Suvendu Adhikari: “রাজ্যকে দেউলিয়া করে দিয়েছে তৃণমূল সরকার”, মমতাকে তুলোধনা করে ফের বিস্ফোরক শুভেন্দু

West Bengal politics: আবারও তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে তুলোধনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কেন্দ্রের টাকা নির্ধারিত খাতের বদলে রাজ্য সরকার অন্য খাতে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন নন্দীগ্রামের BJP বিধায়ক।

West Bengal politics: আবারও তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে তুলোধনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কেন্দ্রের টাকা নির্ধারিত খাতের বদলে রাজ্য সরকার অন্য খাতে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন নন্দীগ্রামের BJP বিধায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari, Shuvendu Adhikari, TMC corruption, West Bengal fund misuse, disaster relief fund, Mamata Banerjee government, Bengal politics, BJP vs TMC, SIR controversy, Laxmir Bhandar protest, financial irregularities, political news Kolkata,শুভেন্দু অধিকারী, তৃণমূল দুর্নীতি, পশ্চিমবঙ্গ রাজনীতি, কেন্দ্রীয় তহবিল অপব্যবহার, বিপর্যয় মোকাবিলা তহবিল, মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি বনাম তৃণমূল, এসআইআর আতঙ্ক, লক্ষ্মীর ভাণ্ডার, দুর্নীতির অভিযোগ, রাজ্যের আর্থিক সংকট, জনস্বার্থ মামলা

Mamata Banerjee & Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

Mamata Banerjee-Suvendu Adhikari: রাজ্যের অর্থনৈতিক অব্যবস্থাপনা ও কেন্দ্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে ফের তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ করা অর্থ অন্য খাতে সরিয়ে ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি।

Advertisment

শুভেন্দু অধিকারীর বক্তব্য, “বিপর্যয় মোকাবিলার টাকা অন্য খাতে সরাতে দেব না। অনেক রাজ্য প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। অন্য হাতে অর্থ সরানো অপরাধ। তৃণমূল সরকার রাজ্যকে কার্যত দেউলিয়া করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন। প্রয়োজনে রাজ্যপালকে জানাবো, জনস্বার্থ মামলা দায়ের করা হবে।”

আরও পড়ুন- West Bengal News Live Updates: SIR-এর মাঝে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, ধুন্ধুমার সিউরি, কাজল-কেষ্ট সংঘাতে তুলকালাম

Advertisment

তিনি আরও অভিযোগ করেন, গত পাঁচ বছরে কেন্দ্র বিপর্যয় মোকাবিলার জন্য ৫৯৬০ কোটি টাকা দিয়েছে, যার মধ্যে ১৩৪ কোটি টাকা অন্য খাতে খরচ করা হয়েছে। শুভেন্দুর দাবি, এই অর্থ পঞ্চায়েত দফতরে ট্রান্সফার করা যায় না, কারণ তা দুর্গত এলাকায় ব্যয় করার জন্য বরাদ্দ।

আরও পড়ুন-same-sex marriage: “বাংলাই পথ দেখায়”, রিয়া ও রাখির বিয়েতে বার্তা অভিষেকের

“কেন্দ্রের টাকা ভোটের আগে বাংলার বাড়ি প্রকল্পে বা অন্য কর্মসূচিতে খরচ করা হচ্ছে। আবাস প্রকল্পে ১০ থেকে ২০ হাজার টাকা তৃণমূল নেতাদের ঘুষ হিসেবে দিতে হয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য অর্থনৈতিক দুর্নীতির পথে এগোচ্ছে,” — অভিযোগ শুভেন্দুর।

এছাড়া রাজ্যের বিভিন্ন জেলায় SIR আতঙ্কে আত্মহত্যার ঘটনাকে নিয়েও তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। শুভেন্দুর আশঙ্কা, এই ঘটনাগুলি নিয়ে বিধানসভায় শোক প্রস্তাব আনতে পারে তৃণমূল সরকার।

আরও পড়ুন-Suvendu Adhikari: “২০১১-তে ভুল করেছিলাম, এবার আমরাই আনব আসল পরিবর্তন”, শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে চর্চা!

 “SIR-এর কারণে আত্মহত্যা লেখা হলে বিধানসভায় প্রতিবাদ হবে। আত্মহত্যার ঘটনায় শোক প্রস্তাব আনা যায় না। তৃণমূল সরকার এটা করতেই পারে,” — বলেন শুভেন্দু অধিকারী।

শেষে ময়না এলাকায় ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পেলে বিক্ষোভ হবে’ বলে সতর্কবার্তা দেন শুভেন্দু। তাঁর দাবি, সরকারি অর্থ দলের বা ব্যক্তির সম্পত্তি নয়, জনগণের টাকাই জনগণের কাজে ব্যয় হওয়া উচিত।

tmc bjp kolkata news Suvendu Adhikari CM Mamata banerjee west bengal latest news