West Bengal Updates: "ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে সরকারি কর্মীদের ডিএ", 'চোর মাচায়া শোর', মমতাকে কটাক্ষ শুভেন্দুর

West Bengal News Updates 11 January 2026: ১১ জানুয়ারি ২০২৬-এর পশ্চিমবঙ্গ ও কলকাতার সর্বশেষ লাইভ আপডেট। রাজনীতি, আদালত, জেলা সংবাদ, আবহাওয়া ও ব্রেকিং নিউজ এক নজরে।

West Bengal News Updates 11 January 2026: ১১ জানুয়ারি ২০২৬-এর পশ্চিমবঙ্গ ও কলকাতার সর্বশেষ লাইভ আপডেট। রাজনীতি, আদালত, জেলা সংবাদ, আবহাওয়া ও ব্রেকিং নিউজ এক নজরে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal news today, Kolkata news live, West Bengal live updates, Kolkata breaking news, 14 January 2026 news, Bengal headlines, Kolkata latest news, West Bengal today news,Kolkata Fire, Suvendu Adhikari,Mamata Banerjee, India regional news, Bengali news update,আজকের পশ্চিমবঙ্গের খবর, কলকাতার লাইভ নিউজ, বাংলার তাজা খবর, ১৪ জানুয়ারি ২০২৬ খবর, আজকের কলকাতা সংবাদ, পশ্চিমবঙ্গ ব্রেকিং নিউজ, বাংলার শিরোনাম, লাইভ আপডেট বাংলা, রাজ্যের খবর আজ

'চোর মাচায়া শোর', মমতাকে কটাক্ষ শুভেন্দুর

Kolkata news updates: I-PAC কাণ্ডকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডের প্রতিবাদে আজ রবিবার পথে নামে বিজেপি। এই ইস্যুতেই রবিবার যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিলের ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিলের সামনের সারিতে থেকেই নেতৃত্ব দেন তিনি। মিছিল শেষে ভাষণ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে বলেন, “আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রাণভোমরা হলো আই-প্যাক। একুশের আগে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধে সহানুভূতি আদায় করার চেষ্টা হয়েছিল। 'চোর মাচায়া শোর', এটাই তৃণমূলের রাজনীতি।” শুভেন্দু আরও দাবি করেন, গোয়া নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রায় ২০ কোটি টাকা খরচ করেছিল। সেই সময় বিভিন্ন হোটেল থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর অভিযোগ, তৃণমূল প্রতিষ্ঠার সময় যারা দলের সঙ্গে ছিলেন, আজ তারা কোণঠাসা হয়ে পড়েছেন। প্রশান্ত কিশোর প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, “প্রশান্ত কিশোরের দলকে বিহারের মানুষ জামানত বাজেয়াপ্ত করে দিয়েছে। আর আজ প্রতীক জৈন আইপ্যাকের ডাকাত।”একই সঙ্গে বিজেপির ভবিষ্যৎ অঙ্গীকার তুলে ধরে শুভেন্দু বলেন, ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে এবং প্রতি বছর পিএসসি ও এসএসসি পরীক্ষা নিয়মিত করা হবে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চাইছেন। ইডির দায়ের করা পিটিশনে এক নম্বরেই তাঁর নাম রয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করার ডাক দেন বিরোধী দলনেতা"। 

Advertisment

মাত্র ৪৩ বছর বয়সেই না ফেরার দেশে ইন্ডিয়ান আইডল ৩ বিজয়ী প্রশান্ত তামাং।  

২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’ সিজন ৩ জিতে লক্ষ লক্ষ সঙ্গীতপ্রেমীর হৃদয় জয় করেছিলেন প্রশান্ত তামাং। দীর্ঘদিন ধরে সঙ্গীত ও অভিনয়, দু’টি ক্ষেত্রেই নিজের জনপ্রিয়তা বজায় রেখেছিলেন তিনি। তবে রবিবার, ১১ জানুয়ারি, মাত্র ৪৩ বছর বয়সে তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা বিনোদন জগৎ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ১১ জানুয়ারি সকালে হৃদরোগে আক্রান্ত হন প্রশান্ত তামাং। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর অকালমৃত্যুর খবরে সঙ্গীত ও চলচ্চিত্র মহলে নেমে আসে গভীর শোক। শিল্পজগতের বহু বিশিষ্ট ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানিয়ে প্রশান্তের অবদান স্মরণ করেছেন।

