Sukanta Majumdar: “সব রাজ্য আলো দেখেছে, শুধু বাংলা বাকি”, সুকান্তের নিশানায় মমতা

SIR controversy: কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “সব রাজ্য কালো অধ্যায় থেকে বেরিয়েছে, শুধু পশ্চিমবঙ্গ বাকি।” এসআইআর বিতর্কে তৃণমূলকে ভয় দেখানো ও নির্বাচন কমিশনকে প্রভাবিত করার অভিযোগও তোলেন তিনি।

SIR controversy: কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “সব রাজ্য কালো অধ্যায় থেকে বেরিয়েছে, শুধু পশ্চিমবঙ্গ বাকি।” এসআইআর বিতর্কে তৃণমূলকে ভয় দেখানো ও নির্বাচন কমিশনকে প্রভাবিত করার অভিযোগও তোলেন তিনি।

author-image
Ashis Kumar Mondal
New Update
Diamond Harbour news  ,Sukanta Majumdar protest,  BJP leader attacked,  Go Back slogans  ,TMC vs BJP clash  ,Political drama in Bengal  ,Central minister controversy,  BJP-TMC tension  ,Sarisa area incident,ডায়মন্ড হারবার সংবাদ,  সুকান্ত মজুমদার বিক্ষোভ,  বিজেপি নেতা আক্রান্ত  ,গো ব্যাক স্লোগান,  তৃণমূল বনাম বিজেপি সংঘাত  ,রাজনৈতিক নাটক , কেন্দ্রীয় মন্ত্রীর ঘটনা,  সরিষা এলাকায় উত্তেজনা  ,গেরুয়া বস্ত্র বিতর্ক

Sukanta Majumdar: কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

TMC vs BJP: রামপুরহাটে ‘বন্দে মাতরম ১৫০ সার্ধ শতবর্ষ গৌরব যাত্রা’র সূচনা উপলক্ষে আসার আগে বৃহস্পতিবার বোলপুরে সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসকে একের পর এক কটাক্ষ করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

Advertisment

সুকান্ত মজুমদার বলেন, “সব রাজ্যই কালো অধ্যায় থেকে বেরিয়ে এসেছে, শুধু পশ্চিমবঙ্গ বাদে। কারণ বাংলায় এমন এক শক্তি কাজ করছে, যতদিন তারা থাকবে, ততদিন এই কালো অধ্যায় চলবে।” তিনি আরও যোগ করেন, “বিহারে প্রথম দফার নির্বাচন চলছে। কোথাও কোনও গোলমাল হয়নি। ভোটগ্রহণ সম্পূর্ণ শান্তিপূর্ণ। লালু প্রসাদের আমলে যেমন হিংসা হত, বিহার এখন সেই অন্ধকার যুগ পেরিয়ে এসেছে। কিন্তু পশ্চিমবঙ্গে আজও সেই অন্ধকারই রাজত্ব করছে।”

আরও পড়ুন- West Bengal News Live Updates: থমকে যাবে বাংলার SIR প্রক্রিয়া? বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

Advertisment

SIR প্রক্রিয়া নিয়ে তৃণমূলকে নিশানা:

বাংলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়ে সুকান্ত মজুমদার বলেন, “SIR প্রক্রিয়াটি BJP নয়, নির্বাচন কমিশন পরিচালনা করছে। একই প্রক্রিয়া আরও ১২টি রাজ্যে চলছে। কিন্তু মৃত্যুর ঘটনা শুধু বাংলাতেই ঘটছে কেন? কারণ তৃণমূল ভয় দেখাচ্ছে ও BLO-দের প্রভাবিত করছে।” তিনি অভিযোগ করেন, “BLO-দের রাতের বেলা তৃণমূলের পার্টি অফিসে ডেকে নেওয়া হচ্ছে, সেখান থেকে ফর্ম বিতরণ করা হচ্ছে। BLO-রা তৃণমূলের পতাকা নিয়ে ঘুরছে। মুখ্যমন্ত্রী নিজেও BLO-দের হুমকি দিচ্ছেন। মাঝে মাঝে বুঝতে পারি না— উনি মুখ্যমন্ত্রী না গুন্ডা!”

আরও পড়ুন- Humayun Kabir: “৪৮ ঘণ্টায় মুর্শিদাবাদের রং বদলে দেব!” দলে থাকলেও দলে নেই? ফের বিস্ফোরক হুমায়ুন কবীর!

রাহুল গান্ধীকে আক্রমণ:

রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে তিনি বলেন, “রাহুল গান্ধীর কোনও বাস্তব ধারণা নেই। উনি কখনও ঘর থেকে বের হন না, একজন ‘এসি বয়’। মাঠে যারা কাজ করেন, জনগণের সঙ্গে মিশে থাকেন, তারাই সত্য জানেন।”

 রাহুলের “ব্রাজিলিয়ান মডেল” সংক্রান্ত মন্তব্য প্রসঙ্গে সুকান্ত বলেন, “ওটা স্পষ্টতই এক কেরানির ভুল। সরকারি কর্মচারীরাই এই প্রক্রিয়াটি পরিচালনা করেন। এর আগে বাংলার ভোটার তালিকায় ওসামা বিন লাদেনের ছবিও দেখা গিয়েছিল।”

আরও পড়ুন-SIR: "আমি নাগরিক নই?", SIR আতঙ্কে ছিন্ন হল জীবন! মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া

নিজের কনভয়ের ওপর হামলা নিয়ে প্রতিক্রিয়া:

নদিয়া জেলায় তাঁর কনভয়ের ওপর হামলার প্রসঙ্গে সুকান্ত বলেন, “এমন ঘটনা ঘটে। তবে আমরা এবার একটা ‘ট্রেলার’ দেখিয়েছি। কেউ যদি আবার বিজেপি কর্মীদের আক্রমণ করে, আমরা চুপ করে থাকব না। প্রতিটি রক্তের ফোঁটার হিসাব নেওয়া হবে।”

West Bengal News Sukanta Majumder CM Mamata banerjee west bengal latest news SIR Latest news