/indian-express-bangla/media/media_files/2024/10/17/ZkHZpaQ8yHYImyIsK4Q7.jpg)
Sundarbans: সুন্দরবনে হাড় হিম কাণ্ড!
South 24 Parganas News: সুন্দরবনের চামটা জঙ্গল সংলগ্ন এলাকায় ফের বাঘের আক্রমণে প্রাণ গেল এক মৎস্যজীবীর। সোমবার সকালে ঘটে এই মর্মান্তিক ঘটনা। মৃতের নাম শম্ভু সরদার (৩০), কুলতলির কাঁটামারি বটতলা এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্য ও গ্রামের মানুষজন শোকাহত ও আতঙ্কগ্রস্ত।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শম্ভু সরদার বহু বছর ধরেই মাছ–কাঁকড়া ধরার কাজ করতেন। তাঁর স্ত্রী মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে। বাড়িতে রয়েছেন তাঁর বৃদ্ধ বাবা–মা এবং দুই ছোট সন্তান। সংসারের হাল ধরতে শম্ভুই ছিলেন পরিবারের একমাত্র ভরসা।
স্থানীয় সূত্রের খবর, গত শুক্রবার সকালে কাঁটামারি এলাকার বাসিন্দা অমৃত প্রামাণিকের নৌকায় চেপে তিন মৎস্যজীবী সুন্দরবনের নদীপথে মাছ ও কাঁকড়া ধরতে রওনা দেন। নিয়মিতভাবেই তাঁরা এভাবেই জঙ্গলের সংলগ্ন নদীতে মাছ ধরার কাজে যেতেন। সোমবার সকালে তাঁরা নৌকায় বসে জাল ঠিক করছিলেন, সেইসময় হঠাৎ জঙ্গলের ঘন জঙ্গল থেকে একটি রয়্যাল বেঙ্গল টাইগার শম্ভুর উপর ঝাঁপিয়ে পড়ে।
আরও পড়ুন- Baruipur News: বারুইপুরে বোমা ফাটালো ‘ডবল এপিক কার্ড’! খোদ চেয়ারম্যানের নামেই দু’টি ভোটার কার্ড
ঘটনাস্থলে উপস্থিত অন্য দুই সঙ্গী কিছু বুঝে ওঠার আগেই বাঘ পিছন দিক থেকে শম্ভুকে ধরে টেনে জঙ্গলের ভিতর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হঠাৎ ঘটে যাওয়া এই আক্রমণে তাঁরা আতঙ্কে চিৎকার শুরু করেন এবং নৌকা সরিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।
আরও পড়ুন- Bengal Weather Update: ঘূর্ণাবর্তে উধাও শীতের কামড়! ঠান্ডার কামব্যাকেই হুড়মুড়িয়ে নামবে পারদ?
পরে তাঁরা স্থানীয়দের খবর দেন ও তল্লাশি শুরু করেন। এখনও পর্যন্ত তাঁর দেহ উদ্ধার হয়নি বলে জানা গেছে। স্থানীয় গ্রামবাসীরা বনদফতরের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
প্রতিবছর সুন্দরবনে মাছ–কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার ঘটনা সামনে আসে। জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই জঙ্গলে যেতে বাধ্য হন অনেক মৎস্যজীবী। শম্ভু সরদারের মৃত্যুতে আবারও উঠে এল সুন্দরবন এলাকার মৎস্যজীবীদের নিরাপত্তা প্রশ্নটি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us