১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন প্রশান্ত তামাং। তিনি নেপালি-ভারতীয় বংশোদ্ভূত। ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ থেকেই তাঁর সঙ্গীত জীবনের উত্থান ঘটে। প্রতিযোগিতায় তাঁর কণ্ঠ ও আবেগ শ্রোতাদের মন জয় করে নেয় এবং তাঁকে এনে দেয় জাতীয় স্বীকৃতি। এর আগে কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন প্রশান্ত এবং পুলিশ অর্কেস্ট্রার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

‘ইন্ডিয়ান আইডল’ জয়ের পর একাধিক ছবিতে গান গেয়েছেন প্রশান্ত তামাং। নেপালি ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনি প্রকাশ করেছেন একাধিক সঙ্গীত অ্যালবাম, যা শ্রোতাদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা পায়। অভিনয় জগতেও নিজের প্রতিভার ছাপ রাখেন তিনি। ওয়েব সিরিজ ‘পাতাল লোক ২’-এ এক স্মরণীয় চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন, যেখানে একজন স্নাইপার হিসেবে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

কঠোর পরিশ্রম, সংবেদনশীল কণ্ঠস্বর এবং মাটির কাছাকাছি থাকা মানসিকতার জন্য প্রশান্ত তামাং সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে সেই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলেই মনে করছেন অনেকে।

কলকাতা ও দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। রবিবার ফের পারদ চড়েছে কলকাতায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে প্রশ্ন উঠছে, চলতি সপ্তাহেই কি শীত বিদায় নিতে চলেছে। পৌষ মাস প্রায় শেষের পথে। যদিও শীত পুরোপুরি বিদায় নেবে না, তবে তার দাপট কিছুটা কমতে পারে বলেই ইঙ্গিত।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। আগামী কয়েক দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অথবা কিছুটা বেশি থাকতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ সরাসরি রাজ্যের আবহাওয়ায় প্রভাব ফেলবে না বলেও জানিয়েছে দফতর।

দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী সাত দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদিয়া সহ একাধিক জেলায় সকালে কুয়াশা দেখা যেতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গে শীতের দাপট এখনও জারি। উত্তুরে হাওয়ার প্রভাবে বেশ কয়েকটি জেলায় তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কিছু জেলায় ‘কোল্ড ডে’ পরিস্থিতিও বজায় থাকতে পারে। উত্তরবঙ্গেও আগামী সাত দিন আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার ঘটনাকে কেন্দ্র করে রাতভর উত্তেজনা ছড়ালো চন্দ্রকোণায়। শনিবার রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত চন্দ্রকোনা রোডে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। হামলার প্রতিবাদে শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা রোড পুলিশ আউটপোস্টে ধর্নায় বসেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, দোষীদের গ্রেপ্তারের দাবিতে তাঁর এই প্রতিবাদ গভীর রাত পর্যন্ত চলতে থাকে। দীর্ঘ ৫ ঘন্টা পরে সেই ধর্না তুলে নেন বিরোধী দলনেতা। এদিকে গতকালের হামলার ঘটনায় এবার বিস্তারিত রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। 

শনিবার পুরুলিয়ায় একটি জনসভায় যোগ দিয়ে মেদিনীপুরে ফেরার পথে জাতীয় সড়ক ৬০ ধরে যাওয়ার সময় চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। শুভেন্দুর দাবি, প্রায় ২০ জন দুষ্কৃতী বাঁশ ও অন্যান্য অস্ত্র নিয়ে তাঁর গাড়িতে আক্রমণ করে। বিজেপি নেতা অভিযোগ করেছেন, এই হামলার পিছনে শাসক দল তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে।

ঘটনার পরই শুভেন্দু অধিকারী গাড়ি ঘুরিয়ে চন্দ্রকোনা রোড পুলিশ আউটপোস্টে যান এবং আউটপোস্ট ইনচার্জের অফিসের সামনে মেঝেতে বসে ধর্নায় বসেন। তিনি জানান, দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি সেখান থেকে উঠবেন না। যদিও আউটপোস্ট ইনচার্জ তাঁকে লিখিত অভিযোগ দায়ের করার অনুরোধ জানান, তবুও ধর্না প্রত্যাহার করতে রাজি হননি বিরোধী দলনেতা।

