Humayun Kabir: দল ছাড়লেও ‘মিশন বাবরি’ ছাড়ছেন না হুমায়ুন! “রুখে দেখাক”, জোর গলায় বললেন দাপুটে বিধায়ক

Humayun Kabir suspended: তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরও অবস্থানে অটল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করবেনই বলে ঘোষণা তাঁর। দলীয় সতর্কতা ও সাসপেনশন উপেক্ষা করে তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি মুর্শিদাবাদে।

Humayun Kabir suspended: তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরও অবস্থানে অটল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করবেনই বলে ঘোষণা তাঁর। দলীয় সতর্কতা ও সাসপেনশন উপেক্ষা করে তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি মুর্শিদাবাদে।

author-image
IE Bangla Web Desk
New Update
Humayun Kabir new party,  Janata Unnayan Party  ,Humayun Kabir West Bengal politics,  Murshidabad political news,  West Bengal Assembly Election 2026,  Humayun Kabir candidate list  ,Trinamool suspended leader Humayun Kabir,  New political party in Bengal,  Brigade rally announcement  ,Bengal politics breaking news,হুমায়ুন কবীর নতুন দল  ,জনতা উন্নয়ন পার্টি,  হুমায়ুন কবীর প্রার্থী তালিকা  ,মুর্শিদাবাদ রাজনীতি,  ২০২৬ বিধানসভা নির্বাচন  ,রেজিনগর বেলডাঙ্গা আসন,  তৃণমূল থেকে সাসপেন্ড নেতা  ,বাংলায় নতুন রাজনৈতিক দল,  ব্রিগেড সমাবেশ ঘোষণা  ,পশ্চিমবঙ্গ রাজনীতি খবর

Humayun Kabir suspended: সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

Babri Masjid foundation-Murshidabad News: বৃহস্পতিবার মুর্শিদাবাদে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার ঠিক আগেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। তবে দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ হুমায়ুন কবীর জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর অবস্থান থেকে এক ইঞ্চিও সরছেন না। ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাস তিনি করবেনই।

Advertisment

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করার পর থেকেই হুমায়ুনের সঙ্গে দূরত্ব বাড়ছিল তৃণমূলের। বিভিন্ন সময়ে তিনি দলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন। পাল্টা তৃণমূলের তরফে বিধায়ককে একাধিকবার সতর্ক করা হলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষমেষ জেলা পর্যবেক্ষক ফিরহাদ হাকিম তাঁর সাসপেনশনের ঘোষণা করেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের সঙ্গে দলের সম্পর্ক নেই', হুমায়ূনকে তাড়িয়ে সাফ বললেন ফিরহাদ

সাসপেনশনের খবর জানার পর আরও দৃঢ় অবস্থানে হুমায়ুন কবীর। সাংবাদিকদের সামনে তিনি বলেন, “আমাকে সাসপেন্ড করা হয়েছে ঠিকই, কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে সরছি না। আগামীকালই আমি পদত্যাগ করব। ৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস আমি করবই। কারও নির্দেশে আমাকে চলতে হবে না।”

আরও পড়ুন- Mamata Banerjee: হুমায়ুনকে সাসপেন্ড করেই মমতার চাঁচাছোলা আক্রমণ, ‘কিছু কুলাঙ্গার BJP-র কথায় চলে’

তিনি আরও বলেন, “কারও ক্ষমতা থাকলে আমাকে আটকাক। আমার জীবনের বিনিময়েও হলেও বাবরি মসজিদের শিলান্যাস করব। মুসলমানদের টাকায় আমি মসজিদ তৈরি করব। আমার ঘোষণার পিছনে আমি অটল।” 

আরও পড়ুন-Humayun Kabir: বাবরি মসজিদ বিতর্কে উত্তাল রাজনীতি, হুমায়ুন কবীরকে বহিষ্কার তৃণমূলের

এদিকে, হুমায়ুন কবীরের এই অবস্থান ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত মুর্শিদাবাদের রাজনীতি। ৬ ডিসেম্বরের অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এদিনই বহরমপুরে দলীয় জনসভা থেকে নাম না করে হুমায়ুন কবীরকে গদ্দার বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সব ধর্মেই কিছু গদ্দার থাকে। কেউ কেউ টাকা খেয়ে বিজেপির তাবেদারি করে।”

kolkata news Mamata Banerjee Babri Mosque Humayun Kabir Bengali News Today news in west bengal news of west bengal Murshidabad politics Humayun Kabir suspended