/indian-express-bangla/media/media_files/2025/02/07/cZ1eq83jg12Qj6lFAIPn.jpg)
Supreme Court: সুপ্রিম কোর্ট।
Logical Discrepancy List: ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা এসআইআর (SIR) নিয়ে এক ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা তথ্যের গরমিল নিয়ে চলা বিতর্কের মাঝে সোমবার বড়সড় স্বস্তি পেল তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' (Logical Discrepancy) বা তথ্যের অসঙ্গতির কারণে কতজনের নাম তালিকায় রয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা জাতীয় নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে।
ভোটার তালিকা পরিমার্জন ঘিরে চলা দীর্ঘ টালবাহানায় এবার যবনিকা টানল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, তথ্যের অসঙ্গতি বা 'লজিক্যাল ডিসক্রিপেন্সি'-র কারণে কাদের নাম তালিকায় প্রশ্নচিহ্নের মুখে রয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। মূলত শাসকদল তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের দাবিই এই রায়ের মাধ্যমে মান্যতা পেল বলে মনে করছে রাজনৈতিক মহল।
তৃণমূলের অভিযোগ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান
শুরু থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে আসছিলেন যে, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি ছিল, ইতিমধ্যে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে এবং 'লজিক্যাল ডিসক্রিপেন্সি'-র অজুহাতে আরও ১ কোটি ৩৬ লক্ষ নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। তাঁর অভিযোগ ছিল, বেছে বেছে নির্দিষ্ট সম্প্রদায় ও বিরোধী ভোটব্যাঙ্ককে টার্গেট করা হচ্ছে।
আরও পড়ুন- SIR Hearing: সাধারণের পর এবার মমতার মন্ত্রিসভা! পরিবারের সদস্যসহ SIR শুনানিতে ডাক ডাকাবুকো মন্ত্রীর
সুপ্রিম কোর্টের রায়ে কী বদলাবে?
সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল। সোমবার সেই মামলার শুনানিতে আদালত জানায়, নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা নামের তালিকা জনসমক্ষে আনতে হবে। কার নাম কেন বাদ যাচ্ছে বা কেন অসঙ্গতিপূর্ণ বলে মনে করা হচ্ছে, তার কারণ স্পষ্ট করতে হবে।ভোটার তালিকা পরিমার্জন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে হবে।
এই নির্দেশ সামনে আসতেই তৃণমূল শিবির উজ্জীবিত। তাদের মতে, স্বচ্ছতার অভাব নিয়ে তারা যে অভিযোগ তুলছিল, সুপ্রিম কোর্টের নির্দেশেই তা প্রমাণিত হলো। অন্যদিকে, বিরোধী দলগুলিও এই রায়ের ফলে তথ্যের স্পষ্টতা পাওয়ার আশা রাখছে। বিজেপি বিরোধী দলগুলির অভিযোগ ছিল, নামের তালিকা গোপন রেখে নিঃশব্দে ভোটার ছাঁটাই করার চেষ্টা চলছে, যা আদালতের এই নির্দেশে ধাক্কা খেল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us