/indian-express-bangla/media/media_files/2025/11/10/sir-2025-2025-11-10-11-05-47.jpg)
West Bengal voter hearing: প্রতীকী ছবি।
Madhyamik Admit Card: ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে আমজনতার দুশ্চিন্তা কমাতে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও এসআইআর শুনানিতে বৈধ নথি হিসেবে গণ্য করতে হবে। এর আগে জাতীয় নির্বাচন কমিশন এই নথি গ্রহণে আপত্তি জানিয়েছিল, যা নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়। সেই আপত্তিতে জল ঢেলে আদালতের পর্যবেক্ষণ, যেহেতু অ্যাডমিট কার্ডে জন্মতারিখ উল্লেখ থাকে, তাই এটি প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য হবে।
শুনানিতে সঙ্গে নেওয়া যাবে প্রতিনিধি
শুনানি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং সাধারণ মানুষের ভয় কাটাতে আদালত আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। কোনো ভোটারকে যদি এসআইআর হেয়ারিং-এ ডাকা হয়, তবে তিনি তাঁর সহায়তার জন্য একজন প্রতিনিধি বা সাহায্যকারীকে সঙ্গে নিয়ে যেতে পারবেন। সেই প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট এলাকার বিএলও (BLO)-কেও সঙ্গে নেওয়া যেতে পারে। মূলত বয়স্ক বা নিরক্ষর ভোটারদের সহায়তার কথা মাথায় রেখেই এই নির্দেশ।
বিশৃঙ্খল রুখতে কড়া নির্দেশ ডিজিপি-কে
রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর শুনানিকে কেন্দ্র করে সাম্প্রতিক অশান্তির ঘটনাপ্রবাহ নজরে রেখেছে শীর্ষ আদালত। সোমবারের নির্দেশে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, শুনানি চলাকালীন কোথাও যেন কোনো অপ্রীতিকর বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের ডিজিপি (DGP)-কে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী শুনানি দু’সপ্তাহ পর
নির্বাচন কমিশনকে পুরো প্রক্রিয়াটি মসৃণভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরির নির্দেশ দিয়েছে আদালত। আগামী দু’সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে শীর্ষ আদালতে। রাজনৈতিক মহলের মতে, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশের পর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে মান্যতা দেওয়া তৃণমূল কংগ্রেস ও সাধারণ মানুষের জন্য বড় নৈতিক জয়। এর ফলে নথি সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন-SIR Hearing: সাধারণের পর এবার মমতার মন্ত্রিসভা! পরিবারের সদস্যসহ SIR শুনানিতে ডাক ডাকাবুকো মন্ত্রীর


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us