প্রেমে না বলার মাশুল জীবন দিয়ে দিল কলেজছাত্রী! তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ

South 24 Parganas news: দক্ষিণ ২৪ পরগনার রঘুদেবপুরে কলেজ ছাত্রীকে বিষ খাইয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে কীটনাশক খাওয়ানোর অভিযোগ। এক মাস চিকিৎসার পর বাঙ্গুর হাসপাতালে মৃত্যু, এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ।

South 24 Parganas news: দক্ষিণ ২৪ পরগনার রঘুদেবপুরে কলেজ ছাত্রীকে বিষ খাইয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে কীটনাশক খাওয়ানোর অভিযোগ। এক মাস চিকিৎসার পর বাঙ্গুর হাসপাতালে মৃত্যু, এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ।

author-image
Mina Mondal
New Update
South 24 Parganas news,  College girl murder  ,Poison killing allegation,  Raghudebpur incident  ,Bishnupur police station  ,Love proposal rejection crime , Bangur Hospital death,  West Bengal crime news  ,Stalking and harassment case , Youth accused of murder,দক্ষিণ ২৪ পরগনা খবর  ,কলেজ ছাত্রী মৃত্যু  ,বিষ খাইয়ে খুনের অভিযোগ  ,রঘুদেবপুর ঘটনা,  বিষ্ণুপুর থানা  ,বাঙ্গুর হাসপাতাল,  প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান  ,রাস্তায় উত্যক্ত করার অভিযোগ  ,অভিযুক্ত যুবক  ,ভাঙচুর ও অগ্নিসংযোগ,  পুলিশের বিরুদ্ধে অভিযোগ

College girl murder: মৃতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত রঘুদেবপুরে কলেজ ছাত্রীকে বিষ খাইয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। অভিযোগের তির প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও ওঠে।

Advertisment

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতা এক কলেজ ছাত্রী। দীর্ঘ এক মাস ধরে বাঙ্গুর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত বুধবার তার মৃত্যু হয়। ছাত্রীর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে খুন করা হয়েছে।

আরও পড়ুন- West Bengal news LIVE Updates: আজ মরসুমের শীতলতম দিন, হুড়মুড়িয়ে কলকাতায় পারদ পতন

অভিযোগ অনুযায়ী, এলাকার বাসিন্দা যুবক বিশাল নস্কর দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ছাত্রী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর থেকেই অভিযুক্ত যুবক তাকে রাস্তায় উত্যক্ত করত বলে অভিযোগ। গত ২৫ নভেম্বর ছাত্রীকে রাস্তায় আটকে পানীয় জলের সঙ্গে কীটনাশক মিশিয়ে খাওয়ানো হয় বলে পরিবারের দাবি।

আরও পড়ুন- ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন বাংলার শ্রমিককে, তোলপাড় ফেলা ঘটনায় হুলস্থূল

ঘটনার পর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে ছাত্রী তার মাকে পুরো বিষয়টি জানায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে বাঙ্গুর হাসপাতালে চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি। দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর বুধবার তার মৃত্যু হয়।

আরও পড়ুন- Tarapith Temple: খোদ তারাপীঠ মন্দিরেই দুর্নীতির বিরাট অভিযোগে তোলপাড়, বড়দিনের ব্রেকিং আপডেটে উত্তাল বাংলা

এদিকে ছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Bengali News Today Death news in west bengal South 24 Parganas news