/indian-express-bangla/media/media_files/2026/01/07/bangladesh-hindu-violence-suvendu-adhikari-2026-01-07-13-32-44.jpg)
'হিন্দুদের উপর পরিকল্পিত হামলা', গর্জে উঠলেন শুভেন্দু
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ ও রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেছেন। কলকাতায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, সমগ্র বাংলাদেশ বর্তমানে উগ্রপন্থীদের নিয়ন্ত্রণে চলে গেছে এবং তার প্রভাব এ রাজ্যেও পড়ছে। তাঁর বক্তব্য, “ওদেশে যা হচ্ছে, এখানেও হিন্দুদের উপর ক্রমাগত নির্যাতন চালানো হচ্ছে হচ্ছে।”
শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ঘটনা ক্রমাগত বাড়ছে। তিনি আরও দাবি করে, পূর্ব মেদিনীপুরের মহিষাদলে দেবী সরস্বতীর মূর্তি ভাঙচুরের পর ফের নদিয়ার কৃষ্ণনগরেও দেবী সরস্বতীর মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বিরোধী দলনেতা আরও বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উভয় স্থানেই হিন্দু, হিন্দু সংস্কৃতি, হিন্দু দেবদেবী এবং হিন্দু পরিচয়ের উপর ধারাবাহিক নির্যাতন চালানো হচ্ছে। তাঁর দাবি, “একটি নির্দিষ্ট গোষ্ঠীই এই কাজ করছে। চরমপন্থী, মৌলবাদী, জিহাদি রাজনীতি এবং জামাতি রাজনীতির সঙ্গে যুক্ত শক্তিরা হিন্দুদের নির্মূল করতে চাইছে।”
#WATCH | Kolkata: West Bengal LoP Suvendu Adhikari says, "Entire Bangladesh has gone into the hands of extremists. It is happening there and it is happening here. Yesterday in Mahishadal, the idol of Goddess Saraswati was vandalised. Today, in Nadia's Krishnanagar, the idols of… pic.twitter.com/Dtjtbid4YS
— ANI (@ANI) January 6, 2026
শুভেন্দু অধিকারীর আরও বক্তব্য, বাংলাদেশে বর্তমানে যে ক’জন হিন্দু অবশিষ্ট রয়েছেন, তাঁদেরও নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। একই সঙ্গে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গেও হিন্দু সমাজের মানুষ ক্রমাগত আতঙ্ক ও চাপের মধ্যে রয়েছেন।
Amartya Sen: অমর্ত্য সেনকে SIR নোটিশ? অভিষেকের দাবি ওড়ালেন নোবেলজয়ীর ঘনিষ্ঠের
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার ঘটনা ক্রমশ উদ্বেগজনক আকার নিচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি অনুযায়ী, গত ১৮ দিনে বাংলাদেশে ছয় জন হিন্দুকে হত্যা করা হয়েছে। সম্প্রতি ছাত্রনেতা ওসমান শরীফ হাদির মৃত্যুকে ঘিরে গোটা দেশে অস্থিরতা ছড়িয়ে পড়ে।
সংবাদ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একাধিক জেলায় হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অভিযোগ, ১৮ ডিসেম্বর দীপু দাস নামে এক হিন্দু যুবককে হত্যা করা হয়। এর পর থেকেই উগ্রপন্থীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন একাধিক হিন্দু যুবক।
নিহতদের তালিকায় রয়েছেন দীপু চন্দ্র দাস, অমৃত মণ্ডল, বিজেন্দ্র বিশ্বাস, খোকন দাস, রানা প্রতাপ বৈরাগী এবং শরৎ চক্রবর্তী মণি। এই ঘটনাগুলি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজের মধ্যে চরম আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।
West Bengal News Live Updates: পাখির চোখ বিধানসভা ভোট, আজ দুই দিনাজপুরে অভিষেকের মেগা কর্মসূচি
শুভেন্দু অধিকারীর দাবি, বাংলাদেশে হিংসা ও অগ্নিসংযোগের ধারাবাহিক ঘটনায় চলতি বছরে এখনও পর্যন্ত মোট ১৮৪ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us