দীর্ঘ লড়াইয়ের পর স্বপ্ন পূরণ, পশ্চিমবঙ্গে জন্ম নিল সোনালী খাতুনের পুত্র সন্তান

Birbhum News: রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে সোনালী খাতুন পুত্র সন্তানের জন্ম দিলেন। মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামও হাসপাতালে গিয়ে তাঁদের দেখা করেছেন।

Birbhum News: রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে সোনালী খাতুন পুত্র সন্তানের জন্ম দিলেন। মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামও হাসপাতালে গিয়ে তাঁদের দেখা করেছেন।

author-image
Ashis Kumar Mondal
New Update
Sonali Khatun,  Bardhaman newborn baby,  Hospital birth news,  West Bengal baby born , Childbirth in Bardhaman  ,Sonali Khatun baby boy,  Bardhaman medical college news , Political figure visit hospital  ,Mother and baby safe,  India childbirth news,সোনালী খাতুন,  বীরভূম নবজাতক  ,হাসপাতাল প্রসব  ,পশ্চিমবঙ্গে শিশু জন্ম  ,রামপুরহাট মেডিক্যাল কলেজ  ,নবজাতক ছেলে,  মা ও শিশু সুস্থ,  রাজ্যসভার সাংসদ হাসপাতাল,  শিশু জন্মের খবর  ,মানবিক লড়াই ও প্রসব

Rampurhat Medical College Hospital: রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল।

বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন সোনালী খাতুন। সোমবার সকালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে সদ্যোজাত ও প্রসূতিকে দেখে আসেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম।

Advertisment

উল্লেখ্য, সোনালী খাতুনের বাড়ি বীরভূম জেলার পাইকর এলাকায়। কর্মসূত্রে তিনি দীর্ঘদিন দিল্লিতে বসবাস করছিলেন। গত বছরের জুলাই মাসে একটি বিতর্কিত ঘটনায় সোনালী খাতুন, তাঁর স্বামী, নাবালক সন্তান এবং আরও তিনজনকে দিল্লি পুলিশ অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দেয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁদের হয়ে আইনি লড়াই শুরু হয়। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত একাধিক দফায় মামলা চলে।

আরও পড়ুন- Indian Railways: অনলাইন টিকিটে বড় রদবদল! বন্ধ হচ্ছে UTS, নিত্যযাত্রীদের জন্য নতুন অ্যাপ আনল রেল

আইনি লড়াইয়ের পর অবশেষে বাংলাদেশ আদালত শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেয় সকলকে। তবে তখনই দেশে ফেরার অনুমতি দেওয়া হয়নি। এই পরিস্থিতিতেই সোনালী খাতুন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এবং মানবিক দিক মাথায় রেখে দিল্লির পক্ষ থেকে অনুরোধ জানানো হলে গত বছরের ডিসেম্বর মাসে মালদা সীমান্ত দিয়ে সোনালী খাতুন ও তাঁর নাবালক সন্তানকে ভারতে পাঠায় বাংলাদেশ প্রশাসন। যদিও তাঁর স্বামী এখনও বাংলাদেশেই আটকে রয়েছেন।

আরও পড়ুন-TMC: টেবিল জুড়ে বান্ডিল বান্ডিল টাকা! পাশে দাপুটে তৃণমূল নেতা! ভিডিও ভাইরাল, তদন্ত দাবি BJP-র

রবিবার প্রসবযন্ত্রণা শুরু হলে সোনালী খাতুনকে দ্রুত রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে সোমবার সকালে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মা ও শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

আরও পড়ুন-ধূমপায়ীদের জন্য বড় ধাক্কা! ১ ফেব্রুয়ারি থেকে কতটা দাম বাড়বে সিগারেটের? জানলে চমকে যাবেন

এদিন হাসপাতালে গিয়ে সোনালী খাতুন ও নবজাতককে দেখে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বলেন, “দেখে এলাম, মা ও সন্তান দু’জনেই ভালো আছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি টুইট করে সবাইকে জানিয়েছেন। মঙ্গলবার তিনি নিজে হাসপাতালে এসে মা ও নবজাতককে দেখবেন।” তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে পরিবার চাইছিল পশ্চিমবঙ্গের মাটিতে সন্তানের জন্ম হোক। দীর্ঘ আইনি ও প্রশাসনিক লড়াইয়ের পর সেই ইচ্ছা পূরণ হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি।

Bangladesh kolkata news Birbhum Bengali News Today Sonali Khatun