'আপনি কি ভারত হিলিয়ে দেবেন, মানুষ আপনাকে বিদায় করবে", মমতাকে ভয়ঙ্কর নিশানা শুভেন্দুর

শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে নিশানা করে অভিযোগ করেন, “তৃণমূল বাংলাকে এমন এক রাজ্যে পরিণত করেছে যেখানে মৃতদেহও আজ আর নিরাপদ নয়।” 'বিস্ফোরক' মন্তব্যে বাংলা কাঁপিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে নিশানা করে অভিযোগ করেন, “তৃণমূল বাংলাকে এমন এক রাজ্যে পরিণত করেছে যেখানে মৃতদেহও আজ আর নিরাপদ নয়।” 'বিস্ফোরক' মন্তব্যে বাংলা কাঁপিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari, Mamata Banerjee, BJP, TMC, Bengal Assembly Election, Parivartan Yatra, Kalighat, SIR controversy, political clash, Bengal politics, electoral politics, Tata Singur issue, Kanyashree, governance promises

'আমাকে আঘাত করলে, সারা ভারত হিলিয়ে দেব' মমতার হুঁশিয়ারির পাল্টা জবাব

'আমাকে আঘাত করলে, সারা ভারত হিলিয়ে দেব' মমতার হুঁশিয়ারির পাল্টা জবাব বিজেপির! “আপনি ভারতকে হিলিয়ে দেব বলছেন, কিন্তু এপ্রিলের বিধানসভা নির্বাচনের পর বাংলার মানুষই আপনাকে হিলিয়ে বিদায় দেবে।” এমনই 'বিস্ফোরক' মন্তব্যে বাংলা কাঁপিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

Advertisment

আরও পড়ুন- 'ঘনিষ্ঠ বন্ধু' পার্থর সঙ্গে কথা হল? প্রশ্ন শুনেই মুখ তুললেন, তাকিয়ে কী জানালেন অর্পিতা?

শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে নিশানা করে অভিযোগ করেন, “তৃণমূল বাংলাকে এমন এক রাজ্যে পরিণত করেছে যেখানে মৃতদেহও আজ আর  নিরাপদ নয়।” তিনি বারাসতের মর্গ থেকে মৃতদেহের 'চোখ উপড়ে' নেওয়ার  ঘটনার উদাহরণ টেনে বলেন, “আপনি  কল্পনা করতে পারেন কোন রাজ্যে আমরা  বাস করছি? ভোটের জন্য ব্যালট পেপারও তারা চিবিয়ে হজম করেছে। তাই এই চোরদের পরাজিত করতে হবে।” তিনি বলেন, “আমাদের পরিবর্তনের যাত্রা শাসন ও উন্নয়নের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। আমাদের সংকল্প—প্রতিটি হাতের কাজ, প্রতিটি পেটের খাবার, প্রতিটি মাথার ওপর ছাদ। আমাদের সংকল্প সোনার বাংলা গড়া, শিক্ষাপ্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করা, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কন্যাশ্রীর সুরক্ষা।”

Advertisment

আরও পড়ুন- EPIC নম্বর লিংক না থাকলে জমা হবে না SIR ফর্ম! কীভাবে লিংক করবেন জানুন

সিঙ্গুর থেকে টাটা ন্যানো কারখানা সরে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি তৃণমূলকে নিশানা করে বলেন, “২০০৮ সালে টাটা ন্যানো কারখানার জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে তৃণমূলের বিরোধ ও প্রতিবাদের কারণে টাটা সিঙ্গুর ছেড়ে চলে যায়।” তিনি আরও বলেন,  “এপ্রিল মাসে বাংলার মানুষ এমন জবাব দেবে যে মুখ্যমন্ত্রী ক্ষমতা হারিয়ে কালিঘাটে ভিক্ষার বাটি নিয়ে বসে থাকতে হবে।” 

এদিকে শুভেন্দুর মন্তব্যের পালটা জবাবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “শুভেন্দু অধিকারীর  ভাষা বিজেপির নীতি ও মনোভাবকে প্রতিফলিত করে। একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে ধরনের বক্তব্য তিনি দিয়েছেন তা ওনার সস্তার রাজনীতির পরিচয়। বাংলার মানুষ বিজেপিকে যথাযথ জবাব দেবে।”

আরও পড়ুন- Kolkata News: কলকাতার ল' কলেজে ছাত্রীকে ধর্ষণ, 'মামলা তুলে নিতে চাপ', অভিযোগ নির্যাতিতার বাবার 

Suvendu Adhikari mamata