আরও পড়ুন-বাংলাদেশে ফের হিন্দু যুবককে বিষ খাইয়ে হত্যা, ইউনূসের দেশে আতঙ্ক বাড়ছে

অন্যদিকে, শুভেন্দু অধিকারীর অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ব্লক তৃণমূল সভাপতি বিশ্বজিৎ সরকার বলেন, শুভেন্দু অধিকারীর গাড়িতে কোনও হামলা হয়নি। তাঁর দাবি, সাতবাঁকুড়া আঞ্চলিক দপ্তরের সামনে একটি চায়ের দোকানে কয়েকজন তৃণমূল কর্মী ও সমর্থক গল্প করছিলেন। সেই সময় বিজেপি সমর্থকেরা এসে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করলে পাল্টা স্লোগান ওঠে। পরে বিরোধী দলনেতার নিরাপত্তারক্ষীরা সবাইকে সরিয়ে দেয়। তাঁর মতে,বিরোধী দলনেতার উপর হামলার কোনও প্রশ্নই নেই।

আরও পড়ুন-বিপুল ভিড়, উষ্ণ অভ্যর্থনায় আবেগাপ্লুত মৌসম , নিজের ভুল স্বীকার করে 'ঘরের মাঠে' লড়াইয়ের বিরাট অঙ্গীকার

জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরাও শুভেন্দু অধিকারীর অভিযোগকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) ইস্যুতে গ্রামবাসীরা বিজেপির উপর ক্ষুব্ধ। সাধারণ মানুষই প্রতিবাদ জানিয়েছে বলে তাঁর দাবি।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে  শুভেন্দু অধিকারী বলেন, “আমরা ন্যায়বিচারের দাবিতে এখানে বসেছি। নির্বাচন সামনেই। ওরা বুঝে গিয়েছে যে হার নিশ্চিত। তাই বিজেপির মনোবল নষ্ট করে দিতে চাইছে। তৃণমূল যুব সভাপতি ও তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। আমি অভিযুক্তদের নাম দিয়েছি। অবিলম্বে এফআইআর দায়ের করে তাঁদের গ্রেফতার করা হোক।”

এদিকে হামলার এই ঘটনায় রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য রাজ্যে ‘সংবিধানিক ব্যবস্থার সম্পূর্ণ ভেঙে পড়েছে'  বলে মন্তব্য করেন। এএনআই-কে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে শুধু আইনশৃঙ্খলার অবনতি নয়, কার্যত সংবিধানিক ব্যবস্থার সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ করা প্রয়োজন।”

এর মধ্যেই কয়লা পাচার মামলায় মন্তব্য ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই নোটিস পাঠান। শুভেন্দুর দাবি, কয়লা পাচার মামলায় তাঁকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জড়িয়ে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন, তার প্রমাণ ৭২ ঘণ্টার মধ্যে পেশ করতে হবে। অন্যথায় মানহানির মামলা করা হবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।

আরও পড়ুন-মমতার পর অভিষেক, লক্ষ্মীর ভান্ডার নিয়ে এবার বিরাট ঘোষণা সেনাপতির

সম্প্রতি কলকাতায় আই-প্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদ সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কয়লা পাচার মামলার টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহের কাছে পৌঁছেছে। এই মন্তব্যের পরেই এক্স হ্যান্ডলে পোস্ট করে শুভেন্দু অধিকারী বলেন, ইডি তদন্ত থেকে নজর ঘোরাতেই মুখ্যমন্ত্রী এই ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, এই ধরনের মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাঁর মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। প্রমাণ না দিলে তিনি আইনি পথেই লড়াই চালিয়ে যাবেন বলেও স্পষ্ট করে দেন বিরোধী দলনেতা।

  • Jan 11, 2026 17:07 IST

    WB News LIVE Updates: শুভেন্দুকে ফোন শাহের

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেন। শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার অভিযোগ ওঠার পরেই তিনি এই ফোনালাপ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী হামলার ঘটনার বিস্তারিত জানতে চান এবং শুভেন্দু অধিকারীর শারীরিক অবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

    সূত্রের খবর, ফোনালাপে অমিত শাহ পুরো ঘটনার বিবরণ শোনেন এবং বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা পরিকল্পিতভাবে তাঁর কনভয়ের উপর হামলা চালিয়েছে এবং ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

