/indian-express-bangla/media/media_files/2025/04/24/qTOJArS2BZ1tFULC9Ffr.jpg)
Cooch Behar border incident: প্রতীকী ছবি।
Bangladeshi Arrested: দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে বুধবার গভীর রাতে ন’জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফ সূত্রে খবর, হিলি থানার আওতাধীন চকগোপাল বর্ডার আউট পোস্টের (BOP) গোসাইপুর এলাকা থেকে ওই ন’জনকে আটক করা হয়।
নতুন বছরের শুরুতেই ঝরল রক্ত, তৃণমূলের দাপুটে নেতা খুনের নেপথ্যে কি পরিচিতরাই?
বিএসএফের ১২৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা জানান, রাতের অন্ধকারের সুযোগে ওই ন’জন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময়ই তাদের আটক করা হয়। বর্তমানে তারা বিএসএফের হেফাজতে রয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত করা এবং কী উদ্দেশ্যে তারা সীমান্ত এলাকায় আসছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে ওই ন’জন ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। বুধবার রাতে তারা দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।
উল্লেখ্য, প্রায় ১০ দিন আগেও দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অধীন কাটাবাড়ি সীমান্ত ফাঁড়ি এলাকায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করেছিল বিএসএফ।
আরও পড়ুন- শীত হোক বা উইকেন্ড, কলকাতার কাছে 'সেরার সেরা' এই ৫ পিকনিক স্পট মিস করবেন না
এক পুলিশ আধিকারিক জানান, “সন্দেহজনক গতিবিধির কারণে বিএসএফ ন’জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। বিষয়টি নিয়ে বিএসএফ তদন্ত চালাচ্ছে।”
প্রতিবেশী বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সীমান্তে নজরদারি আরও কড়া করেছে বিএসএফ। এর ফলে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সূত্রের খবর।
"রাহুলের খাতা দেখে হুবহু উত্তর টুকে দিলেন অভিষেক", নজিরবিহীন কটাক্ষ অধীরের
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us