/indian-express-bangla/media/media_files/2026/02/02/suvendu-2026-02-02-19-11-29.jpg)
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী।
ফের রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটার তালিকা সংশোধন বা ‘এসআরইআর’ (SRER) প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন তিনি। তাঁর দাবি, প্রশাসনের একাংশকে ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোটারদের হেনস্থা করা হচ্ছে।
সোমবার দিল্লিতে যখন জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই কলকাতায় সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের কাজে নিযুক্ত রাজ্য সরকারি কর্মীদের একাংশকে সরাসরি চালনা করছেন তৃণমূল সুপ্রিমো।
‘পরিকল্পিত হয়রানি’র অভিযোগ
শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, “প্রথম দিন থেকেই লাগাতার ভয় দেখানো হচ্ছে। আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই বিএলও-দের (BLO) একাংশ এবং আইপ্যাক-কে (I-PAC) কাজে লাগিয়ে ভোটারদের নাম ও পদবির বানান ভুল করা হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ মানুষকে শুনানিতে ডেকে অহেতুক হয়রানি করা হচ্ছে।”
আরও পড়ুন-বিরাট বিপাকে হাসিনা! জমি দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদন্ডের নির্দেশ বাংলাদেশের বিশেষ আদালতের
আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি
বিরোধী দলনেতা এই ঘটনাকে নিছক ভুল বলে মানতে নারাজ। তাঁর দাবি, এটি প্রশাসনের পরিকল্পিত চক্রান্ত। তিনি স্পষ্ট ভাষায় দাবি জানান, “তৃণমূল এবং আইপ্যাকের নির্দেশে যে সমস্ত বিএলও (BLO) বা ইআরও (ERO) এই ধরনের কাজ করেছেন, তাঁদের অবিলম্বে সাসপেন্ড করতে হবে এবং তাঁদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করতে হবে।”
দিল্লিতে মুখ্যমন্ত্রীর নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের দিনেই শুভেন্দুর এই সাংবাদিক বৈঠক এবং বিস্ফোরক অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us