চ্যালেঞ্জ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী? নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই কেন্দ্রেই মমতাকে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর

Suvendu Adhikari: ২০২৬-এর আগে ফের তপ্ত নন্দীগ্রাম! মুখ্যমন্ত্রীকে ফের নন্দীগ্রাম ও ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। এবার কত ভোটের ব্যবধানে জিতবে বিজেপি? বিরোধী দলনেতার বিস্ফোরক দাবি ও রাজনৈতিক আক্রমণ নিয়ে পড়ুন বিস্তারিত।

Suvendu Adhikari: ২০২৬-এর আগে ফের তপ্ত নন্দীগ্রাম! মুখ্যমন্ত্রীকে ফের নন্দীগ্রাম ও ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। এবার কত ভোটের ব্যবধানে জিতবে বিজেপি? বিরোধী দলনেতার বিস্ফোরক দাবি ও রাজনৈতিক আক্রমণ নিয়ে পড়ুন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
Chandan Mondal TMC join, Moyna BJP breakdown, West Bengal Election 2026, Ashok Dinda controversy, East Midnapore politics,West Bengal Assembly Election 2026,WB Assembly Election 2026, চন্দন মণ্ডল তৃণমূলে, ময়না বিজেপিতে ভাঙন, অশোক ডিন্ডা বিধায়ক, ২০২৬ বিধানসভা নির্বাচন, পূর্ব মেদিনীপুরের রাজনীতি

Suvendu Adhikari & Mamata Banerjee: শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়।

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের চড়ল রাজ্য রাজনীতির পারদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে নজিরবিহীন আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের জয়ের স্মৃতি উসকে দিয়ে শুভেন্দু স্পষ্ট জানালেন, এবার শুধু নন্দীগ্রাম নয়, নিজের খাসতালুক ভবানীপুরেও হারবেন মুখ্যমন্ত্রী।

Advertisment

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ১৯৫৬ ভোটে হারিয়েছিলেন। এবার সেই ব্যবধান বহুগুণ বাড়বে বলে দাবি তাঁর। তাঁর হুঁশিয়ারি, "১৯৫৬-র সঙ্গে আরও একটা শূন্য লাগিয়ে অর্থাৎ কমপক্ষে ১৯ হাজার ৫৬০-এর বেশি ভোটে বিজেপি প্রার্থী নন্দীগ্রাম থেকে জিতবে।" নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করে তিনি বলেন, "আপনার পিসিকে বলুন নন্দীগ্রামে আরও একবার লড়তে। ওনাকে একবার হারিয়েছি, দ্বিতীয়বারও হারাতে চাই।"

আরও পড়ুন- West Bengal News Live Updates: একই সফরে ভক্তি ও বিচার! উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস ও সার্কিট বেঞ্চের উদ্বোধন মমতার

সম্প্রতি আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দিয়েছেন। এই প্রসঙ্গ টেনেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় বিঁধেছেন। তিনি বলেন, "আইপ্যাক মমতা বন্দ্যোপাধ্যায়কে 'বাংলার বাঘিনী' বলত। আসলে উনি চোরেদের শিরোমণি।"

আরও পড়ুন-সিঙ্গুরের সেই জমিতেই মোদীর সভা! ব্রাত্য মাস্টারমশাই, অসুস্থ শরীরেই তৃণমূলকে কড়া হুঁশিয়ারি প্রবীণ নেতার

এমনকি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মোবাইল ফোন চুরির মতো গুরুতর ও বিতর্কিত অভিযোগ তুলে তিনি বলেন, "এত নিকৃষ্ট মানের চোর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। রাজ্যের ডিজি ও সিপি-ও চুরিতে মদত দিচ্ছে।"

আরও পড়ুন-West Bengal Weather: মারকাটারি মেজাজে শীত! এবার কি ঝটপট বিদায়? জানুন হাওয়া অফিসের বড় আপডেট

ভবানীপুর নিয়েও হুঁশিয়ারি শুভেন্দুর দাবি, ২০২৬ সালে দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূলের পতন নিশ্চিত। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও মুখ্যমন্ত্রী পরাজিত হবেন বলে তিনি ভবিষ্যদ্বাণী করেন। পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে দুর্নীতি এবং কেন্দ্রীয় সংস্থার তল্লাশিকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারী আদতে শাসকদলের ওপর মানসিক চাপ সৃষ্টির কৌশল নিয়েছেন। পালটা তৃণমূলের পক্ষ থেকেও এই কুরুচিকর আক্রমণের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

Mamata Banerjee nandigram Suvendu Adhikari Bhawanipur West Bengal Assembly Election 2026