    উল্লেখ্য, শনিবার রাতে পুরুলিয়া থেকে ফেরার পথে চন্দ্রকোনা এলাকায় শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলা হয় বলে অভিযোগ। ঘটনার পর তিনি চন্দ্রকোনা থানার ভিতরে ধর্নায় বসে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর ও গ্রেপ্তারের দাবি জানান। এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



  • Jan 11, 2026 13:41 IST

    WB News LIVE Updates: ISF-TMC সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙর

    ISF-TMC সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙর। উত্তর কাশীপুর থানার চিনিপুকুর এলাকায় রক্তদান শিবিরে যাওয়ার সময় ISF-কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছায় বিরাট পুলিশবাহিনী। অভিযোগ, পুলিশের সঙ্গে রীতিমত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে তৃণমূলের কর্মীরা। 



  • Jan 11, 2026 13:24 IST

    WB News LIVE Updates: ফের SIR চলাকালীন রাজ্যে বিএলও মৃত্যুর অভিযোগ

    ফের SIR চলাকালীন রাজ্যে বিএলও মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদে রাণিতলায় উদ্ধার বিএলওএর ঝুলন্ত দেহ। জানা গিয়েছে মৃত ওই বিএলওর নাম হাবিবুল ইসলাম। স্কুলের পাশাপাশি SIR-এর কাজ নিয়ে রীতিমত চাপের মধ্যে ছিলেন। তার জেরেই আত্মহত্যার ঘটনা বলে পরিবার সূত্রে দাবি। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।



  • Jan 11, 2026 12:17 IST

    WB News LIVE Updates: প্রেমানন্দ জি মহারাজের বৃন্দাবনের ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ড

    প্রেমানন্দ জি মহারাজের বৃন্দাবনের ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার সকালে উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবনের ছাতিকারা রোডে অবস্থিত শ্রী কৃষ্ণ শরণম সোসাইটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। এখানেই প্রেমানন্দ জি মহারাজের ২১২ নম্বর ফ্ল্যাটে আগুন লাগে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে দমকল ও পুলিশ সূত্রের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই ওই অ্যাপার্টমেন্ট থেকে ঘন ধোঁয়া ও আগুনের শিখা বেরোতে শুরু করে। বিষয়টি নজরে পড়তেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পুলিশ ও দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন ও পুলিশ বাহিনী। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে স্বস্তির বিষয়, প্রেমানন্দ জি মহারাজ গত প্রায় এক মাস ধরে বৃন্দাবনের শ্রী রাধাহিত কালীকুঞ্জে অবস্থান করছেন। ফলে অগ্নিকাণ্ডের সময় তিনি ফ্ল্যাটে উপস্থিত ছিলেন না এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।



  • Jan 11, 2026 12:03 IST

    WB News LIVE Updates: শুভেন্দুর সঙ্গে থাকা CRPF জওয়ানদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

    শুভেন্দুর সঙ্গে থাকা CRPF জওয়ানদের বিরুদ্ধে এবার তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ দায়ের। গড়বেতা থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 'জয় বাংলা' স্লোগান সহ্য করতে না পেরে হামলার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। সিআরপিএফ জওয়ানরা তৃণমূলকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে অভিযোগপত্রে জানানো হয়েছে। 



  • Jan 11, 2026 11:42 IST

    WB News LIVE Updates: মমতার পালটা এবার মুখ্য নির্বাচনী কমিশানারকে চিঠি শুভেন্দুর

    মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিতে তিনি উল্লেখ করেছেন ১০ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SIR নিয়ে  যে চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে লিখেছেন তা  ভিত্তিহীন, অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত।  
    শুভেন্দু লিখেছেন, "আমি আবারও স্পষ্ট করে বলতে চাই, তাঁর এই দাবি সম্পূর্ণভাবে ভিত্তিহীন। SIR-এর মত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। কারণ এই প্রক্রিয়ার মাধ্যমেই ভোটার তালিকায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রশ্রয়ে বেড়ে ওঠা ভুয়ো নাম, ডুপ্লিকেট এন্ট্রি এবং অনুপ্রবেশকারীদের অস্তিত্ব প্রকাশ্যে আসছে। এখন তারা হইচই ও আতঙ্ক সৃষ্টির পথে হাঁটছে"।



