bangla/media/media_files/2025/12/05/malda-2025-12-05-20-46-45.jpg)
Indian woman detained in Bangladesh: অবেশেষে ঘরে ফেরা।
বাংলাদেশে প্রায় ১০০ দিন সাজা ভোগের পর অবশেষে ভারতে ফিরে এলেন বীরভূমের বাসিন্দা সোনালী বিবি ও তাঁর ৮ বছরের নাবালক সন্তান। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই শুক্রবার সন্ধ্যায় মালদার মহদিপুর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে তাঁদের ভারতে ফিরিয়ে আনা হয়।
ভারতীয় ভূখণ্ডে তাঁদের হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার মনোজ কুমার, বিএসএফের ১১৯ নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিক ও জওয়ানরা এবং বাংলাদেশের বিজিবি-র প্রতিনিধিরা।
আরও পড়ুন- Malda News: খুনের মামলায় যুবককে থানায় আটকে নির্মম অত্যাচারের অভিযোগ! গ্রামে ক্ষোভের আগুন
বাংলাদেশে পাঠানো হয়েছিল ‘বাংলাদেশি’ সন্দেহে
সোনালী বিবি বীরভূমের বাসিন্দা। কাজের সন্ধানে পরিবার-সহ দিল্লি গিয়েছিলেন। অভিযোগ,বৈধ ভারতীয় নথি থাকা সত্ত্বেও ১৭ জুন দিল্লি পুলিশ তাঁদের বাংলাদেশি বলে সন্দেহ করে আটক করে। এরপর ২৬ জুন, অসমের সীমান্ত দিয়ে ৬ জনকেই ‘পুশব্যাক’ করে বাংলাদেশে পাঠানো হয়। তখন অন্তঃসত্ত্বা ছিলেন সোনালী বিবি।
আরও পড়ুন- Shatabdi Roy: 'বিজেপির নেতারা হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠিয়ে দিন!', সংসদে সোচ্চার শতাব্দী
বাংলাদেশে তাঁদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে মামলা রুজু করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। এরপর ১০০ দিনেরও বেশি তাঁরা স্থানীয় সংশোধনাগারে বন্দি ছিলেন। গত সোমবার সবাই জামিন পান।
সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফিরলেন সোনালী
সুপ্রিম কোর্ট জানায়, যেহেতু অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে দিল্লি থেকে তুলে বাংলাদেশে পাঠানো হয়েছিল, তাই সোনালী বিবি ও তাঁর সন্তানকে অবিলম্বে ভারত ফেরানো হবে। সেই নির্দেশ অনুযায়ীই এদিন সন্ধ্যায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।
কিন্তু পরিবারের বাকি ৪ জন কোথায়? চড়ছে ক্ষোভের আগুন
অভিযোগ, সোনালী ও তাঁর নাবালক সন্তানকে ফেরানো হলেও পরিবারের বাকি চার সদস্যকে বাংলাদেশ থেকে আনা হয়নি। এই বিষয়েই সীমান্তেই প্রতিবাদে ফেটে পড়েন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা।
তাঁরা বলেন, “সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে সোনালী বিবি ও তাঁর পরিবারকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু আজ শুধু সোনালী ও তাঁর ছেলেকে ফেরানো হয়েছে। বাকি চার সদস্য কোথায়? এই প্রশ্নের উত্তর দিতে পারেননি ডেপুটি হাইকমিশনার মনোজ কুমার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us