/indian-express-bangla/media/media_files/2026/01/18/sonarpur-gun-threat-love-affair-arrest-2026-01-18-09-14-31.jpg)
প্রতীকী ছবি
প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ভয়াবহ অভিযোগ সামনে এল সোনারপুরে। সম্পর্ক রাখতে না চাওয়ায় প্রেমিকের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো, মারধর এবং গোপন ছবি ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করলেন এক তরুণী। আতঙ্কে সোনারপুর থানার দ্বারস্থ হন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মূল অভিযুক্ত প্রেমিক গৌতম গায়েনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য, যার জেরে এই ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন- SIR-শুনানিরতে ডাক পেলেন দাপুটে তৃণমূল বিধায়ক, নোটিশ হাতে পেতেই কমিশনকে তুলোধোনা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনারপুর থানা এলাকার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে একই কলেজে পড়াশোনা করতেন অভিযুক্ত গৌতম। তার বাড়ি জয়নগর থানা এলাকায়। কলেজে পড়াশোনার সময় দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, সেই সম্পর্কের সুযোগ নিয়ে মাঝেমধ্যেই প্রেমিকার কাছ থেকে টাকা নিত গৌতম। সম্প্রতি ব্যবসার অজুহাতে সে পাঁচ লক্ষ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় দু’জনের মধ্যে বিবাদ শুরু হয় এবং সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তরুণী।
আরও পড়ুন- উধাও ঠান্ডার কনকনে কামড়! সরস্বতী পুজোতেই শুরু শীতের বিদায়? রইল আবহাওয়ার একেবারে লেটেস্ট আপডেট
অভিযোগ অনুযায়ী, সম্পর্ক ছিন্ন করতে চাইতেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে ভয় দেখাতে শুরু করে গৌতম। পাশাপাশি দু’জনের গোপন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। শুধু তাই নয়, শারীরিক নির্যাতন ও মারধরের অভিযোগও তুলেছেন নির্যাতিতা। এমনকি বাড়িতে ঢুকে মারধর করার ঘটনাও ঘটেছে বলে তাঁর দাবি। পরিস্থিতি অসহনীয় হয়ে উঠতেই শেষ পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি।
আরও পড়ুন- বিলাসবহুল ভ্রমণের এক নয়া অধ্যায়, পাবেন বিমানের মত পরিষেবা, বন্দে-ভারত স্লিপারের ভাড়া কত?
তরুণীর অভিযোগের ভিত্তিতে প্রথমে গৌতম গায়েনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই হাসু রহমান লস্কর ও মনিরুল শেখ নামে আরও দুই ব্যক্তির নাম উঠে আসে। এরপর তাদেরও গ্রেপ্তার করে পুলিশ। তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে একটি ৭ মিমি ইমপ্রোভাইজড সেমি-অটোমেটিক পিস্তল (ম্যাগাজিনসহ), একটি ইমপ্রোভাইজড দেশি ওয়ান শুটার আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড ৭ মিমি লাইভ কার্তুজ।
এই ঘটনায় আর্মস অ্যাক্টে মামলা রুজু করেছে সোনারপুর থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে এল এবং অভিযুক্তরা কোনও অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন- কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা? দু’দশক পর ফের সিঙ্গুরকে ঘিরেই ঘুরে দাঁড়াতে মরিয়া বিজেপি


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us