  • Jan 11, 2026 11:10 IST

    WB News LIVE Updates: IPAC কাণ্ডে মমতাকে তুলোধোনা

    অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কলকাতায় আই-প্যাক (Indian Political Action Committee) সংক্রান্ত মামলায় ইডি অভিযানের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণের  তীব্র সমালোচনা করেছেন। গুয়াহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "অভিযানের সময় মমতার আচরণ অত্যন্ত উদ্বেগজনক এবং এই ধরণের আচরণের কারণে  তাঁর জনমানসে তাঁর সম্মান ক্ষুণ্ণ হতে পারে" ।



  • Jan 11, 2026 10:57 IST

    WB News LIVE Updates: ইরানকে এবার কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ক্রমশ তীব্র আকার ধারণ করেছে। ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলন চলতি সপ্তাহে আরও ছড়িয়ে পড়েছে।  যার ফলে দেশের বিভিন্ন শহরে সরকারবিরোধী স্লোগান ও হিংসার ঘটনা ঘটছে। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যে কমপক্ষে ১১৬ জনের মৃত্যু হয়েছে এবং দু হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।



  • Jan 11, 2026 10:30 IST

    WB News LIVE Updates: ফের SIR শুনানির সময় মৃত্যু

    ফের SIR শুনানির সময় মৃত্যু। তোলপাড় বঙ্গ রাজনীতি। কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল।  মৃতের পরিবারের অভিযোগ, অতিরিক্ত মানসিক চাপের কারণে মৃত্যু হল কাঞ্চন কুমার মণ্ডলের। 



  • Jan 11, 2026 10:18 IST

    WB News LIVE Updates: এবার কোথায় ভয়ঙ্কর এয়ারস্ট্রাইক চালালো আমেরিকা?

    সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএসআইএস)-এর বিরুদ্ধে বড়সড় সামরিক অভিযান চালাল মার্কিন  যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কয়েক ডজন আইএসআইএস ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ‘অপারেশন হকআই স্ট্রাইক’-এর আওতায় সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসবাদী  সংগঠনটির অন্তত ৩৫টিরও বেশি আস্তানা লক্ষ্য করে ৯০টির বেশি বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি আমেরিকার। 



  • Jan 11, 2026 09:53 IST

    WB News LIVE Updates: বছরের শুরুতেই বাংলার জন্য বিরাট চমক ভারতীয় রেলের

    বছরের শুরুতেই বাংলার জন্য বিরাট চমক ভারতীয় রেলের। রেল মন্ত্রক পশ্চিমবঙ্গ ও অসম থেকে মোট ১১টি নতুন ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন এবং একাধিক অমৃত ভারত এক্সপ্রেস। এই নতুন ট্রেনগুলি চালু হলে পশ্চিমবঙ্গ ও অসমের সঙ্গে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলির রেল যোগাযোগ আরও মজবুত হবে বলে আশা। উল্লেখ্য, চলতি বছরই পশ্চিমবঙ্গ ও অসমে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।



  • Jan 11, 2026 08:53 IST

    WB News LIVE Updates: “২০২৬ ডেডলাইন, পরিবর্তন অনিবার্য", তৃণমূলকে চ্যালেঞ্জ শমীকের

    ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী বলে দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার উত্তরবঙ্গের ডাবগ্রাম–ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে আয়োজিত ‘পরিবর্তন সংকল্প সভা’-য় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “২০২৬ আমাদের ডেডলাইন। এবার বাংলায় পরিবর্তন হবেই।” তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলই বিজেপির মূল লক্ষ্য।



  • Jan 11, 2026 08:40 IST

    WB News LIVE Updates: রাজ্যে ‘কোল্ড ডে’ পরিস্থিতি!

    কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে অব্যাহত শীতের দাপট।  এখনই ঠান্ডা কমার কোনও ইঙ্গিত নেই বলেই জানালো আলিপুর আবহাওয়া দফতর। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, পৌষ মাসের শেষ লগ্নে আপাতত শীত বিদায় নিচ্ছে না বাংলা থেকে। আগামী কয়েক দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়ার সঙ্গে সঙ্গে চলবে ‘কোল্ড ডে’ পরিস্থিতি এবং শৈত্যপ্রবাহের প্রভাব। বিশেষ করে সকাল ও রাতের দিকে কনকনে ঠান্ডা অনুভূত হবে।



  • Jan 11, 2026 08:24 IST

    WB News LIVE Updates: IPAC মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ ED

