Sonarpur news: পিকনিকে এসে রহস্যমৃত্যু, দেহ ফেলে পালানোর অভিযোগে চাঞ্চল্য সোনারপুরে

mysterious death: পিকনিকে এসে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল সোনারপুরের ঘাসিয়াড়ায়। দেহ রাস্তায় ফেলে পালানোর অভিযোগে আটক কয়েকজন। ময়নাতদন্তের রিপোর্টে মিলবে মৃত্যুর প্রকৃত কারণ।

mysterious death: পিকনিকে এসে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল সোনারপুরের ঘাসিয়াড়ায়। দেহ রাস্তায় ফেলে পালানোর অভিযোগে আটক কয়েকজন। ময়নাতদন্তের রিপোর্টে মিলবে মৃত্যুর প্রকৃত কারণ।

author-image
Mina Mondal
New Update
Sonarpur Rape Case, Amit Dey Arrested, Land Reform Officer, Sonarpur Police Station,Crime Against Women, Blackmail Case, West Bengal Crime News, South 24 Parganas,সোনারপুর ধর্ষণ কাণ্ড, অমিত দে গ্রেফতার, ভূমি সংস্কার আধিকারিক, সোনারপুর থানা,পরাধ সংবাদ, ব্ল্যাকমেল, দক্ষিণ ২৪ পরগনা, ধৃত সরকারি আধিকারিক, নারী নির্যাতন

Sonarpur Police Station: সোনারপুর থানা।

পিকনিকে এসে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। সোনারপুর থানার অন্তর্গত ঘাসিয়াড়া এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, পিকনিকে আসা এক সঙ্গীর মৃত্যু হলে তাঁর দেহ রাস্তায় ফেলে রেখে পালানোর চেষ্টা করেন সঙ্গে থাকা ব্যক্তিরা।

Advertisment

স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বিষয়টি সামনে আসে। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় ঘটনাস্থলে উপস্থিত সকলকে আটকে রেখে সোনারপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates: সুপ্রিম কোর্টে ED, মুখ্যমন্ত্রী থেকে ডিজি, সবার নাম মামলায়, আইপ্যাক কাণ্ডে উত্তাল রাজনীতি

মৃত ব্যক্তির নাম ক্ষুদিরাম মণ্ডল (৬০)। তিনি টালিগঞ্জ এলাকার বাসিন্দা এবং পেশায় গাড়িচালক ছিলেন বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা বুদ্ধদেব দাস জানান, একটি গাড়িতে করে আরও কয়েকজন ওই ব্যক্তির সঙ্গে সেখানে এসেছিলেন। তাঁর দাবি, ওই ব্যক্তির দেহ রাস্তায় ফেলে রেখে সঙ্গীরা পালানোর চেষ্টা করছিলেন বলেই তাঁদের সন্দেহ।

আরও পড়ুন-Mamata Banerjee: 'সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে', SIR নিয়ে ফের জাতীয় নির্বাচন কমিশনে চিঠি মুখ্যমন্ত্রীর

আর এক প্রত্যক্ষদর্শী প্রবীর গাঙ্গুলি জানান, একটি ম্যাটাডোর ও দুটি বাইক নিয়ে ওই দলটি এলাকায় আসে। তাঁর অভিযোগ, সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনাস্থলে হঠাৎ করেই একজনকে নিথর হয়ে পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। এরপরই তাঁরা বাকিদের আটক করে পুলিশে খবর দেন।

ঘটনার পর পুলিশ ৪ থেকে ৫ জনকে আটক করেছে। যদিও এখনও পর্যন্ত মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। প্রাথমিকভাবে অসুস্থতা, অতিরিক্ত মদ্যপান কিংবা অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় বড়সড় ত্রুটি, ঘুরিয়ে দেওয়া হল ট্রাম্পের গাড়িবহর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। তদন্তের অগ্রগতির উপরই নির্ভর করছে, এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও অজানা ঘটনা।

mysterious death Sonarpur news picnic tragedy Ghasiara incident Khudiram Mandal picnic spot death