/indian-express-bangla/media/media_files/2025/10/25/ps-2025-10-25-13-22-52.jpg)
Sonarpur Police Station: সোনারপুর থানা।
রক্ষকই ভক্ষক! পারিবারিক পরিচয়ের সুযোগ নিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ এবং ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেপ্তার হলেন খোদ ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায়। ধৃতের নাম অমিত দে। সোনারপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। নির্যাতিতার বাবা পেশায় প্লাম্বার, তিনি অভিযুক্ত অমিত দে-র বাড়িতে পাইপলাইনের কাজ করতে গিয়েছিলেন। সেই সূত্রেই দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। অভিযুক্তকে ‘কাকু’ বলে ডাকতেন ওই তরুণী। অভিযোগ, সেই সময় তরুণী নাবালিকা ছিলেন। পারিবারিক বিশ্বাসের সুযোগ নিয়ে অমিত দে তাকে মাঝেমধ্যেই নিজের সঙ্গে নিয়ে যেতেন।
তরুণীর অভিযোগ, নাবালিকা থাকার সময় থেকেই তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ওই আধিকারিক। শুধু তাই নয়, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও গোপনে তুলে রাখেন তিনি। এরপর শুরু হয় ব্ল্যাকমেল। সেই ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে বছরের পর বছর ধরে লাগাতার নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
আরও পড়ুন-West Bengal Weather: রাজ্যে শীতের বিদায়ঘণ্টা! মাঘেই বসন্তের আমেজ, কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
সম্প্রতি ওই তরুণীর বিয়ে ঠিক হয়। অভিযোগ, খবর পেয়ে অভিযুক্ত অমিত দে তরুণীর হবু শ্বশুরবাড়িতে গিয়ে সেই বিয়ে ভেঙে দেন এবং হুমকি দেন। এরপরই ধৈর্যের বাঁধ ভাঙে তরুণী ও তাঁর পরিবারের।
ভীতসন্ত্রস্ত হয়ে তরুণী সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয় পুলিশ। তদন্তে নেমে অভিযুক্ত সরকারি আধিকারিক অমিত দে-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি বিবাহিত এবং তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে। ধৃতের মোবাইল ফোন খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us