বীরভূমে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক “চপ-মুড়ি বা ঘুগনি বানানোর” মন্তব্যের পাল্টা জবাবে এদিন শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী চাইলে নিজের পরিবার থেকেই সেই কাজ শুরু করতে পারেন। এমনকি মুখ্যমন্ত্রীর মামার বাড়িতে ঘুগনি বানানোর জন্য এক হাজার টাকা পৌঁছে দেওয়ার কথাও প্রকাশ্যে ঘোষণা করেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বীরভূমের লাভপুরে বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’-য় যোগ দিতে এসে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বোলপুর ও বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল এবং ধ্রুব সাহা। লাভপুরে পদযাত্রায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা।
আরও পড়ুন- Calcutta High Court: “হাইকোর্ট বলল, আবেদনকারীর আইনগত স্বার্থ নেই”, PIL খারিজ, হুমায়ুনের ‘মিশন-বাবরি’ জারি!
সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর ঘুগনি বা চপ-মুড়ি বানানোর মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করতেই শুভেন্দু অধিকারী বলেন, “এটা কোনও বড় কথা নয়। যে শিক্ষিত যুবক-যুবতীকে বাবা-মা পড়াশোনা করিয়ে মানুষ করেছেন, তাঁদের কি এটাই করার কথা? আমি বলছি, মুখ্যমন্ত্রী এই কাজটা নিজের বাড়ি থেকেই শুরু করুন। বীরভূমের রামপুরহাট থানার কুসুম্বায় মুখ্যমন্ত্রীর মামার বাড়ির পরিবারের একজনের অশিক্ষক পদে চাকরি গিয়েছে। সে-ই ঘুগনি বানিয়ে শুরু করুক।” তিনি আরও জানান, বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহাকে এক হাজার টাকা দিয়ে কুসুম্বার মামার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন-Sourav Ganguly: ‘চিটিংবাজ’ মন্তব্যে রেগে আগুন দাদা! মেসি ভক্তের বিরুদ্ধে এফআইআর সৌরভ গঙ্গোপাধ্যায়ের
এদিন রাজ্য সরকারের শিল্পনীতি নিয়েও আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, “মুখ্যমন্ত্রী বিজনেস সামিট করছেন, অথচ সব কিছু ব্যর্থ হয়েছে। আমার সন্দেহ হয়, উপহারের জন্য যে টাকা খরচ হয়, তা শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়িতেই ফিরে যাচ্ছে কি না। দেউচা-পাঁচামির টেন্ডার বাতিল করতে হয়েছে।”
আরও পড়ুন-Supreme Court: SSC মামলায় বড় মোড়! “যোগ্য শিক্ষকরা বেতন পাবেন, পড়াবেনও”, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ
যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানো নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় প্রসঙ্গেও বক্তব্য রাখেন শুভেন্দু। তিনি বলেন, “এই রায় আমাদের কাছে আশীর্বাদস্বরূপ। এই সরকার অগাস্ট মাস পর্যন্ত টিকবে না। তারপর আমরা যোগ্য প্রার্থীদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিয়ে তাঁদের চাকরি বহাল রাখার আবেদন করব। অযোগ্যদের ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে।” পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে প্রতি বছর এসএসসি পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার্থীদের হাতে সরাসরি ওএমআর শিটের কার্বন কপি তুলে দেওয়া হবে।
Suvendu Adhikari: “ঘুগনি বানিয়ে বিক্রি করুন!”, মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari comment: বীরভূমে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে ঘুগনি বানানোর পরামর্শ দিলেন। রাজনৈতিক বিতর্ক তোলপাড় বীরভূমে।

Chop muri comment politics: আবারও শুভেন্দু অধিকারীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়।