/indian-express-bangla/media/media_files/2025/12/27/suvendu-adhikari-during-meeting-with-bangladesh-deputy-hc-officials-2025-12-27-10-30-20.jpg)
শুভেন্দুর আগুনে হুঁশিয়ারি
Suvendu Adhikari : বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রতিবেশী দেশে হিন্দু সম্প্রদায়ের উপর হওয়া আক্রমণ বন্ধের আর্জি জানিয়েছেন। তিনি আধিকারিকদের বলেন, যদি হামলা বন্ধ না হয়, তবে ডেপুটি হাই কমিশনের বাইরে আগামীদিনে আরও বড় বিক্ষোভ আন্দোলন চলবে।
শুভেন্দু অধিকারী পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে কমিশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যেসব নির্যাতনের অভিযোগ উঠেছে, তা বন্ধ করার দাবি জানান। এছাড়াও, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকারের পুলিশি হস্তক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।
সংবাদ মাধ্যমের সামনে শুভেন্দু অধিকারী দাবি করেন, সোমবার থেকে ডেপুটি হাই কমিশনের কর্মকর্তারা তাঁর সঙ্গে দেখা এড়িয়ে যাচ্ছিলেন। তবে তিনি ডেপুটি অফিসের বাইরে ব্যাপক বিক্ষোভের হুঁশিয়ারি দেওয়ার পর তারা আলোচনার জন্য রাজি হন।
তিনি উল্লেখ করেন, গত আগস্ট থেকে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা অব্যাহত রয়েছে। সম্প্রতি ময়মনসিংহয়ে ২৫ বছর বয়সী হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনায় বিক্ষোভে আঁচ ছড়িয়ে পড়েছে ভারতে। এরপর রাজবাড়ীর হোসেনডাঙ্গা গ্রামে আরেকজন হিন্দু যুবক অমৃত মণ্ডলকে পিটিয়ে হত্যা করা হয়।
শুভেন্দু অধিকারী দীপু দাসের বিরুদ্ধে কী অভিযোগ তা সরাসরি কমিশনের আধিকারিকদের থেকে জানতে চান। পাশাপাশি বাংলাদেশের তরফে পরিবারের জন্য ক্ষতিপূরণের কি ব্যাবস্থা করা হয়েছে সেই তথ্যও জানতে চান। এছাড়াও, তিনি বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের দীর্ঘকালীন আটক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি আরও অভিযোগ করেন,২৩ ডিসেম্বর বেক বাগান এলাকায় হাই কমিশনের বাইরে পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে একজন সন্ন্যাসীও ছিলেন। শুভেন্দু অধিকারী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে তাঁর ব্যক্তিগত বাহিনী হিসেবে রূপান্তর করেছেন। এটি লজ্জার বিষয়।" তিনি আরও জানান, আগামী দিনে বিক্ষোভ আরও তীব্র হবে। "আগামী মাসের গঙ্গাসাগর মেলা থেকে পাঁচ লাখ সন্ন্যাসী এখানে আসবেন। তখন দেখা যাবে কলকাতা পুলিশের ক্ষমতা কতটা"।
আরও পড়ুন- জনপ্রিয় গায়ক জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব, বানচাল হল অনুষ্ঠান, ক্ষোভে ফুঁসলেন তসলিমা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us