রঙের উৎসবে রাজনীতির মহড়া! ভবানীপুরে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিয়ে কাকে চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু?

Happy Holi 2026: দোলের সকালে মমতার গড়ে শুভেন্দু! গেরুয়া বসন পরে ভবানীপুরের লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিলেন বিরোধী দলনেতা। শ্রীকৃষ্ণের নাম জপ করে দোল পূর্ণিমার উৎসবে মাতলেন শুভেন্দু অধিকারী।

Happy Holi 2026: দোলের সকালে মমতার গড়ে শুভেন্দু! গেরুয়া বসন পরে ভবানীপুরের লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিলেন বিরোধী দলনেতা। শ্রীকৃষ্ণের নাম জপ করে দোল পূর্ণিমার উৎসবে মাতলেন শুভেন্দু অধিকারী।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari Bhawanipur visit, Suvendu Adhikari Holi 2026, West Bengal Politics News, BJP West Bengal updates,Happy Holi 2026, শুভেন্দু অধিকারী ভবানীপুর সফর, শুভেন্দুর গেরুয়া দোল, পশ্চিমবঙ্গ রাজনীতি ২০২৬, বিজেপি পশ্চিমবঙ্গ সংবাদ

Happy Holi 2026: দোলের সকালে ভবানীপুরে শুভেন্দু অধিকারী।

বসন্তোৎসবের সকালে শহর কলকাতার রাজপথে রঙের উৎসবের সঙ্গে মিশে গেল রাজনীতির চড়া রং। মঙ্গলবার দোল পূর্ণিমার সকালে খাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন গেরুয়া বসন পরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য মিছিলে পা মেলান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

Advertisment

সকাল থেকেই ভবানীপুর এলাকায় উৎসবের আমেজ ছিল তুঙ্গে। সেখানে পৌঁছেই শুভেন্দু অধিকারী স্থানীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দেন। মন্দিরের ভেতরে তাঁকে ভক্তিভরে শ্রীকৃষ্ণের নাম জপ করতে দেখা যায়। এদিন তাঁর পরনে ছিল খাঁটি গেরুয়া পোশাক। মন্দির চত্বরে দাঁড়িয়েই শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্যের নামে জয়ধ্বনি দেন তিনি।

আরও পড়ুন- Kolkata News Live Updates: সাতসকালে বিকট শব্দে কাঁপল পার্ক স্ট্রিট! ভেঙে পড়ল পুরনো বাড়ির ছাদ, নেপথ্যে ভূমিকম্পের প্রভাব?

Advertisment

রাজনৈতিক মহলের মতে, দোলের সকালে ভবানীপুরকে বেছে নেওয়া শুভেন্দুর এক সুপরিকল্পিত কৌশল। বিধানসভা ভোটের দামামা বাজার আগেই মুখ্যমন্ত্রীর খাসতালুকে দাঁড়িয়ে তাঁকে হারানোর হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিরোধী দলনেতা। মন্দিরে পুজো দেওয়ার পর সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে বেশ কিছুটা পথ পদযাত্রা করেন তিনি।

আরও পড়ুন-Iran Israel Conflict:তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি? মধ্যপ্রাচ্যে আগুনের বৃষ্টি, দুবাই বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ!

শুভেন্দু অধিকারীর এই সফর ঘিরে এদিন ভবানীপুরে ব্যাপক পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেছে। স্থানীয় বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। উৎসবের আবহেও শুভেন্দুর মুখে শোনা গেছে আগামী নির্বাচনে পরিবর্তনের ডাক। সব মিলিয়ে রঙের উৎসবের দিনেই ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে কড়া বার্তা দিয়ে গেলেন গেরুয়া শিবিরের এই শীর্ষ নেতা।

আরও পড়ুন-বর্ধমানে তোলপাড়, বিজেপির আনা বাংলাদেশি অভিযোগে নাম বাদ দাপুটে টিএমসি নেত্রীর, ধুন্ধুমার

Bhawanipur Suvendu Adhikari Happy Holi 2026