AI প্রযুক্তির অপব্যাবহার, ছাত্রীর বিকৃত ছবি ভাইরাল, অপমান সহ্য করতে না পেরে চরম পদক্ষেপ, শোকে ভাসল পরিবার

পরিবারের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তাঁর বেশ কিছু আপত্তিকর ছবি ভাইরাল হওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। অপমান সইতে না পেরেই আত্মঘাতী হয় কিশোরী।

পরিবারের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তাঁর বেশ কিছু আপত্তিকর ছবি ভাইরাল হওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। অপমান সইতে না পেরেই আত্মঘাতী হয় কিশোরী।

author-image
Mina Mondal
New Update
SIR fear death  ,Pingla SIR incident  ,Bablu Hembram death,  West Midnapore news , Voter list verification fear  ,West Bengal SIR panic  ,Voter list omission issue  ,Heart attack due to fear,  Election Commission controversy  ,Political reaction Pingla,এসআইআর আতঙ্ক মৃত্যু,  পিংলা বাবলু হেমব্রম,  পশ্চিম মেদিনীপুর খবর,  ভোটার তালিকা সমীক্ষা  ,এসআইআর বিতর্ক,  ভোটার তালিকায় নাম নেই আতঙ্ক,  নির্বাচন কমিশন বিতর্ক  ,এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি,  হৃদরোগে মৃত্যু পিংলা  ,পশ্চিমবঙ্গ ভোটার তালিকা খবর

প্রতীকী ছবি। Photograph: (ফাইল চিত্র)

মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুরে। বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দশম শ্রেণির ওই ছাত্রীর দেহ। পরিবারের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তাঁর বেশ কিছু আপত্তিকর ছবি ভাইরাল হওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। অপমান সইতে না পেরেই আত্মঘাতী হয় কিশোরী। ইতিমধ্যেই পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। 

Advertisment

আরও পড়ুন- সিন্ডিকেট সংক্রান্ত বিবাদেই হাওড়ায় শ্যুটআউট? তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উপর হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

পরিবার জানিয়েছে, সোনারপুর থানা এলাকার মামার বাড়িতে থাকত ওই ছাত্রী। প্রতিদিনের মতো সেদিনও সে স্কুল থেকে বাড়ি ফিরে একাই ছিল। পরিবারের সদস্যরা বাইরে ছিলেন। সন্ধ্যার কিছু পর বাড়িতে ফিরে কিশোরীর মাসি তাঁকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisment

আরও পড়ুন- West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর? 

মৃত ছাত্রীর পরিবার অভিযোগ করেছে, এলাকারই এক যুবক আসিফ খান গত কয়েক মাস ধরে তাঁকে উত্ত্যক্ত করত। আরও গুরুতর অভিযোগ, আসিফ ওই ছাত্রীর কয়েকটি সাধারণ ছবি AI প্রযুক্তির সাহায্যে বিকৃত করে  সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরিবারের দাবি, ওই যুবকের এক প্রেমিকা ছবিগুলি ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত। ঘটনার পর থেকেই প্রচণ্ড মানসিক চাপে ভুগছিল ওই ছাত্রী। বাড়ির লোকেরা জানান, নিজের সম্পর্কে ছড়িয়ে পড়া এই কুরুচিকর ছবিগুলি নিয়ে সে প্রচণ্ড লজ্জা ও অপমানে ভেঙে পড়েছিল।

আরও পড়ুন-Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে এবার মাস্টারস্ট্রোক কলকাতা মেট্রোর, অভাবনীয় পদক্ষেপে খুশির জোয়ার!

পরিবারের পক্ষ থেকে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ছাত্রীর মৃত্যুর জন্য সরাসরি দায়ী করা হয়েছে অভিযুক্ত যুবক আসিফ খানকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং ছাত্রীর ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন-Purba Bardhaman News: রাজনৈতিক উত্তাপের মধ্যেই অভাবনীয় সাফল্য! SIR-এর কাজে পূর্ব বর্ধমানের পাঁচ BLO–র অসামান্য কীর্তি দুরন্ত চর্চায়!

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। একই সঙ্গে উঠেছে নাবালিকাদের সোশ্যাল মিডিয়া নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের প্রশ্ন।

Suicide Sonarpur