Mohan Bhagwat RSS: 'ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার কোনও প্রয়োজন নেই', কেন হঠাৎ এই মন্তব্য করলেন সংঘ প্রধান মোহন ভাগবত?

Mohan Bhagwat RSS: গুয়াহাটিতে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেন, “যে ভারত নিয়ে গর্ব করে, সেই হিন্দু।”

Mohan Bhagwat RSS: গুয়াহাটিতে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেন, “যে ভারত নিয়ে গর্ব করে, সেই হিন্দু।”

author-image
IE Bangla Web Desk
New Update
Mohan Bhagwat statement, RSS chief speech Guwahati, Hindu identity India, Hindu civilization remark, India Hindu nation debate, RSS news, Guwahati event RSS, Mohan Bhagwat on population, Hindu cultural identity, India civilizational identity, RSS latest news

'ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার কোনও প্রয়োজন নেই'

Mohan Bhagwat RSS: 'ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার কোনও প্রয়োজন নেই', আরএসএস প্রধান মোহন ভাগবতের বড় বক্তব্য। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: প্রাথমিকে হাজার-হাজার শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু আজই, অনলাইনে আবেদন, কারা যোগ্য?

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছেন যে, যারা ভারত নিয়ে গর্ব করে তারাই হিন্দু। মঙ্গলবার গুয়াহাটিতে এক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। তিনি বলেন, ভারতকে বিশ্বনেতা হিসেবে গড়ে তোলা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর অগ্রাধিকার। তিনি আরও বলেন যে ভারত এবং হিন্দু সমার্থক। হিন্দু রাষ্ট্রের জন্য ভারতের আনুষ্ঠানিক ঘোষণার কোন প্রয়োজন নেই। ভারতীয় সভ্যতা ও চেতনা এই সত্যিকে ইতিমধ্যেই প্রতিফলিত করেছে। সংঘ প্রধান বলেন, আরএসএস কারুর বিরোধিতা বা ক্ষতি করার জন্য প্রতিষ্ঠিত হয়নি, বরং সংঘের লক্ষ্য চরিত্র গঠন এবং ভারতকে বিশ্বনেতা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখা।ভাগবত সমাজের সকল অংশকে দেশ গঠনের জন্য সম্মিলিতভাবে এবং নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। 

Advertisment

গুয়াহাটিতে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেন, “যে ভারত নিয়ে গর্ব করে, সেই হিন্দু।” তিনি হিন্দুধর্মকে কেবল ধর্মীয় পরিচয় নয়, বরং ভারতের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য ও সভ্যতার প্রতীক হিসেবে তুলে ধরেন। ভাগবতের দাবি, ভারত এবং হিন্দু একে অপরের থেকে আলাদা নয়, এবং দেশকে আলাদা করে ‘হিন্দু রাষ্ট্রের’ ঘোষণা করার কোনও প্রয়োজন নেই, কারণ ভারতের সভ্যতা নিজেই তা প্রতিফলিত করে।

আরও পড়ুন-Red Fort blast:রেড ফোর্ট বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর মোড়! গ্রেফতার আল ফালাহ গ্রুপের চেয়ারম্যান জওয়াদ আহমেদ সিদ্দিকি

ভাগবত বলেন, “হিন্দু একটি সভ্যতাগত পরিচয়, কোনও সংকীর্ণ ধর্মীয় শব্দ নয়।” তাঁর মতে, আরএসএস কারও বিরোধিতা বা ক্ষতির জন্য প্রতিষ্ঠিত হয়নি; বরং চরিত্র গঠন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠাই সংঘের প্রধান উদ্দেশ্য। তিনি আরও জানান, “ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখার জন্যই আরএসএসের পথচলা।”

অসমে জনসংখ্যাগত পরিবর্তন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আরএসএস প্রধান। তিনি অবৈধ অনুপ্রবেশ, ধর্মান্তর এবং জনসংখ্যা ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। ভাগবত বলেন, “আমাদের আত্মবিশ্বাস, সতর্কতা এবং নিজের ভূমি ও সংস্কৃতির প্রতি দৃঢ় অনুরাগ বজায় রাখতে হবে।” একই সঙ্গে তিনি সমাজের সব অংশকে দেশের কল্যাণে নিঃস্বার্থভাবে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন-West Bengal Weather Update: শীতের স্বাদ মিলতেই বাধা! নতুন নিম্নচাপের আশঙ্কা জোরালো, সপ্তাহান্তে ঝেঁপে বৃষ্টি?

RSS Mohan Bhagwat RSS Chief