বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে মারার ঘটনায় এবার বড় অ্যাকশনে শুভেন্দু, বিরাট উদ্যোগ দেশ বিদেশে প্রশংসা কুড়াচ্ছে

বাংলাদেশে গণপিটুনির শিকার হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন....

বাংলাদেশে গণপিটুনির শিকার হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন....

author-image
IE Bangla Web Desk
New Update
Nandigram police protest,  Suvendu Adhikari protest  ,BJP leader arrest Nandigram,  Alleged police harassment West Bengal  ,Suvendu Adhikari warning police , Nandigram police controversy,  BJP alleges police excess  ,West Bengal political clash,  Nandigram police station protest  ,Suvendu Adhikari High Court move  ,Bengal law and order issue  ,BJP TMC political conflict,নন্দীগ্রাম পুলিশ প্রতিবাদ  ,শুভেন্দু অধিকারী থানায় বিক্ষোভ,  নন্দীগ্রামে বিজেপি নেতা গ্রেফতার  ,পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ,  শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি,  নন্দীগ্রাম থানার ঘটনা  ,বিজেপির অভিযোগ পুলিশি অত্যাচার,  পশ্চিমবঙ্গ আইনশৃঙ্খলা ইস্যু  ,নন্দীগ্রামে রাজনৈতিক উত্তেজনা  ,হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর,  তৃণমূল-বিজেপি সংঘাত,  নন্দীগ্রাম রাজনৈতিক খবর

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বাংলাদেশে গণপিটুনির শিকার হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার তিনি জানান, নিহত দীপু দাসের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হবে এবং নিয়মিত মাসিক সাহায্য দেওয়ার পরিকল্পনাও রয়েছে। 

Advertisment

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, তিনি ইতিমধ্যেই দীপু দাসের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আগামী দিনে তাঁদের সঙ্গে সরাসরি কথা বলে মাসিক আর্থিক সহায়তার রূপরেখা চূড়ান্ত করবেন। তাঁর কথায়, “আমরা দীপু দাসের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি। আগামীকাল তাঁদের সঙ্গে কথা বলে প্রতি মাসে কীভাবে আর্থিক সাহায্য করা যায়, তার ব্যবস্থা করা হবে।”

এদিকে, বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় রবিবার পর্যন্ত মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সূত্রে এই তথ্য জানা গিয়েছে। নিহতের দেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দীপু দাসের দাদা অপু চন্দ্র দাস শুক্রবার ভালুকা থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে ১৪০ থেকে ১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।

প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, দীপু দাস নাকি সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনও মন্তব্য করেছিলেন। তবে ময়মনসিংহে র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান ‘দ্য ডেইলি স্টার’-কে জানান, এই দাবির পক্ষে কোনও প্রমাণ মেলেনি। তাঁর কথায়, “এখন সবাই বলছে, কেউ ব্যক্তিগতভাবে তাঁকে এমন কিছু বলতে শোনেনি বা দেখেনি, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।” তদন্তকারীদের মতে, এই হত্যাকাণ্ড কোনও হঠাৎ উত্তেজনার ফল নয়, বরং পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। 

উল্লেখ্য, ২৭ বছর বয়সি দীপু দাসের বিয়ে হয়েছিল তিন বছর আগে। তাঁর স্ত্রী ও দেড় বছরের এক শিশু সন্তান রয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুক্রবার এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে জানিয়েছে, এ ধরনের হিংসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না এবং দোষীদের শাস্তির আওতায় আনা হবে। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, “এই নৃশংস অপরাধের সঙ্গে যুক্তদের কাউকেই রেহাই করা হবে না।”

প্রসঙ্গত, গত বছরের আগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়ছে বলে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দীপু দাসের হত্যাকাণ্ড সেই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুন-গুলি চালিয়ে নিজেই কেঁপে উঠলেন রাজ্যপাল, বড়সড় বিপদের হাত থেকে কোনও মতে রক্ষা পেলেন সিভি আনন্দ বোস

আরও পড়ুন-দিঘা যাচ্ছেন? অনেক নিয়মই বদলে যাচ্ছে, এই খবর না জানলে দুর্ভোগে পড়তে পারেন!

আরও পড়ুন- Humayun Kabir: দল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল! হঠাৎ বিরাট ইউ-টার্ন হুমায়ুন কবীরের

আরও পড়ুন-Kolkata protest: বাংলাদেশে হিন্দু যুবক খুনে কলকাতায় ক্ষোভের বিস্ফোরণ! হিন্দুত্ববাদী সংগঠনের মিছিল ঘিরে রণক্ষেত্র বেকবাগান 

আরও পড়ুন-Digha: বিচ ফেস্টিভ্যালের ঢাকে কাঠি, দিঘা হাউসফুল! জমাটি উৎসবে রঙিন সমুদ্র নগরী 

Suvendu Adhikari