    IPAC মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ ED। জানা গিয়েছে কেন্দ্রীয় এজেন্সি আর্টিকেল ৩২-এর অধীনে একটি আবেদন দায়ের করেছে সর্বোচ্চ আদালতে। আবেদনপত্রে ED দাবি করেছে যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকে অভিযান চলাকালীন গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধা সৃষ্টি করার অভিযোগ এনেছে ইডি। পাশাপাশি ইডি এখন মামলাটির সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। 



  • Jan 11, 2026 08:24 IST

    WB News LIVE Updates: আরও ৪ বিশেষ রোল ওবসারভার বাংলায়

    বঙ্গে SIR প্রক্রিয়া আরও শক্তিশালী করার উদ্দেশ্যে চার আইএএস কর্মকর্তাকে বিশেষ রোল ওবসারভার  (SRO) হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ECI)। শনিবার কমিশন তাদের পৃথক চিঠিতে জানিয়েছে যে, এই নিয়োগের লক্ষ্য হল যেন কোনো যোগ্য নাগরিক নির্বাচনী তালিকায় বাদ না পড়ে এবং অবৈধ ভোটার অন্তর্ভুক্ত না হয়।

    এর আগে, ডিসেম্বর মাসের শুরুতে ECI রাজ্যে চলমান এসআইআরের কাজে পাঁচজন সিনিয়র আইএএস কর্মকর্তাকে প্রথম দফায় নিয়োগ করেছিল। এই কর্মকর্তারা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রক,  প্রতিরক্ষা, অর্থ, গ্রামোন্নয়ন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে। তাদের কাজ ছিল মাইক্রো ওবসারভার হিসেবে রাজ্যের বিভিন্ন বিভাগে SIR প্রক্রিয়া তদারকি করা।

    নতুন নিয়োগকৃত চারজন SRO হলেন ডঃ শৈলেশ, ন্যাশনাল হেলথ অথরিটির ডেপুটি সেক্রেটারি; রতন বিশ্বাস, ত্রিপুরা সেনসাস অপারেশন-এর ডিরেক্টর;  সন্দীপ রেওয়াজী রাঠোর, যুব এবং ক্রীড়া মন্ত্রকের ডিরেক্টর এবং বিকাশ সিংহ, সমাজকল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রকের কর্মকর্তা। সকলেই কলকাতায় পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসার (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া তদারকির জন্য ইতিমধ্যেই বিশেষ রোল–অবজার্ভার হিসেবে সুব্রত গুপ্ত (Subrata Gupta) দায়িত্বে রয়েছেন। 



  • Jan 11, 2026 08:22 IST

    WB News LIVE Updates: মুখ্য নির্বাচন কমিশানারকে চিঠি মুখ্যমন্ত্রীর

    ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের কাছে পাঠানো এক চিঠিতে তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেন, এসআইআর-এর নামে বাংলায় যা ঘটছে তা সাধারণ মানুষের মর্যাদা, জীবিকা এবং সাংবিধানিক অধিকারের উপর এক “ভয়াবহ আক্রমণ”। তাঁর দাবি, এই প্রক্রিয়া এখন ভোটারদের “ভয় দেখানো এবং নাম বাদ দেওয়ার” হাতিয়ারে পরিণত হয়েছে।



  • Jan 11, 2026 08:21 IST

    WB News LIVE Updates: বাংলাদেশে ফের হিন্দু যুবককে বিষ খাইয়ে খুনের ঘটনায় চরম চাঞ্চল্য

    বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার ঘটনা থামার কোনও লক্ষণ নেই। ফের এক হিন্দু যুবকের খুনের অভিযোগে উত্তেজনা ছড়াল পদ্মাপাড়ে। জানা গিয়েছে মৃত যুবকের নাম জয় মহাপাত্র। মাত্র কয়েকদিন আগেই নওগাঁ জেলায় মিঠুন সরকার (২৫) নামে এক হিন্দু যুবকের মৃত্যু নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়। চোর সন্দেহে তাঁকে ধাওয়া করে একদল মানুষ। প্রাণ বাঁচাতে তিনি জলাশয়ে ঝাঁপ দেন। সেখানে ডুবে মৃত্যু হয়েছে তার। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে পদ্মাপাড়ে। এনিয়ে গত ৩০ দিনের মধ্যে ৮ জন হিন্দু হত্যার অভিযোগ উঠেছে বলে দাবি করেছে সংখ্যালঘু সংগঠনগুলির দাবি। 



Suvendu Adhikari mamata MEA