Mukul Roy: স্বস্তিতে মুকুল রায়, বিধায়ক পদ খারিজের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

Supreme Court: বিধায়ক পদ থাকছে মুকুল রায়ের! কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। গুরুতর অসুস্থ মুকুল রায়ের মানবিক দিক ও চিকিৎসার প্রয়োজন বিচার করে এই স্বস্তিদায়ক রায় শীর্ষ আদালতের। শুভেন্দু অধিকারীসহ সব পক্ষকে নোটিশ জারি।

Supreme Court: বিধায়ক পদ থাকছে মুকুল রায়ের! কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। গুরুতর অসুস্থ মুকুল রায়ের মানবিক দিক ও চিকিৎসার প্রয়োজন বিচার করে এই স্বস্তিদায়ক রায় শীর্ষ আদালতের। শুভেন্দু অধিকারীসহ সব পক্ষকে নোটিশ জারি।

author-image
IE Bangla Web Desk
New Update
মুকুল রায়,Mukul Roy,সুপ্রিম কোর্ট,Supreme Court of India,	বিধায়ক পদ খারিজ	Disqualification of MLA,শুভ্রাংশু রায়,Subhranshu Roy,শুভেন্দু অধিকারী,Suvendu Adhikari,	স্থগিতাদেশ,Stay Order,কৃষ্ণনগর উত্তর,Krishnanagar Uttar Constituency,দলত্যাগ বিরোধী আইন,Anti-Defection Law,স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়,Speaker Biman Banerjee,	অসুস্থতা ও চিকিৎসা,	Humanitarian Grounds / Health Issue

Mukul Roy: মুকুল রায়।

দীর্ঘ আইনি লড়াই ও বিতর্কের পর বড়সড় স্বস্তি পেলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। কলকাতা হাইকোর্টের দেওয়া বিধায়ক পদ খারিজের নির্দেশের ওপর শুক্রবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত বিধায়ক পদ বজায় থাকছে অসুস্থ এই নেতার। মুকুল রায়ের শারীরিক অবস্থা বিবেচনা করে ‘মানবিক’ কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত।

Advertisment

মানবিক কারণে স্থগিতাদেশ

বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একদা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড ও পরবর্তীকালে বিজেপি নেতা মুকুল রায়। তাঁর শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণ করে যে, বর্তমানে উনি হাসপাতালে ভর্তি রয়েছেন। বিধায়ক হিসেবে প্রাপ্ত সুযোগ-সুবিধাগুলি তাঁর চিকিৎসার খরচ মেটাতে জরুরি হতে পারে। এই মানবিক দিকটি বিচার করেই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত।

আরও পড়ুন- ভোটার তালিকায় সংশোধনী ঘিরে উত্তেজনা, সমুদ্রগড় স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ

নোটিশ জারি ও পরবর্তী পদক্ষেপ

এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট এই মামলা প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সব পক্ষকে নোটিশ জারি করেছে। আগামী চার সপ্তাহের মধ্যে তাঁদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ছয় সপ্তাহ পর। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়।

আরও পড়ুন- Todhey: হিমালয়ের কোলে নির্জন স্বর্গ! ডুয়ার্সের পর্যটনে নতুন চমক অফবিট গ্রাম ‘টোডে’

মামলার প্রেক্ষাপট

২০২১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন মুকুল রায়। কিন্তু নির্বাচনের পর তিনি পুনরায় তাঁর পুরনো দল তৃণমূলে ফিরে আসেন। এর পরেই দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক অম্বিকা রায়।

আরও পড়ুন-বাংলার শ্রমিক বলেই কি টার্গেট? ঝাড়খণ্ডে ফেরিওয়ালার রহস্যমৃত্যু, টায়ার জ্বালিয়ে বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদ

বিধানসভার স্পিকার মুকুল রায়ের পদ খারিজ করতে অস্বীকার করায় মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের নির্দেশ দিলেও সুপ্রিম কোর্টের এদিনের রায়ে তাতে সাময়িকভাবে ইতি পড়ল।

kolkata news Bengali News Bengali News Today Supreme Court of India Subhranshu Roy mukul roy