/indian-express-bangla/media/media_files/2025/11/27/suvendu-adhikari-mamata-banerjee-bengal-election-2025-11-27-09-21-38.jpg)
শুভেন্দুর ভয়ঙ্কর অভিযোগে রাজ্য-রাজনীতি তোলপাড়
Suvendu Adhikari: রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR) চলাকালীন আবারও 'বিস্ফোরক' অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস প্রশাসনের একাংশের সঙ্গে হাত মিলিয়ে বুথ লেভেল অফিসারদের (BLO) ওপর চাপ তৈরি করছে, যাতে মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে না বাদ দেওয়া হয়।
শুভেন্দু সোশ্যাল মিডিয়া X–এ একটি অডিও ক্লিপ শেয়ার করেছেন। সেখানে এক অজ্ঞাত পরিচয় BLO এবং অপর এক ব্যক্তিকে দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকায় মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার 'জটিলতা' নিয়ে আলোচনা করতে শোনা যায়। ওই BLO দাবি করছেন, মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ শুরু হলেও এক সহকারী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO) নির্দেশ দিয়েছেন মৃত্যু শংসাপত্র ছাড়া কোনও মৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না।
'চাকরি খাওয়ার পক্ষে রাজ্য সরকার নয়, ৩২ হাজারের চাকরি বহাল রাখার রায় ঘোষণা হতেই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
অডিও ক্লিপে ওই BLO–কে বলতে শোনা যায়,“আমাদের জানানো হয়েছে, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের দেওয়া মৃত্যুশংসা পত্র ছাড়া কোনও মৃত ভোটারের নাম কাটা যাবে না।” বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আরও বিস্ফোরক অভিযোগ তুলেছেন যে, রাজ্যের বিভিন্ন এলাকায় 'জাহাঙ্গির বাহিনী' বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে। তাঁর দাবি, এই গোষ্ঠী বুথ লেভেল অফিসারদের (BLO) উপর চাপ সৃষ্টি করছে যাতে তারা কোনওভাবেই মৃত ভোটারদের মৃত্যুশংসাপত্র সংগ্রহ না করেন এবং তা জমা না দেন। অভিযোগ অনুযায়ী, BLO-দের বলা হচ্ছে, মৃত ভোটারদের সংক্রান্ত ফর্মগুলি আপলোড না করে ‘আনম্যাপিং’ করে ছাড়তে। অর্থাৎ ফর্মগুলি সিস্টেমে জমা না দিয়ে সরিয়ে রাখতে নির্দেশ দেওয়া হচ্ছে। তিনি দাবি করেছেন, এই ধরনের হস্তক্ষেপ ও চাপ প্রমাণ করে যে SIR প্রক্রিয়াকে বিকৃত করার চেষ্টা চলছে এবং মৃত ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে তালিকা থেকে বাদ না দেওয়ার ষড়যন্ত্র চলছে।
'সঞ্চার সাথী' অ্যাপ নিয়ে বিতর্ক চরমে! শেষমেষ কী বললেন যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া?
শুভেন্দু আধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে অপব্যবহার করে কি ভাবে SIR প্রক্রিয়াকে প্রভাবিত করছেন তার একটা নিদর্শন তুলে ধারলাম। সুনির্দিষ্ট তথ্য সূত্র মারফত এই সব ধান্দাবাজি ফাঁস হচ্ছে। উদাহরণস্বরূপ দক্ষিন ২৪ পরগনা জেলার কুলতলী বিধানসভা, জয়নগর বিধানসভা সহ বিভিন্ন জায়গায় এই অপকর্মটি এলাকার বিডিওদের (BDO) দিয়ে করানো হচ্ছে। BLO দের চাপ দেওয়া হচ্ছে, যাতে মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ না পড়ে সেই বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এবং যে ভোটাররা ঠিকানা পরিবর্তন করেছেন তাদের তথ্যও অপরিবর্তিত রাখার উপর জোর দেওয়া হচ্ছে।কুলতলীর বিডিও যে হোয়াটস্যাপ গ্রূপে রয়েছেন সেই গ্রূপের কথোপকথন নমুনা হিসেবে প্রকাশ করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস প্রশাসন আদৌ কি এই রকম নির্দেশ দিতে পারেন, নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করে? এটা কি তাদের এক্তিয়ারের মধ্যে পড়ে? এই ষড়যন্ত্র কিসের লক্ষ্যে"।
Meesho IPO–তে SBI Mutual Fundকে বড়সড় বরাদ্দ, সিদ্ধান্তে ক্ষুব্ধ একাধিক বড় বিনিয়োগকারী
মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কে অপব্যবহার করে কি ভাবে SIR প্রক্রিয়াকে প্রভাবিত করছেন তার একটা নিদর্শন তুলে ধারলাম:-
— Suvendu Adhikari (@SuvenduWB) December 2, 2025
সুনির্দিষ্ট তথ্য সূত্র মারফত এই সব ধান্দাবাজি ফাঁস হচ্ছে। উদাহরণ স্বরূপ দক্ষিন ২৪ পরগনা জেলার কুলতলী বিধানসভা, জয়নগর বিধানসভা সহ বিভিন্ন জায়গায় এই অপকর্মটি… pic.twitter.com/whKOS5qTa2
কমিশনকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা লেখেন,
"নির্বাচন কমিশন কি এই প্রশাসনিক অন্তর্ঘাত উপলব্ধি করতে পারছেন না? আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করবো আরোও তৎপর হোন এবং অবিলম্বে এই বিষয়গুলি খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন"। নির্বাচন কমিশনের হিসেবে, চলতি সংশোধন প্রক্রিয়ায় ১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে প্রায় ২১ লক্ষ মৃত ভোটার শনাক্ত হয়েছে। অন্যদিকে “uncollectable” ক্যাটেগরিতে (মৃত, ডুপ্লিকেট, স্থায়ীভাবে স্থানান্তরিত ও নিখোঁজ) ভোটারের সংখ্যা ৪৩ লক্ষেরও বেশি।
শুভেন্দুর হুঁশিয়ারি
শুভেন্দু অধিকারী এর পর হুঁশিয়ারি ছুঁড়ে বলেন, “আমি ভোটারদের এবং BLO দের বলছি ভয় পাবেন না। সবাই এগিয়ে এসে সঠিক ভোটার তালিকা তৈরি করতে কমিশনকে সাহায্য করুন। যেসব BDO এবং ARO তৃণমূলের নির্দেশে কাজ করছেন, তাঁদের সতর্ক করছি, বিজেপি সব নজরদারি করছে। এর ফল ভুগতে হবে।”অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে খারিজ করেছে। দলের এক সিনিয়র নেতা বলেন, “ ভিত্তিহীন অভিযোগ। বিজেপির কোনও রাজনৈতিক বার্তা নেই, তাই শুভেন্দু প্রতিদিন নতুন গল্প তৈরি করছেন শিরোনামে থাকতে। তিনি ষড়যন্ত্রের গল্প ছড়াচ্ছেন।” তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয় প্রকাশ মজুমদার অভিযোগ অস্বীকার করে বলেন, “বিধানসভার বিরোধী দলনেতা নিয়ম জানেন না বলেই এমন অভিযোগ করছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মৃত্যু শংসাপত্র থাকলেই কেবল ভোটারকে মৃত হিসেবে নথিভুক্ত করা যায়। এটি বাধ্যতামূলক। না থাকলে স্থানীয় পঞ্চায়েত, পুরসভা বা কর্পোরেশন থেকে তথ্য যাচাই করতে হবে। যাচাই ছাড়া কোনও নাম কাটা যায় না।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us