/indian-express-bangla/media/media_files/2025/12/29/southern-mexico-train-derailment-transoceanic-rail-2025-12-29-10-04-16.jpg)
দক্ষিণ মেক্সিকোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত
দক্ষিণ মেক্সিকোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে ওয়াক্সাকার নিজান্দা শহরের কাছে একটি বাঁকে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তিনি জানান, শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। সরকারি সংস্থা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের সহায়তা ও উদ্ধারকাজ শুরু করে। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন-টাটা-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ আগুন! দুটি বগি পুড়ে ছাই...একজন নিহত, আহত একাধিক
সরকারি সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে মোট ২৪১ জন যাত্রী এবং নয়জন ক্রু মেম্বার ছিলেন। লাইনচ্যুত হওয়ার ফলে একাধিক কোচ উল্টে যায়, যার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মেক্সিকান নৌবাহিনী জানিয়েছে যে নিজান্দা শহরের কাছে লাইনচ্যুত ট্রেনটিতে ২৪১ জন যাত্রী ছিলেন, আরও নয়জন ক্রু মেম্বার ছিলেন । ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে ১৯৩ জন বিপদমুক্ত বলে জানা গেছে, এবং ৯৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩৬ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হয়েছে। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন-শীতের সুনামিতে কাঁপছে বাংলা, বর্ষশেষে আবহাওয়ার আরও বড় চমক? তুষারপাতের সতর্কতা!
উল্লেখ্য, ইন্টারওসেনিক ট্রেন পরিষেবা ২০২৩ সালে তৎকালীন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর উদ্বোধন করেছিলেন। এই রেল পরিষেবা দক্ষিণ মেক্সিকোতে রেল যোগাযোগ জোরদার করার পাশাপাশি প্রশান্ত মহাসাগর ও মেক্সিকো উপসাগরের মধ্যবর্তী তেহুয়ান্টেপেক প্রণালী এলাকায় পরিকাঠামো উন্নয়নের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ।
আরও পড়ুন- BLO death: স্কুলঘরেই ঝুলন্ত দেহ BLO-প্রধান শিক্ষকের, সুইসাইড নোটে ‘অমানবিক চাপ’-এর অভিযোগ
মেক্সিকান সরকার এই অঞ্চলকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি কৌশলগত করিডোরে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করছে। এই করিডোরের মাধ্যমে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সঙ্গে সংযোগকারী বন্দর ও রেললাইন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ইন্টারওসেনিক ট্রেন পরিষেবা প্রশান্ত মহাসাগরের সালিনা ক্রুজ বন্দর থেকে মেক্সিকো উপসাগরের কোটজাকোয়ালকোস পর্যন্ত প্রায় ১৮০ মাইল বা ২৯০ কিলোমিটার পথ অতিক্রম করে চলাচল করে।
আরও পড়ুন- ১ জানুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক, পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে সরব হুমায়ুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us