Sonarpur News: যিনি বিলি করছেন নোটিশ, তাঁকেই ডাক SIR শুনানিতে! ভোটার তালিকা নিয়ে আজব কাণ্ড সোনারপুরে

Sonarpur News: তালিকায় হাজারো ভুল! ভোটারদের হিয়ারিংয়ের নোটিশ বিলি করতে গিয়ে নিজেই শুনানির মুখে সোনারপুরের বিএলও। আধার ও ভোটার কার্ডে নামের বানান এবং বয়সের বিভ্রাট দূর করতে নির্বাচন কমিশনের এই কড়া পদক্ষেপ সম্পর্কে জানুন।

Sonarpur News: তালিকায় হাজারো ভুল! ভোটারদের হিয়ারিংয়ের নোটিশ বিলি করতে গিয়ে নিজেই শুনানির মুখে সোনারপুরের বিএলও। আধার ও ভোটার কার্ডে নামের বানান এবং বয়সের বিভ্রাট দূর করতে নির্বাচন কমিশনের এই কড়া পদক্ষেপ সম্পর্কে জানুন।

author-image
Mina Mondal
New Update
Sonarpur Voter List Hearing,সোনারপুর ভোটার তালিকা শুনানি, BLO Kartik Chatterjee, বিএলও কার্তিক চ্যাটার্জি,Voter Card Correction Notice, ভোটার কার্ড সংশোধনের নোটিশ,Voter List Discrepancy,ভোটার তালিকায় অসঙ্গতি,Sonarpur 2 Gram Panchayat News, সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েত সংবাদ,Election Commission Verification ,নির্বাচন কমিশনের যাচাই প্রক্রিয়া,Age and Name Error Voter Card,ভোটার কার্ডে বয়স ও নামের ভুল,South 24 Parganas Voter Update,দক্ষিণ ২৪ পরগনা ভোটার আপডেট

Sonarpur News: বিএলও পেয়েছেন SIR শুনানির নোটিশ।

ভোটার তালিকা নির্ভুল করতে কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। তবে এবারের প্রক্রিয়ায় এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল সোনারপুর ব্লকের পূর্ব মথুরাপুর এলাকা। যে বিএলও (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হিয়ারিং বা শুনানির নোটিশ বিলি করছেন, আগামী ৩০ জানুয়ারি তাঁকেও হাজির থাকতে হচ্ছে নিজেরই শুনানিতে!

Advertisment

কী ঘটেছে সোনারপুর-২ গ্রাম পঞ্চায়েতে?

সোনারপুর-২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব মথুরাপুর এলাকার ২৩৬ নম্বর পার্টের বিএলও কার্তিক চ্যাটার্জি গত কয়েকদিন ধরেই এলাকায় ভোটারদের হিয়ারিং নোটিশ বিলি করছেন। তবে শুধু এলাকার সাধারণ মানুষই নন, সেই তালিকায় নাম রয়েছে তাঁর নিজেরও। কার্তিকবাবু জানান, আগামী ৩০ জানুয়ারি তাঁর বুথের আরও ৬২ জন ভোটারের সঙ্গে তাঁকেও সশরীরে হাজিরা দিতে হবে শুনানিতে।

আরও পড়ুন- লাইন দেওয়ার দিন শেষ! SIR-এ ই-শুনানির নতুন দুয়ার খুলল নির্বাচন কমিশন

কেন এই গণ-শুনানি?

ভোটার তালিকায় নানা ধরণের অসঙ্গতি দূর করতেই নির্বাচন কমিশন এই কড়া পদক্ষেপ নিয়েছে। বিএলও কার্তিক চ্যাটার্জির মতে, মূলত তিনটি বড় ভুলের কারণে এই নোটিশ পাঠানো হচ্ছে। প্রথমটি হল, তথ্যগত ত্রুটি অর্থাৎ ফর্ম ফিলাপের সময় বাবা বা মায়ের নাম ও তথ্যে ভুল থাকা।

আরও পড়ুন-West Bengal Weather: বিদায়বেলায় শীতের আমেজ ফিকে, সরস্বতী পুজোয় কি তবে গরম? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

দ্বিতীয়টি বয়স বিভ্রাট অর্থাৎ আধার কার্ডের সঙ্গে বয়সের আকাশ-পাতাল পার্থক্য অথবা অদ্ভুত বয়সের ব্যবধান (যেমন, বাবা ও সন্তানের বয়সের তফাৎ খুব কম হওয়া)। আর এক্ষেত্রে তৃতীয় ভুলটি হল বানান সমস্যা অর্থাৎ আধার কার্ডে একরকম বানান এবং ভোটার কার্ডে অন্যরকম বানান থাকা।

আরও পড়ুন-Rokeya Prachy: 'রাস্তায় বেরোলে দেহ ৫ টুকরো করে ফেলবে!' ইউনূসের বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত রোকেয়া প্রাচী

সমাধানের পথ কী?

ওই BLO এলাকা ঘুরে ভোটারদের আশ্বস্ত করছেন যে, এই হিয়ারিংয়ের উদ্দেশ্য কাউকে তালিকা থেকে বাদ দেওয়া নয়, বরং তথ্য সংশোধন করে তালিকাটি নির্ভুল করা। তিনি জানান, নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় নথি (আধার কার্ড, বার্থ সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র) নিয়ে হাজির হয়ে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করলেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব।

নির্বাচন কমিশনের এই কড়াকড়িতে যেমন সাধারণ মানুষের মনে কিছুটা উদ্বেগ রয়েছে, তেমনই তালিকার দীর্ঘদিনের ভুল সংশোধিত হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

South 24 Parganas news Sonarpur news SIR Voter Card Correction Notice Sonarpur Voter List Hearing