Suresh Kalmadi death: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ কালমাদি, দীর্ঘ রাজনৈতিক যাত্রার অবসান

Suresh Kalmadi death: প্রাক্তন পুনে সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি ৮০ বছর বয়সে প্রয়াত। পুনের উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

Suresh Kalmadi death: প্রাক্তন পুনে সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি ৮০ বছর বয়সে প্রয়াত। পুনের উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Suresh Kalmadi death  ,Former Pune MP passes away  ,Ex Union Minister Suresh Kalmadi  ,Pune development leader  ,Commonwealth Games CWC case  ,Indian Congress politician,  Lok Sabha Rajya Sabha MP  ,Pune political leader,  Pune Festival founder,  Suresh Kalmadi obituary,সুরেশ কালমাদি প্রয়াণ,  প্রাক্তন সাংসদ পুনে  ,কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মারা গেলেন  ,পুনে উন্নয়ন নেতা  ,কংগ্রেস নেতা প্রয়াত,  লোকসভা রাজ্যসভা সাংসদ , পুনে ফেস্টিভ্যাল প্রতিষ্ঠাতা  ,সিডব্লিউজি কেলেঙ্কারি মামলার প্রাক্তন নেতা  ,পুনে রাজনীতি  ,সুরেশ কালমাদি obituary

Suresh Kalmadi death:প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুরেশ কালমাদি।

প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি আর নেই। মঙ্গলবার শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। কংগ্রেস সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। রাজনীতিতে দীর্ঘ কেরিয়ার গড়া সুরেশ কালমাদি প্রথমবার ১৯৮০ সালে কংগ্রেস (এস) প্রার্থী হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হন। এরপর ১৯৮৬ এবং ১৯৯২ সালে ফের রাজ্যসভার সাংসদ হন।

Advertisment

পরবর্তীতে তিনি লোকসভা রাজনীতিতে আসেন। ১৯৯৬ সালে প্রথমবার লোকসভায় নির্বাচিত হন কালমাদি। এরপর ২০০৪ ও ২০০৯ সালেও পুনে লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন। তবে ১৯৯৮ সালের লোকসভা নির্বাচনে পুনে বিকাশ আঘাড়ির প্রার্থী হিসেবে (বিজেপি ও শিবসেনার সমর্থনে) প্রতিদ্বন্দ্বিতা করেও তিনি পরাজিত হন।

আরও পড়ুন- West Bengal weather: ভয়াল শীতের থাবা, ১০ ডিগ্রিতে কলকাতা! বাংলার ১০ জেলায় হাড়-মজ্জা কাঁপানো ঠান্ডার সতর্কতা

২০১১ সালে কমনওয়েলথ গেমস (সিডব্লিউজি) কেলেঙ্কারির ঘটনায় কংগ্রেস দল থেকে তাঁকে সাসপেন্ড করা হয়। এ বিষয়ে কংগ্রেসের পুনে শহর মুখপাত্র রমেশ আইয়ার জানান, “কালমাদি ওই কেলেঙ্কারি সংক্রান্ত অধিকাংশ মামলায় খালাস পেয়েছিলেন। কেবল একটি মামলা বিচারাধীন ছিল।”

আরও পড়ুন- Vande Bharat: নতুন বছরে বড় উপহার রেলের, বাংলায় এল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, রুট জানেন?

কংগ্রেস নেতৃত্বের মতে, পুনে শহরের উন্নয়নে সুরেশ কালমাদির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমেশ আইয়ার বলেন, “১৯৯২ সালে পুনে পুরসভায় তরুণ কর্পোরেটরদের নিয়ে দলকে নেতৃত্ব দেওয়ার সময় থেকেই শহরের প্রকৃত উন্নয়ন শুরু হয়। একাধিক উন্নয়নমূলক প্রকল্প তিনি বাস্তবায়ন করেছিলেন। ১৯৯২ সালে পুনেতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগও তাঁরই, যা শহরের সার্বিক উন্নতিতে বড় ভূমিকা নেয়।”

সাংস্কৃতিক ক্ষেত্রেও কালমাদির অবদান উল্লেখযোগ্য। কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, গণেশ উৎসবের সময় আয়োজিত ‘পুনে ফেস্টিভ্যাল’ শুরু করেছিলেন তিনিই, যা দেশ-বিদেশের বহু মানুষকে আকর্ষণ করত।

আরও পড়ুন-Bangladesh minority attack: বাংলাদেশে আবারও হিন্দু নিধন: এবার সাংবাদিক রাণা প্রতাপকে কুপিয়ে গুলি করে খুন

কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর সুরেশ কালমাদি কার্যত রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন এবং জনজীবন থেকে দূরে থাকেন। কংগ্রেসের এক নেতার মতে, “কালমাদির রাজনীতি থেকে সরে যাওয়াই পুনেতে কংগ্রেসের পতনের অন্যতম কারণ। তাঁর অনুপস্থিতিতে লোকসভা, বিধানসভা ও পুরসভা নির্বাচনে দল একের পর এক ধাক্কা খেয়েছে।” সুরেশ কালমাদি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র ও নাতি-নাতনিদের রেখে গেছেন। কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৩টেয় পুনের বৈকুণ্ঠ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Death Suresh Kalmadi death Ex Union Minister Suresh Kalmadi Suresh Kalmadi obituary