DA Case Verdict: "মমতা ভুল, কর্মচারীরাই ঠিক", DA মামলায় সুপ্রিম রায়ের পর বিস্ফোরক শুভেন্দু অধিকারী!

West Bengal DA Case Verdict: পশ্চিমবঙ্গ ডিএ মামলায় ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের! ৩১শে মার্চের মধ্যে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ। বাকি ৭৫ শতাংশের জন্য গঠিত হলো ৪ সদস্যের কমিটি। রায়কে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শুভেন্দু অধিকারী। পড়ুন বিস্তারিত।

West Bengal DA Case Verdict: পশ্চিমবঙ্গ ডিএ মামলায় ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের! ৩১শে মার্চের মধ্যে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ। বাকি ৭৫ শতাংশের জন্য গঠিত হলো ৪ সদস্যের কমিটি। রায়কে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শুভেন্দু অধিকারী। পড়ুন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal DA Case Verdict, Supreme Court DA News, Dearness Allowance West Bengal, 25 percent DA Arrears,Justice Sanjay Karol, Justice Prashant Kumar Mishra, 31st March DA Deadline, Suvendu Adhikari on DA,ডিএ মামলার রায়, সুপ্রিম কোর্ট ডিএ নির্দেশ, বকেয়া মহার্ঘ ভাতা, ৩১শে মার্চ ডিএ ডেডলাইন,২৫ শতাংশ বকেয়া ডিএ, ৪ সদস্যের ডিএ কমিটি, শুভেন্দু অধিকারী ডিএ প্রতিক্রিয়া, সংগ্রামী যৌথ মঞ্চের জয়

Mamata Banerjee & Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

25 percent DA Arrears: দীর্ঘ ১১০৬ দিনের প্রতীক্ষা আর শহীদ মিনারের তলায় রোদ-জল উপেক্ষা করে চলা আন্দোলনের জয় হলো। বৃহস্পতিবার ডিএ মামলায় নবান্নকে কড়া সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, আগামী ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে।

Advertisment

আগামী ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র প্রথম কিস্তি (২৫ শতাংশ) দিতেই হবে।টাকা মেটানোর পর আগামী ১৫ই মে-র মধ্যে আদালতে 'কমপ্লায়েন্স রিপোর্ট' বা পালন প্রতিবেদন জমা দিতে হবে রাজ্যকে।বকেয়ার বাকি ৭৫ শতাংশ নিয়ে সিদ্ধান্ত নিতে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট।এই কমিটিতে থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং CAG (ক্যাগ)-এর প্রতিনিধি। এই কমিটিই বাকি ডিএ মেটানোর রূপরেখা তৈরি করবে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: ৩১ মার্চের মধ্যে ২৫% ডিএ! সুপ্রিম কোর্টের রায়ে কি এবার হাসি ফুটবে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে?

বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক ৪০ শতাংশ। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে দীর্ঘদিনের বঞ্চনা অবসানের পথ প্রশস্ত হলো বলে মনে করছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন-West Bengal interim budget 2026 Live: লক্ষ্মীবারেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা? আজকের বাজেটে মহিলা ভোটব্যাঙ্কের মন জয় করতে পারবে মমতা সরকার?

"মমতা ভুল প্রমাণিত হলেন", সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে তোপ শুভেন্দুর

সুপ্রিম কোর্টের এই রায় সামনে আসতেই রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি এই জয়কে রাজ্য সরকারি কর্মচারীদের "সম্মিলিত লড়াইয়ের জয়" বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন-Nokdara: কথায় বলে এখানে ঈশ্বর নিজের হাতে ছবি আঁকেন, কালিম্পঙের নোকদারা যেন মর্ত্যের স্বর্গ

বিরোধী দলনেতা লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলে এসেছেন ডিএ কর্মচারীদের অধিকার নয়। আজ দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল ডিএ হলো আইনসিদ্ধ ন্যায্য অধিকার, কোনো অনুদান নয়।"তিনি অভিযোগ করেন, কলকাতা হাইকোর্টে হারের পর রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে বড় বড় উকিল দাঁড় করিয়ে কর্মচারীদের বঞ্চিত করার চেষ্টা করেছে। আন্দোলনকারীদের ধৈর্যের প্রশংসা করে তিনি বলেন, পুলিশের লাঠি উপেক্ষা করেও যাঁরা আইনি পথে লড়াই চালিয়েছেন, এই জয় তাঁদেরই।

আরও পড়ুন-West Bengal Weather:ভোরের শিশিরে শীতের মায়া, বসন্তের আগে ফের কি কাঁপবে বাংলা?

সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিক্রিয়া:

"১১০৬ দিন পর আজ আমাদের লড়াই সার্থকতা পেল। আমরা এই রায়কে স্বাগত জানাই, তবে আমাদের নজর থাকবে রাজ্য সরকার আদালতের এই নির্দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যকর করে কি না সেদিকে।"

West Bengal DA Case Verdict 25 percent DA Arrears Suvendu Adhikari on DA