/indian-express-bangla/media/media_files/2025/12/01/souvik-murmu-virat-kohli-feet-touch-ranchi-odi-security-breach-2025-12-01-15-18-45.jpg)
'ঈশ্বরের পা ছুঁয়ে 'বিরাট' প্রণাম'
virat kohli: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) প্রথমে ব্যাট করতে নেমে ৩৪৯ রান করে। এরপর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ৩৩২ রানে গুটিয়ে যায়। শেষ ওভারে বাজিমাত করে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে রানের বন্যা দেখতে পাওয়া যায়। বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে বেরিয়ে আসে বিধ্বংসী শতরান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে ম্যাথিউ ব্রিৎজ়কে, মার্কো জেনসেন এবং করভিন বশ হাফ সেঞ্চুরি করেছেন। আর সেইসঙ্গে এই ম্যাচে স্থাপিত হয় এক নয়া রেকর্ড।ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত প্রথম একদিনের ম্যাচে দুটো দল মোট ৬৮১ রান করে। এছাড়া দুই দলের হয়ে উড়ে যায় ২৮ গগনচুম্বী ছক্কা। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ম্যাচে দুই দল মিলিয়ে এটাই সর্বাধিক রান। পাশাপাশি সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন দুই দলের ব্যাটাররা। আর এসবের মাঝেই বিরাট কোহলির পা ছুঁয়ে রাতারাতি শিরোনামে আরামবাগের মধুরপুরের যুবক সৌভিক মুর্মু।
আরও পড়ুন- বছরের শেষ মাসের প্রথম দিনে হুড়মুড়িয়ে কমল সোনার দাম, কলকাতার দর শুনে চমকে যাবেন
রবিবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ানডে ম্যাচে সৌভিক নিরাপত্তার বেড়াজাল টপকে মাঠের মধ্যে ঢুকে পড়ে। তারপর কোহলির পায়ে পড়ে প্রণাম করে। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছুটে গিয়ে তাকে আটক করে। বর্তমানে সে রাঁচি পুলিশের হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, সৌভিকের বাবা সমর মুর্মু গ্রামীণ চিকিৎসক। মা মঙ্গলী সোরেন মুর্মু আইসিডিএস কর্মী। বোন শুভনিতা একাদশ শ্রেণীর ছাত্রী। ছেলের এই কাণ্ডে মা-বাবা জানিয়েছেন, 'সৌভিক ছোট থেকেই ক্রিকেট পাগল ছেলে। ও মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির অন্ধভক্ত। গত বছর ধোনির সঙ্গে দেখা করার জন্য সাইকেল নিয়ে চেন্নাই পৌঁছে গিয়েছিল। কিন্তু দেখা করা সম্ভব হয়নি। এছাড়াও বিভিন্ন মাঠে তাদের খেলা দেখার জন্য ছুটে যেত। সবসময় ফোনে তাদের খেলা দেখত। পাশাপাশি ওই দুই নায়কের ছবি সঙ্গে রাখত। এবারও বিরাট কোহলির খেলা দেখার জন্য রাঁচিতে গিয়েছিল"।
জানা গিয়েছে, শুক্রবার ট্রেনে করে আরামবাগের মায়াপুর থেকে রওনা দিয়েছিল। তারপর হাওড়া হয়ে রাঁচিতে পৌঁছায়। মা-বাবা দুজনেই জানান, ছেলে যা করেছে সেটা ঠিক কাজ করেনি। সে যদি স্বাভাবিকভাবে কোহলির সঙ্গে দেখা করতে পারত গর্ব হতো। কিন্তু অন্যায় ভাবে মাঠে ঢুকে পড়াটা তাঁরাও মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন।
আরও পড়ুন- রাজ্যে কবে বিধানসভা নির্বাচন? জানিয়েই দিলেন শুভেন্দু অধিকারী
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ভারতীয় ব্যাটারদের মধ্যে বিরাট কোহলি বিধ্বংসী পারফরম্যান্স করলেন। এই ম্যাচে তিনি ১২০ বলে মোট ১৩৫ রান করেছেন। এরমধ্যে রয়েছে ১১ চার এবং ৭ ছক্কা। এর পাশাপাশি রোহিত শর্মা ৫৭ রান এবং কেএল রাহুল ৬০ রানের ইনিংস খেলেন। শেষবেলায় রবীন্দ্র জাদেজা ৩২ রানের একটি গুরুত্বপূর্ণ ক্যামিও খেলে যান। এই ব্যাটারদের দৌলতেই ভারতীয় ক্রিকেট দল ৩৪৯ রান পর্যন্ত এগোতে পারে। এরপর বল হাতে কুলদীপ যাদব ৪ উইকেট শিকার করেন। হর্ষিত রানার খাতায় যোগ হয় তিনটে উইকেট। দুরন্ত পারফরম্যান্সের কারণে বিরাট কোহলির হাতে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়।
আরও পড়ুন- "SIR হলে তৃণমূলের আসন আরও বাড়বে", বিরাট হুঙ্কারে বিজেপির বুকে কাঁপুনি ধরালেন অভিষেক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us