West Bengal News Updates: নদীতে পড়ে বাংলাদেশি, হাসপাতালে নিয়ে গেলেই মৃত ঘোষণা, চূড়ান্ত চাঞ্চল্য

West Bengal News Updates 4 January 2026: ৪ জানুয়ারি ২০২৬, পশ্চিমবঙ্গ ও কলকাতার সব বড় খবর এক নজরে। রাজনীতি, আবহাওয়া, অপরাধ, মেট্রো ও ট্রাফিক আপডেটসহ লাইভ ব্রেকিং নিউজ দেখুন এখানে।

West Bengal News Updates 4 January 2026: ৪ জানুয়ারি ২০২৬, পশ্চিমবঙ্গ ও কলকাতার সব বড় খবর এক নজরে। রাজনীতি, আবহাওয়া, অপরাধ, মেট্রো ও ট্রাফিক আপডেটসহ লাইভ ব্রেকিং নিউজ দেখুন এখানে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
west bengal news live

বাংলাদেশির দেহ উদ্ধারে চাঞ্চল্য

Kolkata News Updates:রঘুনাথগঞ্জের পাতলাটোলা পদ্মা ঘাট থেকে বাংলাদেশি ব্যক্তির মৃতদেহ উদ্ধার। রবিবার দুপুরে নদীর ধারে পড়ে থাকা মৃতদেহটি নজরে আসে বিএসএফের। তড়িঘড়ি তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তারপরেই পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়। প্রথম দিকে পরিচয় না মিললেও পরে মেলে পরিচয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রবিউল ইসলাম। সে বাংলাদেশের বাসিন্দা। যদিও মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

Advertisment

মুর্শিদাবাদে শাসক শিবিরে বড়সড় ধাক্কা। মুর্শিদাবাদের ডোমকলের ছয় নম্বর ওয়ার্ডে প্রায় ২০০ জন কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান দাবি কংগ্রেস নেতৃত্বের। ডোমকল টাউন কংগ্রেস সভাপতি ইমদাদুল হক মীর জানিয়েছেন, লাগামছাড়া দুর্নীতি, স্বজনপোষণ এবং ডোমকল বিধানসভা জুড়ে তৃণমূলের দুর্নীতির প্রতিবাদেই এই যোগদান। কংগ্রেস নেতৃত্বের আরও দাবি, তৃণমূলের তথাকথিত উন্নয়নের মুখোশ খুলে গেছে, মানুষ আর বিশ্বাস রাখতে পারছে না শাসক দলে। কার্যত দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে কংগ্রেসের ওপর আস্থা রেখেই এই যোগদান চারিদিকে। এই যোগদানের ফলে বিধানসভা ভোটের আগে ডোমকলে কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে বলেই দাবি ডোমকল টাউন কংগ্রেসের। যদিও এই যোগদানের কথা অস্বীকার করছেন তৃণমূল। তৃণমূলের দাবি তারা প্রথম থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল। তৃণমূলের এই কথাকে পাত্তা দিতে নারাজ কংগ্রেস।

ওডিশায় নির্যাতিত পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে রবিবার (৪ জানুয়ারি) ওডিশার সম্বলপুরে যাচ্ছেন প্রাক্তন বহরমপুর সাংসদ ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। তিনি জানান, সকাল ১০টা নাগাদ সম্বলপুরের সোনাপল্লিতে পৌঁছে মুর্শিদাবাদ ও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে করবেন জোরালো সওয়াল। প্রয়োজনে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের সহযোগিতায় আন্দোলনও শুরু করতে পারেন বলে জানান অধীর চৌধুরী। তাঁর কথায়, “বাংলাদেশি তকমা লাগিয়ে নিরীহ পরিযায়ী শ্রমিকদের উপর যে অমানবিক নির্যাতন চলছে, তা যে কোনও মূল্যে বন্ধ করতে হবে।”

অধীর চৌধুরীর অভিযোগ, সম্বলপুরের সোনাপল্লিতে মুর্শিদাবাদের সুতি থানার বাসিন্দা পরিযায়ী শ্রমিক যুবক জুয়েল রানা-কে বাংলাদেশি সন্দেহে প্রকাশ্যে পিটিয়ে খুন করা হয়েছে। শুধু তাই নয়, একাধিক পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়েছে এবং একজনকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টাও করা হয়। তিনি বলেন, “আমি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও এই বিষয়টি নিয়ে কথা বলেছি। বিজেপি শাসিত রাজ্যগুলিতে, বিশেষ করে ওডিশা-সহ বিভিন্ন জায়গায়, বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি ভেবে নির্মম নির্যাতন করা হচ্ছে। কিন্তু এত কিছুর পরেও এই বর্বরতা বন্ধ হয়নি। তাই এবার সরাসরি তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

