Sukanta Majumdar: 'পশ্চিমবঙ্গের সব লক্ষ্মীদের মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করে রেখেছেন', কটাক্ষ সুকান্তর

Sukanta Majumdar-Mamata Banerjee:সুকান্ত মজুমদার লক্ষ্মীর ভাণ্ডার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন। তিনি বিজেপির প্রতিশ্রুতি দিচ্ছেন মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারে তৃণমূলের চেয়েও বেশি সহায়তা।

Sukanta Majumdar-Mamata Banerjee:সুকান্ত মজুমদার লক্ষ্মীর ভাণ্ডার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন। তিনি বিজেপির প্রতিশ্রুতি দিচ্ছেন মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারে তৃণমূলের চেয়েও বেশি সহায়তা।

author-image
IE Bangla Web Desk
New Update
Diamond Harbour news  ,Sukanta Majumdar protest,  BJP leader attacked,  Go Back slogans  ,TMC vs BJP clash  ,Political drama in Bengal  ,Central minister controversy,  BJP-TMC tension  ,Sarisa area incident,ডায়মন্ড হারবার সংবাদ,  সুকান্ত মজুমদার বিক্ষোভ,  বিজেপি নেতা আক্রান্ত  ,গো ব্যাক স্লোগান,  তৃণমূল বনাম বিজেপি সংঘাত  ,রাজনৈতিক নাটক , কেন্দ্রীয় মন্ত্রীর ঘটনা,  সরিষা এলাকায় উত্তেজনা  ,গেরুয়া বস্ত্র বিতর্ক

Sukanta Majumdar: কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

Lakshmir Bhandar: ফের একবার তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে নিশানা করলেন BJP নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এবার লক্ষ্মীর ভাণ্ডার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি সমালোচনায় সুকান্ত মজুমদার।

Advertisment

সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় BJP-র ভয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে চাইছেন। খবর আছে, তিনি অর্থসচিবকে নির্দেশ দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা করে বাড়ানো সম্ভব কি না, জানতে। তবে অর্থ সচিব তাকে জানিয়েছেন, রাজ্যের আর্থিক স্বাস্থ্য ভালো নেই এবং প্রায় ৮ লাখ কোটি টাকা ঋণ হয়েছে। অতএব, লক্ষ্মীর ভাণ্ডারে অতিরিক্ত অর্থ যোগ করা সম্ভব নয়, যদিও কিছুটা বৃদ্ধি করা যেতে পারে।”

আরও পড়ুন- West Bengal News Live Updates:আবারও রাজ্যে SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ, প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য

Advertisment

তিনি আরও যোগ করেন, “বিজেপির একজন কর্মী হিসেবে রাজ্যের মহিলাদের আশ্বস্ত করছি, ৫০ টাকা বেশি হলেও তৃণমূলের ঘোষণার চেয়েও বেশি আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে দেব। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, নারায়ণদেরও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গের সব লক্ষ্মীদের মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া রেখেছেন। গ্রামে লক্ষ্মীরা আছে, নারায়ণরা গুজরাট, উত্তরপ্রদেশ ও বেঙ্গালুরুতে।”

আরও পড়ুন- Purulia airport project: আরও কাছে অযোধ্যা, গড় পঞ্চকোট, বড়ন্তি! এবার উড়ানেই পুরুলিয়ায়, তৈরি হচ্ছে নতুন বিমানবন্দর

সুকান্ত আরও বলেন, “নারায়ণরা নিজেরা ধান রোপণে বাধ্য হচ্ছেন। আমরা লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি করব এবং বিহারের ‘জীবিকা দিদি’র মতো মহিলাদের নিজ পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করব, যাতে তারা নিজ পরিবারের খরচ চালাতে পারেন।” 

আরও পড়ুন- Kolkata Fire:সাতসকালে কলকাতায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, তুমুল চাঞ্চল্যে তোলপাড়!

kolkata news Mamata Banerjee Sukanta Majumder lakshmir bhandar west bengal latest news