Anandapur Fire: আনন্দপুরে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১১, গ্রেফতার ডেকরেটর সংস্থার মালিক, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের

Nazirabad Fire Update: সোনারপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১১, নিখোঁজ ২০! গ্রেফতার ডেকরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাস। একদিকে মৃতদেহ শনাক্তকরণে ডিএনএ পরীক্ষার প্রস্তুতি, অন্যদিকে জলাভূমি ভরাট নিয়ে তুঙ্গে তৃণমূল-বাম রাজনৈতিক লড়াই।

Nazirabad Fire Update: সোনারপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১১, নিখোঁজ ২০! গ্রেফতার ডেকরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাস। একদিকে মৃতদেহ শনাক্তকরণে ডিএনএ পরীক্ষার প্রস্তুতি, অন্যদিকে জলাভূমি ভরাট নিয়ে তুঙ্গে তৃণমূল-বাম রাজনৈতিক লড়াই।

author-image
Mina Mondal
New Update
Sonarpur Nazirabad Fire Update  ,11 Dead in Sonarpur Fire  ,Annadapur Momo Factory Fire, Gangadhar Das Arrested , New Pushpanjali Nursery Fire Case,  Narendrapur Police Station Case,Illegal construction on East Kolkata Wetlands,  Fire safety negligence at MoMo Factory,  DNA matching for fire victims  ,Firhad Hakim vs CPM Tushar Ghosh,  West Bengal Fire Tragedy Compensation,সোনারপুর অগ্নিকাণ্ড, ,নাজিরাবাদ অগ্নিকাণ্ড, Nazirabad Fire,  মৃত ১১ জন,11 Dead,গঙ্গাধর দাস গ্রেফতার,Gangadhar Das Arrested,  নিউ পুষ্পাঞ্জলি নার্সারি অগ্নিকাণ্ড,নরেন্দ্রপুর থানার পুলিশ,Narendrapur Police,  ডিএনএ টেস্ট মৃতদেহ শনাক্তকরণ,DNA Matching for Victims,  ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ,10 Lakh Compensation,দমকলের অভিযোগ Fire Department Complaint

Nazirabad Fire Update: নাজিরাবাদে অগ্নিকাণ্ডে বাড়ল মৃতের সংখ্যা।

সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটছে না। সময় যত এগোচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে লাশের সারি। শেষ পাওয়া খবর অনুযায়ী, নাজিরাবাদের ওই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১-এ। প্রশাসনিক রেকর্ডে এখনও নিখোঁজ অন্তত ২০ জন। এই ঘটনায় চূড়ান্ত গাফিলতির অভিযোগে ‘নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেড’ তথা ডেকরেটর সংস্থার কর্ণধার গঙ্গাধর দাসকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Advertisment

পুলিশি তৎপরতা ও গ্রেফতারি:

দমকল বিভাগের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই পুলিশি অভিযান শুরু হয়। মঙ্গলবার রাতে গড়িয়া এলাকা থেকে গঙ্গাধর দাসকে জালে তোলে পুলিশ। বুধবার তাকে রুটিন স্বাস্থ্য পরীক্ষার পর বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যুর ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তের স্বার্থে এবং জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। পাশাপাশি, মৃতদেহগুলি এতটাই দগ্ধ যে চেনার উপায় নেই, তাই ডিএনএ (DNA) পরীক্ষার অনুমতি চেয়েও আদালতের দ্বারস্থ হচ্ছে প্রশাসন।

আরও পড়ুন- Kolkata Metro: সাতসকালে মেট্রোয় বড়সড় বিপর্যয়! সিগন্যালিং বিভ্রাটে থমকে গেল চাকা, নাকাল অফিসযাত্রীরা

গ্রেফতারির পর অভিযুক্ত গঙ্গাধর দাসের দাবি, আগুন আদতে লেগেছিল পাশের মোমো কারখানায়। তাদের গাফিলতিতেই তার দীর্ঘদিনের সাজানো ব্যবসা ছাই হয়ে গিয়েছে। তবে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান, ঘটনার রাতে ডেকরেটরের গুদামের ভিতরেই রান্নাবান্না চলছিল এবং সেখানে মদ্যপানের আসর বসেছিল। সেখান থেকেই কোনোভাবে আগুনের ফুলকি বা স্টোভ ফেটে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

আরও পড়ুন- Singur: শিল্পের স্বপ্ন থেকে রাজনীতির ঘুঁটি: সিঙ্গুর কি তবে শুধুই নির্বাচনী ডিভিডেন্ডের কারখানা?

ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার নিখোঁজদের পরিজনদের সাথে দেখা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে এরই মধ্যে পূর্ব কলকাতার জলাভূমি ভরাট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন- Offbeat Destinations: বসের কিচকিচানি ভুলে দু'দিন শান্তির খোঁজ? আপনার অপেক্ষায় উত্তরবঙ্গের চোখজুড়নো এই নিঝুম গ্রাম

ফিরহাদ হাকিম ২০০৬ সালের পরবর্তী সময়ে জলাভূমি ভরাটের দাবি অস্বীকার করলেও, পাল্টাপাল্টি উপগ্রহ চিত্র (Satellite Image) পেশ করে সরব হয়েছেন সিপিএম নেতা তুষার ঘোষ। বামেদের দাবি, প্রশাসনের মদতেই বেআইনি নির্মাণ ও জলাভূমি ভরাট হয়েছে।

Anandapur Fire News Bengali News Today Kolkata fire news Kolkata Fire Tragedy