এদিকে, জুয়েল রানার মৃত্যুর পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। তিনি নিহতের পরিবারকে আর্থিক সাহায্যও করেন। হুমায়ুন কবীর বলেন, “ওঁরা কাজের সন্ধানে বাইরে গিয়েছিলেন। এই অমানবিক নির্যাতন ও খুন আমাদের নীরবতার ফল। এখন সময় এসেছে পরিযায়ী শ্রমিকদের অধিকারের জন্য লড়াই করার। এই ইস্যুতে তৃণমূল ও বিজেপি দু’পক্ষের নিষ্ক্রিয়তার বিরুদ্ধেই আন্দোলন হবে।”

বাংলায় চলমান SIR পর্বে আরও এক বিএলওর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারে। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (এসআইআর) চলাকালীন শুনানি পর্বের চাপেই এক বিএলওর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এসআইআর প্রক্রিয়া নিয়ে ফের ক্ষোভ উগড়ে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। মৃত বিএলওর নাম আশিস ধর। তিনি কোচবিহারের ইছামাড়ি বানেশ্বর এলাকার ১০৩ নম্বর বুথের বুথ লেভেল অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। শনিবার তাঁর বুথে ম্যাপিং না হওয়া ভোটারদের নিয়ে শুনানি হওয়ার কথা ছিল। পরিবারের দাবি, এই শুনানি প্রক্রিয়া নিয়েই মানসিক চাপে ভুগছিলেন আশিসবাবু।পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত থেকেই শুনানি সংক্রান্ত কাজ ও দায়িত্ব নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন তিনি। সেই রাতেই হৃদরোগে আক্রান্ত হন আশিস ধর। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপই তাঁর মৃত্যুর কারণ।তৃণমূলের অভিযোগ, তাড়াহুড়ো করে এবং পরিকল্পনাহীন ভাবে SIR পর্বে অতিরিক্ত চাপ দিয়ে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাওয়ার ফলেই দিকে দিকে ঘটছে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে।

মাত্র ৫ মাসে ২ বার! ফের পদ্মশ্রী বুলা চৌধুরীর বাড়িতে চুরি, প্রশ্নের মুখে নিরাপত্তা

এদিকে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে জানুয়ারি মাসের চারটি রবিবার কলকাতা মেট্রোর ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪, ১১, ১৮ ও ২৫ জানুয়ারি এই বিশেষ পরিষেবা কার্যকর থাকবে। ওই দিনগুলিতে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম) মোট ১৬০টি ট্রেন চলবে, যেখানে সাধারণত রবিবারে চলে ১৩০টি ট্রেন। বিকেলের ব্যস্ত সময়ে অর্থাৎ ৩টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত প্রতি আট মিনিট অন্তর ট্রেন চলবে। গ্রিন লাইনে (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ) চলবে ১২৪টি ট্রেন, যা সাধারণত ছুটির দিনে চলে ১০৮টি। এই লাইনে বিকেল ৪টা ২ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত প্রতি ১০ মিনিট অন্তর ট্রেন চলবে।

পুলিশ প্রশাসন কী করছিল? সি. মুরুগনের উপর হামলার ঘটনায় কড়া কমিশন, চেয়ে পাঠানো হল অ্যাকশন টেকেন রিপোর্ট

ব্লু লাইনে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৯টায় দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম ও নোয়াপাড়া থেকে। শেষ ট্রেন দক্ষিণেশ্বর থেকে রাত ৯টা ৩৩ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেন রাত ৯টা ৩৩ মিনিটে ও দমদমগামী ট্রেন রাত ৯টা ৪৪ মিনিটে ছাড়বে। গ্রিন লাইনে প্রথম ট্রেন সল্টলেক সেক্টর ফাইভ থেকে সকাল ৯টা ২ মিনিটে এবং হাওড়া ময়দান ও সিটি সেন্টার থেকে সকাল ৯টায় ছাড়বে। শেষ ট্রেন সল্টলেক সেক্টর ফাইভ ও হাওড়া ময়দান থেকে রাত ৯টা ৫৫ মিনিটে ছাড়বে। তবে ইয়েলো লাইনে (নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর) স্বাভাবিক পরিষেবা চালু থাকবে এবং ওই রবিবারগুলিতে পার্পল লাইন (মাঝেরহাট–জোকা) ও অরেঞ্জ লাইনে (কবি সুভাষ–বেলেঘাটা) কোনও পরিষেবা মিলবে না।

মমতাকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু, ২০ হাজারের বেশি ভোটে হারানোর হুঙ্কার

  • Jan 04, 2026 12:55 IST

    Bengal News Live Updates: ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে চিন

    চিন ভেনেজুয়েলার উপর মার্কিন হামলার নিন্দাজানিয়েছেএবংবলেছে যে মাদুরো এবং তার স্ত্রীকেমুক্তিদেওয়াউচিত



  • Jan 04, 2026 12:40 IST

    Bengal News Live Updates: আরাবুল-সওকত অনুগামীদের মধ্যে তুমুল উত্তেজনা, উত্তপ্ত ভাঙর

    ভাঙরে ফের তৃণমূল বনাম তৃণমূল। আরাবুল-সওকত অনুগামীদের মধ্যে দফায় দফায় উত্তেজনা, সংঘর্ষ। আরাবুল ইসলামের ছেলে  হাকিমুল ইসলামের গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ। ঘটনা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ সওকত মোল্লা। এর আগে শুক্রবার ভাঙরে আইএসএফের সঙ্গে তৃণমূলের দফায় দফায় সংঘর্ষ হয়। 



  • Jan 04, 2026 12:28 IST

    Bengal News Live Updates: তৃণমূলে বিরাট ভাঙন

    মুর্শিদাবাদে শাসক শিবিরে বড়সড় ধাক্কা। মুর্শিদাবাদের ডোমকলের ছয় নম্বর ওয়ার্ডে প্রায় ২০০ জন কর্মীর তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান দাবি কংগ্রেস নেতৃত্বের।ডোমকল টাউন কংগ্রেস সভাপতি ইমদাদুল হক মীর জানিয়েছেন,লাগামছাড়া দুর্নীতি, স্বজনপোষণ এবং ডোমকল বিধানসভা জুড়ে তৃণমূলের দুর্নীতির প্রতিবাদেই এই যোগদান। কংগ্রেস নেতৃত্বের আরো দাবি, তৃণমূলের তথাকথিত উন্নয়নের মুখোশ খুলে গেছে, মানুষ আর বিশ্বাস রাখতে পারছে না শাসক দলে। কার্যত দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে কংগ্রেসের ওপর আস্থা রেখেই এই যোগদান চারিদিকে। এই যোগদানের ফলে বিধানসভা ভোটের আগে ডোমকলে কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে বলেই দাবি ডোমকল টাউন কংগ্রেসের। যদিও এই যোগদানের কথা অস্বীকার করছেন তৃণমূল। তৃণমূলের দাবি তারা প্রথম থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল। তৃণমূলের এই কথাকে পাত্তা দিতে নারাজ কংগ্রেস।



  • Jan 04, 2026 12:27 IST

    Bengal News Live Updates: ভুয়ো ভোটার শনাক্ত করায় BLO-কে জুতোপেটার অভিযোগ

    হুগলি জেলার ডানকুনিতে ‘অবৈধ ভোটার’ চিহ্নিত করার অভিযোগকে কেন্দ্র করে এক মহিলা বুথ লেভেল অফিসার (বিএলও)-কে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। শনিবার ডানকুনি পুরসভার ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

    অভিযোগকারী বিএলও বিমালি টুডু হাঁসদা, যিনি ২ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর বুথের দায়িত্বে রয়েছেন। তাঁর দাবি, সংলগ্ন ৬ নম্বর বুথের এক ভোটার সম্পর্কে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তথ্য দিয়েছিলেন। ওই ভোটার আব্দুল রহিম গাজীকে তিনি ‘অবৈধ ভোটার’ হিসেবে চিহ্নিত করেন বলেই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।



  • Jan 04, 2026 11:20 IST

    Bengal News Live Updates:হুহু করে কমল SIR-এ 'তথ্যগত অসঙ্গতির' সংখ্যা


    ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার মধ্যেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় চিহ্নিত তথাকথিত ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ বা তথ্যগত অসঙ্গতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগে যেখানে এই অসঙ্গতির সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৬ লক্ষ, সেখানে তা কমে দাঁড়িয়েছে ৯৪ লক্ষ ৪৯ হাজারে। অর্থাৎ, প্রায় ৪১ লক্ষ ৫১ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে এই অসঙ্গতির তালিকা থেকে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই এই বিপুল সংখ্যক অসঙ্গতির তথ্য সামনে আসে।



