IPAC Case: ‘শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম’, সুপ্রিম কোর্টে জানালেন মমতা! আইপ্যাক কাণ্ডে নয়া মোড়

IPAC Case Hearing: সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি। ইডির অভিযোগের জবাবে ৩৪ পাতার হলফনামা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১০ ফেব্রুয়ারি কী হতে চলেছে? ‘স্পর্শকাতর নথি’ নিয়ে কী জানাল রাজ্য? পড়ুন বিস্তারিত।

IPAC Case Hearing: সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি। ইডির অভিযোগের জবাবে ৩৪ পাতার হলফনামা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১০ ফেব্রুয়ারি কী হতে চলেছে? ‘স্পর্শকাতর নথি’ নিয়ে কী জানাল রাজ্য? পড়ুন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court  ,IPAC Case Hearing  ,Mamata Banerjee,  Enforcement Directorate (ED)  ,West Bengal Government,  IPAC Raid,  Pratik Jain  ,TMC vs ED,  Legal News India,সুপ্রিম কোর্ট  ,আইপ্যাক মামলা,  মমতা বন্দ্যোপাধ্যায়,  ইডি (ED)  ,আইপ্যাক তল্লাশি,  প্রতীক জৈন,  পশ্চিমবঙ্গ সরকার,  তৃণমূল কংগ্রেস,  ১০ ফেব্রুয়ারি শুনানি

IPAC Case Hearing: আই প্যাক মামলার শুনানি পিছল।

Mamata Banerjee-IPAC Raid: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক (I-PAC) সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির দায়ের করা এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১০ ফেব্রুয়ারি। মঙ্গলবার রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে শীর্ষ আদালতে একটি ৩৪ পাতার হলফনামা জমা দেওয়া হয়। সেই হলফনামার জবাব দেওয়ার জন্য আদালতের কাছে ৭ দিন সময় চেয়েছে ইডি।

Advertisment

আদালতে কী হল আজ? 

মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শুরু হলে মুখ্যমন্ত্রীর আইনজীবী এবং রাজ্য সরকারের তরফে ৩৪ পাতার একটি বিশদ হলফনামা জমা দেওয়া হয়। ইডির আইনজীবীরা জানান, এই হলফনামা খতিয়ে দেখে তার যথাযথ জবাব দেওয়ার জন্য তাঁদের সময়ের প্রয়োজন। ইডির সেই আবেদন মেনে নেয় আদালত। জানানো হয়েছে, আগামী সপ্তাহে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি বেলা ২টোর পর এই মামলার পরবর্তী শুনানি হবে। ফলে আপাতত এক সপ্তাহের জন্য পিছিয়ে গেল ইডির মামলার শুনানি।

আরও পড়ুন- West Bengal News Live: দিল্লিতে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ কর্মসূচিতে ‘সার্ভিলেন্স’? স্বরাষ্ট্র মন্ত্রকের তৎপরতায় বাড়ছে জল্পনা

কী দাবি মুখ্যমন্ত্রীর আইনজীবীর? 

এদিন আদালতে মুখ্যমন্ত্রীর আইনজীবীর সওয়াল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইডির তল্লাশিতে বাধার যে অভিযোগ উঠেছিল, তা নস্যাৎ করে দিয়ে তিনি বলেন, "আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন ও আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বাধা দেননি।"

আরও পড়ুন-Air India: মাঝ আকাশে ইঞ্জিন বন্ধের আতঙ্ক! পাইলটের তৎপরতায় কীভাবে বড় বিপদ এড়ালো এয়ার ইন্ডিয়া?

আইনজীবী আরও দাবি করেন, "ইডির আধিকারিকদের সঙ্গে কথা বলার পরেই নথিতে হাত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি শুধুমাত্র পার্টি সংক্রান্ত এবং স্পর্শকাতর কিছু নথি সেখান থেকে নিয়ে এসেছিলেন।" অর্থাৎ, তদন্তে অসহযোগিতার অভিযোগ এদিন আদালতের সামনে অস্বীকার করেছে রাজ্য।

আরও পড়ুন-একধাক্কায় ফি কমে অর্ধেক! জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বিরাট ঘোষণা শতবর্ষ প্রাচীন পুরসভার

এর আগে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল, দলের কিছু অত্যন্ত গোপনীয় ও স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। স্বয়ং মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন, এই তল্লাশির নেপথ্যে বিজেপির রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। এবার রাজ্য ও মুখ্যমন্ত্রীর হলফনামার পর ইডি পরবর্তী শুনানিতে কী জবাব দেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

supreme court IPAC West Bengal IPAC office ED raid Mamata Banerjee