Pm Modi Singur Rally:'১০৯ + ৭৭ কত হয়?' আসন্ন বিধানসভা ভোটের ফল নিয়ে সুকান্তর নয়া সমীকরণ এখন রীতিমতো চর্চায়!

Sukanta Majumdar: সিঙ্গুরে মোদীর সভার আগে মমতাকে ‘ঘুগনি কন্যা’ বলে তীব্র কটাক্ষ সুকান্তের। ভাইপো প্রসঙ্গ টেনে তোপ। পাশাপাশি ভোটার তালিকা ও SIR নিয়ে বিস্ফোরক অভিযোগ। জানুন বিস্তারিত।

Sukanta Majumdar: সিঙ্গুরে মোদীর সভার আগে মমতাকে ‘ঘুগনি কন্যা’ বলে তীব্র কটাক্ষ সুকান্তের। ভাইপো প্রসঙ্গ টেনে তোপ। পাশাপাশি ভোটার তালিকা ও SIR নিয়ে বিস্ফোরক অভিযোগ। জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Narendra Modi Singur Rally, Sukanta Majumdar, Mamata Banerjee, Abhishek Banerjee, West Bengal Politics,Ghugni Kanya remark, BJP vs TMC, Singur Industrialization, Hooghly Lok Sabha, Voter List SIR Issue, 2026 West Bengal Elections,নরেন্দ্র মোদী, সুকান্ত মজুমদার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুর জনসভা,ঘুগনি কন্যা, বিজেপি পশ্চিমবঙ্গ, তৃণমূল কংগ্রেস, এসআইআর (SIR), ভোটার তালিকা সংশোধন, হুগলি লোকসভা কেন্দ্র

Sukanta Majumdar: কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

PM Narendra Modi Singur Rally: রবিবার সিঙ্গুরের মাটিতে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মোদীর আগে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সিঙ্গুরের মাটি থেকে ফের একবার শিল্পায়ন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। নাম না করে একইসঙ্গে নিশানায় নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। মমতার সরকারের ‘ঘুগনি শিল্প’-এর তত্ত্বকে কটাক্ষ করে সুকান্তের প্রশ্ন, সাধারণ মানুষকে পরামর্শ দিলেও নিজের পরিবারের ক্ষেত্রে কেন সেই দাওয়াই প্রয়োগ করলেন না মুখ্যমন্ত্রী? পাশাপাশি ভোটার তালিকা সংশোধন নিয়েও শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তিনি।

Advertisment

এদিন সিঙ্গুরের জনসভা থেকে রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নেন সুকান্ত। তিনি বলেন, "ঘুগনি বেচে যদি শিল্প হয়, তাহলে আপনি আপনার ভাইপোকে দিয়ে ঘুগনি বিক্রি করালেন না কেন?" তাঁর অভিযোগ, সাধারণ যুবক-যুবতীদের মুখ্যমন্ত্রী ঘুগনি বিক্রির পরামর্শ দিলেও নিজের পরিবারের কাউকে সেই পরামর্শ দেন না।

আরও পড়ুন- PM Modi’s Singur Visit LIVE: 'সিঙ্গুরের মাটিতেই গড়ে উঠবে শিল্প', মোদীর সভার প্রাক্কালে বার্তা বঙ্গ বিজেপির

এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীকে তীব্র ব্যঙ্গ করে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির সংযোজন, "আগে তৃণমূলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে লিখতেন অগ্নিকন্যা। এখন লিখুন ঘুগনি কন্যা।" রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যুবক-যুবতীদের রাজ্য ছাড়া করে দিয়েছেন।

আরও পড়ুন-বেলডাঙ্গা অশান্তির ঘটনায় পুলিশের জালে ৩০, নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে তিন দিন পর গেলেন ইউসুফ পাঠান

শিল্পায়নের পাশাপাশি এদিন ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) ইস্যুতেও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, ‘স্যার’ (SIR)-কে সামনে রেখে রাজ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তিনি পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, রাজ্যের ১০৯টি বিধানসভা কেন্দ্রে গত একুশে ও চব্বিশের নির্বাচনে তৃণমূল যে ব্যবধানে জিতেছে, এসআরআই-এর মাধ্যমে তার চেয়েও বেশি সংখ্যক ভোট বাতিল করা হয়েছে।

আরও পড়ুন-আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন স্রেফ একটা প্রহসন, দিল্লি থেকে ইউনূসকে কড়া বার্তা

হুগলি লোকসভা কেন্দ্রের উদাহরণ টেনে সুকান্ত বলেন, "হুগলি লোকসভায় ২০২৪ সালে বিজেপি হেরেছে ৭৬ হাজার ৮৫৩ ভোটে। অথচ এসআরআই-তে এখনো পর্যন্ত এই কেন্দ্রে ১ লক্ষ ২৬ হাজারের বেশি ভোট বাতিল হয়েছে।" তাঁর দাবি, রাজ্যের ১০৯টি আসনেই একই ছবি। বিজেপি ৭৭টি আসনে জিতেছে। ১০৯টি আসনে কারচুপির ইঙ্গিত দিয়ে তিনি বলেন, "তাহলে ১০৯-এর সঙ্গে ৭৭ যোগ করলে কত হয়?" পরোক্ষে তিনি দাবি করেন, সঠিক ভোটার তালিকা থাকলে ফলাফল অন্যরকম হতে পারত।

সিঙ্গুরের মতো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ জায়গা থেকে সুকান্ত মজুমদারের এই জোড়া আক্রমণ—একদিকে শিল্পায়ন ও অন্যদিকে ভোটার তালিকা, রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Sukanta Majumder narendra modi singur Mamata Banerjee tmc bjp Bengal BJP