  • Jan 04, 2026 10:25 IST

    Bengal News Live Updates: তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সবচেয়ে বড় ভূল-শিশির অধিকারী

    তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াকে নিজের জীবনের “একটি বড় ভুল” বলে প্রকাশ্যে স্বীকার করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী। তিনি বলেন, “আমি নিজেই ভুল করেছিলাম এবং আপনাদেরও ভুল পথে চালিত করেছিলাম। আজ করজোড়ে ভরা মঞ্চে ভূমি স্পর্শ করে সেই ভুল স্বীকার করছি। আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।” তাঁর এই বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। শিশির অধিকারীর মতো একজন বর্ষীয়ান নেতার পক্ষে এই ধরনের ‘সস্তার রাজনীতি’ করা শোভনীয় নয়, মন্তব্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি যা পেয়েছেন, তার জন্য কৃতজ্ঞতাই থাকা উচিত। অন্য কোনও বাধ্যবাধকতায় কী করতে হচ্ছে, তার জন্য এই ধরনের নাটুকে সংলাপ বন্ধ করাই ভাল।”



  • Jan 04, 2026 10:11 IST

    Bengal News Live Updates: সেবাশ্রয় কখনও নির্বাচনী কৌশল হিসেবে ব্যাবহার করা হয়নি-ঘোষণা অভিষেকের

    সেবাশ্রয় কখনও নির্বাচনী কৌশল হিসেবে ব্যাবহার করা হয়নি। এটি রাজনৈতিক হিসাব-নিকাশ থেকে অনেক দূরে থাকা এক নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, সেই আন্তরিক বিশ্বাসে যে স্বাস্থ্যসেবা একটি অধিকার, কোনও সুবিধা নয়, এবং ডায়মন্ড হারবারের প্রতিটি বাসিন্দার প্রাপ্য, তারা সাশ্রয়ী, সমান ও সহজলভ্য চিকিৎসা সেবায় পৌঁছাতে পারেন। 

    সেবাশ্রয়-২ প্রকল্পে ৩০ দিন পার হওয়ার পর, এখন সাতগাছিয়ায় দ্বিতীয় দিনে, এই উদ্যোগ আবার প্রমাণ করেছে যে জনসেবা ধারাবাহিকতার মাধ্যমে বিশ্বাস অর্জন করে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে মানুষ তাদের সবচেয়ে অমূল্য সম্পদ, অর্থাৎ স্বাস্থ্য, আমাদের ওপর আস্থা রেখেছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দোপাধ্যায়ের। 

    তিনি আরও লিখেছেন, সেবাশ্রয় প্রমাণ করেছে যে যত্ন তখনই অর্থপূর্ণ হয় যখন তা সঠিকভাবে দরজায় পৌঁছে যায়। আমরা সেই মান ধরে রাখতে চেষ্টা করব। আমরা এটি রক্ষা করব, টিকিয়ে রাখব এবং শক্তিশালী করব।



  • Jan 04, 2026 09:53 IST

    Bengal News Live Updates:ফের পদ্মশ্রী বুলা চৌধুরীর বাড়িতে চুরি

    মাত্র ৫ মাসে ২ বার। ফের চুরির ঘটনা ঘটল পদ্মশ্রী বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে। শনিবার অজ্ঞাতপরিচয় একাধিক ব্যক্তি বাড়িতে প্রবেশ করে দেদার লুটপাট চালায় বলে অভিযোগ। গত পাঁচ মাসে এই নিয়ে দ্বিতীয় বারের জন্য বুলার বাড়িতে  চুরির ঘটনা ঘটল। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে নিরাপত্তায়। 



  • Jan 04, 2026 09:38 IST

    Bengal News Live Updates: মোদীকে নিশানা আসাদুদ্দিন ওয়াইসির

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করেছে ট্রাম্প সরকার। এরপর   অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি কেন্দ্রীয় সরকারকে তীব্র সমালোচনা করে বলেছেন, “আজ আমরা শুনেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার দেশ থেকে ধরে আমেরিকায় নিয়ে গেছে। যদি মার্কিন প্রেসিডেন্ট এমন এক দুঃসাহসিক কাজ করতে পারেন, তাহলে ভারতের প্রধানমন্ত্রী কেন  পাকিস্তানে অভিযান চালিয়ে ২৬/১১ জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারীকে দেশে ফিরিয়ে আনতে পারছেন না।”



  • Jan 04, 2026 09:17 IST

    Bengal News Live Updates: ২২০ আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি- শুভেন্দু

