Sonarpur News: সোনারপুরে দুঃস্বপ্ন! রাতের ভয়াবহতা ধরা পড়ল ভোরে, দুই কিশোরের নিথর দেহ উদ্ধার

South 24 Parganas News: সোনারপুরের ঘাসিয়াড়ার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

South 24 Parganas News: সোনারপুরের ঘাসিয়াড়ার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

author-image
Mina Mondal
New Update
Sonarpur accident  ,Ghasiara road accident  ,Teenagers killed  ,High-speed car crash,  West Bengal road mishap  ,Two boys dead,  Private car collision,  Shop crash incident,  Driver injured Sonarpur  ,Viral news West Bengal,সোনারপুর দুর্ঘটনা,  ঘাসিয়াড়া পথ দুর্ঘটনা  ,দুই কিশোরের মৃত্যু,  দ্রুতগতির গাড়ি  ,প্রাইভেট গাড়ির ধাক্কা  ,সড়ক দুর্ঘটনা পশ্চিমবঙ্গ,  দোকানে গাড়ি ঢুকে মৃত্যু  ,সোনারপুর খবর  ,চালক গুরুতর জখম,  পথ দুর্ঘটনা ভাইরাল

Sonarpur Incident: ঘটনাস্থলে ভিড় স্থানীয় বাসিন্দাদের।

সোনারপুরের ঘাসিয়াড়ায় সোমবার গভীর রাতে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। দ্রুতগতির প্রাইভেট গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারাল দুই কিশোর। মৃতদের নাম দেবকুমার ও সাগর সরকার (১৬)। দু’জনেই ছিলেন এলাকার বাসিন্দা।

Advertisment

পরিবার সূত্রে জানা যায়, রাতে ব্যাডমিন্টন খেলতে বেরোনোর আগে বাবার সঙ্গে শেষবার কথা বলেছিল সাগর। রাত সাড়ে দশটার মধ্যে বাড়ি ফেরার কথা জানানো হলেও এরপর আর ঘরে ফেরেনি সে। সকালে উঠে দুঃস্বপ্নের মতো খবর পান পরিবারের সদস্যরা, রাস্তার ধারে দোকানঘরে গাড়ি ঢুকে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেছে দুই কিশোরের।

আরও পড়ুন- West Bengal News Live Updates: মৃতের চোখ খুবলে খেল ইঁদুর? নাকি সরকারি হাসপাতালে সক্রিয় অঙ্গ পাচার চক্র? জানতে শুরু তদন্ত

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, সোনারপুরের দিক থেকে তেমাথার দিকে যাচ্ছিল প্রাইভেট গাড়িটি। গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল বলে অনুমান। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার একটি লাইট পোস্টে ধাক্কা মারে, তারপর সোজা ঢুকে পড়ে দোকানঘরে। সংঘর্ষের জেরে দুই কিশোরের মৃত্যু হয় ঘটনাস্থলেই।

গাড়ির চালকও গুরুতর জখম অবস্থায় চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কী কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

আরও পড়ুন- 26/11 Mumbai attacks: ২৬/১১, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় পরীক্ষা! বিভীষিকাময় মুহূর্তের দুঃসহ স্মৃতির আজ ১৭ বছর

স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় প্রায়ই দ্রুতগতির গাড়ির দৌরাত্ম্য দেখা যায়। ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন-Kolkata News: কলকাতার ল' কলেজে ছাত্রীকে ধর্ষণ, 'মামলা তুলে নিতে চাপ', অভিযোগ নির্যাতিতার বাবার

accident Sonarpur Death west bengal latest news Latest news South 24 Parganas news