South 24 Parganas News: মাছ ধরতে নামলেই ‘টাকা দাও’! সুন্দরবনেও লাগামছাড়া 'তোলাবাজি'তে ফুঁসছেন মৎস্যজীবীরা

Sundarban-fishermen protest: কুলতলি ও সুন্দরবন অঞ্চলে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বনদপ্তরের বিরুদ্ধে রসিদ ছাড়া বেআইনি টাকা আদায়ের অভিযোগ তুলেছেন মৎস্যজীবীরা। প্রতিবাদে বিক্ষোভ, রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই তদন্তের আশ্বাস বনদপ্তরের।

Sundarban-fishermen protest: কুলতলি ও সুন্দরবন অঞ্চলে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বনদপ্তরের বিরুদ্ধে রসিদ ছাড়া বেআইনি টাকা আদায়ের অভিযোগ তুলেছেন মৎস্যজীবীরা। প্রতিবাদে বিক্ষোভ, রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই তদন্তের আশ্বাস বনদপ্তরের।

author-image
Mina Mondal
New Update
Sundarban fishermen protest  ,Kultali forest department allegation,  illegal money collection forest officials,  fishermen harassment West Bengal,  crab fishing permit issue,  Sundarbans livelihood crisis  ,Forest Department corruption allegation,  Kultali political protest,  Bengal fishermen news,  illegal fine forest department,সুন্দরবন মৎস্যজীবী বিক্ষোভ,  কুলতলি বনদপ্তরের বিরুদ্ধে অভিযোগ  ,বেআইনি টাকা আদায়,  মাছ কাঁকড়া ধরার পারমিট  ,বনদপ্তরের দুর্নীতি  ,সুন্দরবনের জীবিকা সংকট  ,মৎস্যজীবীদের হয়রানি  ,রসিদ ছাড়া টাকা তোলা  ,কুলতলি রাজনৈতিক বিতর্ক,  বনদপ্তর তদন্ত দাবি

Sundarban fishermen protest: সুন্দরবনে মৎস্যজীবীদের প্রতিবাদ মিছিল।

কুলতলি সহ সুন্দরবন অঞ্চলে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বনদপ্তরের বিরুদ্ধে বেআইনি টাকা তোলার গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা। তাঁদের দাবি, প্রতিমাসে মাথাপিছু ২৫০ টাকা করে দিতে বাধ্য করা হচ্ছে, অথচ তার কোনও রসিদ দেওয়া হচ্ছে না। অভিযোগ আরও, টাকা দিতে অস্বীকার করলে ডোঙা ধরার সময় এক হাজার টাকা বা তারও বেশি জরিমানা চাওয়া হয়, সেখানেও রসিদের কোনও ব্যবস্থা নেই।

Advertisment

মৎস্যজীবীদের বক্তব্য, সরকারি নিয়ম মেনে টাকা নেওয়া হলে অবশ্যই রসিদ ও ব্যক্তিগত পারমিট দিতে হবে। কিন্তু বাস্তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পারমিটের আবেদন জমা দেওয়ার কথা থাকলেও চিতুরি বিট অফিস সেই আবেদন গ্রহণ করছে না বলে অভিযোগ উঠেছে। ফলে মাছ ধরতে নামলেই বনদপ্তরের কর্মীদের তাড়া খেতে হচ্ছে মৎস্যজীবীদের, শুধুমাত্র টাকা না দেওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দাবি তাঁদের।

আরও পড়ুন- West Bengal News Live Updates: ‘সবকিছু করার পরও আক্রমণ!’ যুবভারতী নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিষেক

এই অবস্থায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন সুন্দরবনের কয়েক হাজার মৎস্যজীবী পরিবার, যাদের জীবন ও জীবিকা সম্পূর্ণভাবে মাছ ও কাঁকড়ার উপর নির্ভরশীল। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা বনদপ্তরের অফিসে বিক্ষোভ দেখান। মৎস্যজীবী ইউনিয়নের নেতাদের দাবি, এই টাকা তোলা সম্পূর্ণ বেআইনি এবং সরকারি কর্মীদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

আরও পড়ুন-SIR List: ‘আমি বেঁচে আছি!’ ভোটার তালিকায় মৃত দেখানোয় শ্মশানে গিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ কাউন্সিলরের

ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর বলেন, মৎস্যজীবীদের উপর বনদপ্তরের এই আচরণ অত্যন্ত লজ্জাজনক এবং অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কুলতলি সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ডলের অভিযোগ, বনদপ্তরের আচরণ অমানবিক, প্রয়োজনে দল আন্দোলনে নামবে। 

আরও পড়ুন-Messi event controversy: মেসি-কাণ্ডে ৩০০ কোটির দুর্নীতির বিস্ফোরক অভিযোগ, 'অরূপ-সুজিতের গ্রেপ্তারি চাই', সোচ্চার শুভেন্দুরা

অন্যদিকে তৃণমূল নেতা ও কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ শাহাজাদ শেখ বলেন, সাধারণ মানুষের পাশে তাঁরা আছেন এবং অভিযোগ খতিয়ে দেখা হবে। বিরোধীদের বক্তব্যকে অপপ্রচার বলেও কটাক্ষ করেন তিনি। এ বিষয়ে ডিএফও নিশা গোস্বামী জানান, এমন কোন অভিযোগ পাইনি, বনদপ্তরের কর্মীদের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার হবে।

South 24 Parganas news Sundarban fishermen protest illegal money collection forest officials Sundarbans livelihood crisis