/indian-express-bangla/media/media_files/2025/09/27/cats-2025-09-27-13-18-15.jpg)
'বিজেপি মিথ্যার ওপর দাঁড়িয়ে', সোনম ওয়াংচুকের গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রকে খোলা চ্যালেঞ্জ স্ত্রী গীতাঞ্জলির
Sonam Wangchuk: লাদাখে উত্তেজনার আবহে শুক্রবার লেহ-তে সাংবাদিক বৈঠকের ঠিক আগে আটক ওয়াংচুক। বুধবারের হিংসাত্মক বিক্ষোভকে উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওইদিনের সংঘর্ষে চারজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। পুলিশের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে বলে অভিযোগ। এদিকে লাদাখের সমাজ কর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তারের পর তার স্ত্রী গীতাঞ্জলি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, কোনও কারণ ছাড়াই তার স্বামীর সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হচ্ছে।
আরও পড়ুনঃ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুমিছিল... রাস্তায় চাপ চাপ রক্ত, হাসপাতালে হাহাকার, আর্তনাদ, স্তূপাকৃতি দেহ
উল্লেখ্য, লেহ এপেক্স বডির সদস্য ওয়াংচুক দীর্ঘদিন ধরে কেন্দ্রশাসিত লাদাখে ষষ্ঠ তফসিল ও রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন। তিনি কয়েকদিনের অনশনও করেছিলেন, যদিও বুধবার হিংসা ছড়িয়ে পড়ার পর সেটি তুলে নেন। সেদিনের ঘটনায় বিজেপি দফতরে অগ্নিসংযোগও হয়। তখনই শান্তির আহ্বান জানিয়েছিলেন ওয়াংচুক।বিক্ষোভ চলাকালীন হিংসার ঘটনায় চারজন নিহত এবং অন্তত ৫৯ জন আহত হন। এর দু’দিন পর শুক্রবার সোনমকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাকে যোধপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় এবং কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে।
কেন্দ্রের দাবি, ওয়াংচুক প্ররোচনামূলক বক্তব্য দিয়ে সেদিনের হিংসাকে উসকে দিয়েছিলেন। সরকারের সঙ্গে লাদাখের প্রতিনিধি দলের চলমান আলোচনাকে নষ্ট করার জন্যই “কিছু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি” পরিস্থিতি অশান্ত করছে।
এরই মধ্যে ওয়াংচুক অভিযোগ করেছেন, কেন্দ্র সরকার তাঁকে পাবলিক সেফটি অ্যাক্টে গ্রেপ্তার করার পরিকল্পনা করছে, যাতে তাঁকে টানা দু’বছর জেলে রাখা যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি তার জন্য প্রস্তুত। তবে মনে রাখা উচিত, জেলে থাকা সোনম ওয়াংচুক হয়তো সরকারের জন্য আরও বড় সমস্যা হয়ে উঠবে, মুক্ত ওয়াংচুকের চেয়েও।”
আরও পড়ুনঃসাবধান! এই ৫টি জিনিস ভুলেও মাইক্রোওয়েভে রাখবেন না, মুহূর্তে ঘটতে পারে বিস্ফোরণ
অন্যদিকে, হিমালয় ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস, লাদাখ (HIAL)-এর সহ-প্রতিষ্ঠাতা গীতাঞ্জলি আংমো দাবি করেছেন, সরকার মিথ্যা গল্প বানিয়ে তার স্বামীর ভাবমূর্তি নষ্ট করছে। তিনি অভিযোগ করেছেন, পুলিশ তাদের বাড়িতেও লুটপাট চালিয়েছে এবং সোনমকে "জাতীয়তাবিরোধী" হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।
গীতাঞ্জলি বলেন, “এটি গণতন্ত্রের সবচেয়ে নিকৃষ্ট রূপ। কোনও শুনানি ছাড়াই, কোনও কারণ ছাড়াই, তাকে অপরাধীর মতো গ্রেপ্তার করা হয়েছে। সরকার ইচ্ছাকৃতভাবে তার সুনাম নষ্ট করছে। এমন একজন মানুষ, যিনি রোলেক্স পুরস্কার থেকে শুরু করে রাষ্ট্র সংঘ পর্যন্ত কৃষি ও পরিবেশ নিয়ে কাজের জন্য দেশকে সম্মান এনে দিয়েছেন, তাকে যদি এইভাবে হেয় করা হয়, তবে বিশ্বনেতা হওয়ার স্বপ্ন রসিকতা ছাড়া কিছুই নয়।”
কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নীতিতেও প্রশ্ন তোলেন তিনি। নিজেকে ধর্মপ্রাণ হিন্দু হিসেবে পরিচয় দিয়ে গীতাঞ্জলি বলেন, “দয়া করে তাদের বলুন যেন নিজেদের হিন্দু না বলে। কারণ হিন্দুত্বের মূল ভিত্তি সত্য। বিজেপি মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। এটি সেই ভারত নয় যার স্বপ্ন শ্রী অরবিন্দ দেখেছিলেন।”
আরও পড়ুনঃ দুর্গাপুজোর পরেই বিরাট নিয়োগ! হাজার-হাজার শূন্যপদে চাকরির বড় ঘোষণা
এছাড়াও, সোনম ওয়াংচুকের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন গীতাঞ্জলি। তিনি বলেন, “আমি কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছি, তারা প্রাইম টাইমে এসে আমার সঙ্গে মুখোমুখি বিতর্কে বসুক। এফসিআরএ ও সিবিআই তদন্তসহ সমস্ত অভিযোগ নিয়ে আলোচনা হোক।”


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us