'১৯৭১ সালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি প্রয়োজন', বাংলাদেশে হিংসা কাণ্ডে এবার ইউনূসের বিরুদ্ধে 'বোমা ফাটালেন' শুভেন্দু

শুভেন্দু অধিকারী বলেন, "গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকার উৎখাত হওয়ার পর অভ্যুত্থানের জেরে বাংলাদেশ বর্তমানে অস্থিরতার মধ্যে রয়েছে"।

শুভেন্দু অধিকারী বলেন, "গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকার উৎখাত হওয়ার পর অভ্যুত্থানের জেরে বাংলাদেশ বর্তমানে অস্থিরতার মধ্যে রয়েছে"।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari, Abhishek Banerjee, SIR issue, Election Commission, TMC, BJP vs TMC, NRC fear, BLO warning, Bihar BLO jail, West Bengal politics, SIR controversy, Kaalighat, Suvendu statement, political clash,শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এসআইআর ইস্যু, নির্বাচন কমিশন, তৃণমূল কংগ্রেস, বিজেপি বনাম তৃণমূল, বিহার বিএলও, এনআরসি আতঙ্ক, কালীঘাট, ভাইপো জেলে যাবে, পশ্চিমবঙ্গ রাজনীতি, এসআইআর বিতর্ক, শুভেন্দুর হুঁশিয়ারি

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বড় মন্তব্য করলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি বলেন, 'প্রতিবেশী দেশে প্রকৃত  গণতন্ত্র প্রতিষ্ঠা এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে ১৯৭১ সালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়া উচিত"। 

Advertisment

শুভেন্দু অধিকারী বলেন, "গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকার উৎখাত হওয়ার পর অভ্যুত্থানের জেরে বাংলাদেশ বর্তমানে অস্থিরতার মধ্যে রয়েছে। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা বলেন, 'সেই সময় ভারতীয়  সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের পরাজিত করেছিলেন, যার ফলেই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে'।  শুভেন্দু অধিকারী আরও বলেন,  আজও যদি গণতন্ত্র ও সংখ্যালঘুদের সুরক্ষা বিপন্ন হয়, তবে তেমন পরিস্থিতি আবার তৈরি হতে পারে। তিনি স্পষ্ট করে জানান, এই মন্তব্য তিনি বিজেপি নেতা হিসেবে নয়, একজন ভারতীয় নাগরিক হিসেবে করছেন।

বিজেপি নেতা আরও বলেন, বাংলাদেশের যাঁরা জামাতি মৌলবাদী শক্তির বিরোধিতা করতে চান, বাঙালি সংস্কৃতি ও সাহিত্যের গৌরব এবং ঐতিহ্য পুনরুদ্ধার করতে চান, পাশাপাশি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে চান, তাঁদের ১৯৭১ সালের মতো পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হতে হবে। 

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "একসময় মুক্তিবাহিনী বাংলাদেশের মাটিতে পাকিস্তানি হানাদারদের পরাজিত করেছিল"। তাঁর মতে, বর্তমান  প্রেক্ষাপটে জিহাদ-বিরোধী শক্তিগুলিকেও হয়তো একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে। “দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়,” বলেন তিনি।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করেন, মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বা অন্যান্য সক্রিয় রাজনৈতিক শক্তির কার্যকলাপ হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের মধ্যে আস্থা জাগাতে পারছে না। তবে তিনি আশ্বাস দিয়ে বলেন, "ভারত সরকার গোটা  পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী প্রতিক্রিয়া জানাচ্ছে। তাঁর কথায়, “আমি বিজেপির মুখপাত্র হিসেবে কম এবং ভারতের একজন নাগরিক হিসেবে এই কথা বলছি।”

বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী বাংলাদেশের ময়মনসিংহ জেলায় গণপিটুনিতে নিহত হিন্দু যুবক দীপু দাসের বাবার সঙ্গে ফোনে কথা বলেন। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার বিস্তারিত খোঁজ নেন। পাশাপাশি, পরিবারকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দেন। উল্লেখ্য, দু’দিন আগেই শুভেন্দু অধিকারী দীপু দাসের পরিবারকে মাসিক আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছিলেন।

বৃহস্পতিবার কলকাতার এসপ্ল্যানেড এলাকায় হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশে সংখ্যালঘু, সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের উপর হামলার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়। গেরুয়া পতাকা হাতে শতাধিক মানুষ, এই বিক্ষোভে অংশ নেন।

আরও পড়ুন-বাংলাদেশে একের পর এক হিন্দু যুবক খুন, সাধুদের নিয়ে হাই কমিশনে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা

আরও পড়ুন- West Bengal weather: মারকাটারি শীতে জমে 'বরফ' বাংলা! পারদ নামবে আরও, নতুন বছরের আগে রেকর্ড ঠান্ডার সতর্কতা 

আরও পড়ুন- মোবাইল কেড়ে জোর করে দেহ ব্যবসায়, তারপর? বাংলাদেশি তরুণীর বিস্ফোরক জবানবন্দি ফাঁস 

আরও পড়ুন-Jimbagaon: মিরিকের অজানা স্বর্গ জিম্বাগাঁও! ক্যালেন্ডারে টাঙানো ছবির মতো সুন্দর এতল্লাট পাহাড়প্রেমীদের স্বপ্নের ঠিকানা 

Bangladesh Suvendu