    বিধানসভা ভোটে হিন্দুরা একজোট হলে হলে ২০২৬ সালে বিজেপি ২২০টি আসন পাবে বাংলায়। মালদার চাঁচলে এক জনসভা থেকে এমনই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সাম্প্রতিক নির্বাচনে মালদা উত্তর ও নন্দীগ্রামে হিন্দু ভোটের শতাংশের উল্লেখ করে শুভেন্দু বলেন, “মালদা উত্তর ও নন্দীগ্রাম এই দু’টি জায়গায় হিন্দু সংহতি সবচেয়ে বেশি ছিল। ২০২৪ সালে মালদা উত্তরে ৮৫ শতাংশ হিন্দু ভোট বিজেপি পেয়েছে। গোটা বাংলা যদি মালদা উত্তরের পথে চলে, তবে বিজেপি ২০০ নয়, ২২০ আসন নিয়ে ক্ষমতায় আসবে।”



  • Jan 04, 2026 09:16 IST

    Bengal News Live Updates:ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করল আমেরিকা, হুঙ্কার ছুঁড়লেন ডোনাল্ড ট্রাম্প

    কালো আইপ্যাচ, হাতে হাতকড়া, এক হাতে জলের বোতল মার্কিন হেফাজত থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রথম ছবি প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মাদুরোর চোখ বাঁধা, চারপাশে কড়া নিরাপত্তা। এই ঘটনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাস-সহ একাধিক লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলার খবর আসে এবং দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।



  • Jan 04, 2026 09:16 IST

    Bengal News Live Updates:ফের রাজ্যে SIR-এর জেরে মৃত্যু BLO-র!

    ফের বাংলায় SIR- চলাকালীন মৃত্যুর অভিযোগ। রিষড়ায় এসআইআর শুনানির নোটিস পাওয়ার পর এক প্রবীণ ব্যক্তির মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মৃতের পরিবারের অভিযোগ, ভোটার তালিকা যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে পাওয়া নোটিসের কারণে চরম মানসিক চাপে ভুগছিলেন তিনি, যার জেরেই মৃত্যু হয়েছে তাঁর। এদিকে SIR পর্বে আরও এক বিএলওর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারে। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (এসআইআর) চলাকালীন শুনানি পর্বের চাপেই এক বিএলওর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এসআইআর প্রক্রিয়া নিয়ে ফের ক্ষোভ উগড়ে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। মৃত বিএলওর নাম আশিস ধর। 



  • Jan 04, 2026 09:15 IST

    Bengal News Live Updates: 'উন্নয়নের পাঁচালীর' পাল্টা এবার 'চোরেদের পাঁচালী', বিরাট ঘোষণা শুভেন্দুর

    তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা এবার চোরেদের পাঁচালী, বিরাট ঘোষণায় রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী কয়েকমাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূলকে একইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা গতকাল জানিয়েছেন, পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে, বিশেষ করে নন্দীগ্রাম এলাকায়, ‘চোরেদের পাঁচালি’ প্রচার করবে বিজেপি। যার উদ্দেশ্য তৃণমূল সরকারের কথিত দুর্নীতি ও অপকর্ম সাধারণ মানুষের সামনে আনা। 



  • Jan 04, 2026 09:14 IST

    Bengal News Live Updates:"বিজেপিই রাজ্যে ক্ষমতায় আসবে"-শুভেন্দু

    "আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিই রাজ্যে ক্ষমতায় আসবে", এমনই দাবি করলেন রাজ্যের    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে নিজের বিধানসভা কেন্দ্রের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘হিন্দুবিরোধী’ ভোটের প্রায় ৬ শতাংশ বিজেপির দিকে এলেই রাজ্যে বিজেপি সরকার গঠন সম্ভব।



  • Jan 04, 2026 09:13 IST

    Bengal News Live Updates: পুলিশ প্রশাসন কী করছিল? অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন

    দক্ষিণ ২৪ পরগনায় ভোটার তালিকা সংক্রান্ত শুনানি শিবির পরিদর্শনের সময় পর্যবেক্ষকের কাজে বাধা দেওয়ার অভিযোগে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। রাজ্যের পুলিশের ডিজিপি রাজীব কুমারকে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।  সেদিনের ঘটনার বিষয়ে নেওয়া পদক্ষেপের বিষয়ে বিস্তারিত রিপোর্ট আগামী ৬ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ।



kolkata news Suvendu Adhikari Abhishek CM Mamata banerjee Breaking news