/indian-express-bangla/media/media_files/2026/01/19/european-train-crash-news-2026-01-19-11-27-29.jpg)
প্রবল ঝাঁকুনি, দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী ট্রেনের একের পর এক বগি
Spain Train Accident: সপ্তাহের শুরুতেই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল। আহত কমপক্ষে শতাধিক। স্বজন হারিয়ে কান্নার রোল, আর্তনাদ। ভয়াবহ এই দুর্ঘটনার খবর সামনেই আসতেই শুরু হয়েছে উদ্ধারকার্য্য। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তও শুরু হয়েছে।
BREAKING NEWS: SPAIN - Adamuz High-Speed Train Derailments: A Preliminary Analysis of the Incident and Response
— Vanilla Gorilla (@VanillaGorilaX) January 19, 2026
Abstract
On January 18, 2026, two high-speed passenger trains derailed near Adamuz in Andalusia, Spain, resulting in at least 21 fatalities and over 100 injuries,… pic.twitter.com/PMNe71FhZC
স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু যাত্রী। রবিবার সন্ধ্যায় কর্ডোবা প্রদেশের আদামুজ শহরের কাছে দুটি হাইস্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। আধুনিক ও সম্প্রতি সংস্কার করা রেলপথে এই দুর্ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর ও অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছেন স্পেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন-লাইন দেওয়ার দিন শেষ! SIR-এ ই-শুনানির নতুন দুয়ার খুলল নির্বাচন কমিশন
পুলিশ ও রেল সূত্রে জানা গিয়েছে, মালাগা থেকে মাদ্রিদগামী একটি হাই-স্পিড ট্রেন হঠাৎ লাইনচ্যুত হয়ে পাশের লাইনে চলে যায় এবং সেখানেই মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা গুরুতর। আহত সকলকে ছটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেদেশের পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, প্রথম ট্রেনটির পেছনের অংশ লাইনচ্যুত হয়ে দ্বিতীয় ট্রেনটির সামনের অংশে সজোরে ধাক্কা মারে। এর ফলে দ্বিতীয় ট্রেনটির প্রথম দুটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় মালাগা-মাদ্রিদগামী ট্রেনটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। অপরদিকে, বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ-হুয়েলভাগামী ট্রেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত অন্তত ৭৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্প্যানিশ সংবাদপত্র এল পাইস জানিয়েছে, মাদ্রিদ থেকে হুয়েলভাগামী ট্রেনের ২৭ বছর বয়সী চালকও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দুটি ট্রেন মিলিয়ে প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন বলে জানানো হয়েছে। তাঁদের অধিকাংশই ছিলেন স্পেনের নাগরিক, যারা সপ্তাহান্তের ছুটির পর মাদ্রিদে ফিরছিলেন। দুর্ঘটনার সময় ট্রেনে কতজন বিদেশি পর্যটক ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
At least 7 dead, over 100 injured after high-speed train derails in southern Spainpic.twitter.com/7SkDBqJ2L7
— BNO News Live (@BNODesk) January 18, 2026
দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী মারিয়া সান হোসে এল পাইস-কে বলেন, “দুর্ঘটনাটি ছিল ভয়ানক। অনেক মানুষ আহত হয়েছে।” তিনি জানান, ঘটনার আতঙ্কে তিনি এখনও কাঁপছেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং উদ্ধারকাজ এখনও চলছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us