Suvendu Adhikari: কাদের চাপে রাজ্যে BLO-মৃত্যু? প্রশ্ন তুলে তোলপাড় ফেলা ইঙ্গিত শুভেন্দুর, উত্তাল রাজ্য-রাজনীতি

Suvendu Adhikari: এসআইআর আতঙ্কে যারা মারা গিয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর এই নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari: এসআইআর আতঙ্কে যারা মারা গিয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর এই নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
Madhumita Dey
New Update
Suvendu Adhikari, Suvendu Adhikari threat call,Pakistan threat calls, Bangladesh threat calls, BJP West Bengal, Trinamool Congress reaction, Arup Chakraborty TMC, Delhi blast, Jaish-e-Mohammed, Bengal politics, NIA raid Murshidabad, Suvendu statement, political controversy West Bengal,শুভেন্দু অধিকারী, পাকিস্তান থেকে হুমকি, বাংলাদেশ থেকে ফোন, তৃণমূল কংগ্রেস, বিজেপি, দিল্লি বিস্ফোরণ, জয়েশ-ই-মহম্মদ, মুর্শিদাবাদ এনআইএ অভিযান, অরূপ চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজনীতি, শুভেন্দুর দাবি, হুমকি ফোন, রাজনৈতিক বিতর্ক

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 Suvendu Adhikari: এসআইআর আতঙ্কে যারা মারা গিয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর এই নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিরপেক্ষ তদন্তের দাবিও করেন। মঙ্গলবার দুপুরে ইংরেজবাজার শহরের ফুলবাড়ী এলাকায় শতবর্ষ পুরনো রাধানাথ জিও তারাময়ী মন্দিরের প্রায় ৩৫ ফুট একটি বজরংবলী মূর্তির উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারি। এদিনের এই কর্মসূচি শেষ করার পর পুরাতন মালদা ব্লকের একটি বেসরকারি হোটেলে উত্তর মালদার দলীয় সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। তার আগে তিনি সেখানে একটি সাংবাদিক বৈঠক করেন নন্দীগ্রামের বিধায়ক।  তিনি বলেন,  মৃত এবং অবৈধ ভোটার রাখার জন্য কেউ যদি চাপ দিয়ে রাখেন তাহলে বিডিওরা দিয়েছেন। তৃণমূলের নেতারা চাপ দিয়েছে। নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করে কার চাপে মারা যায় আমি নিরপেক্ষ তদন্তের দাবি করছি"। 

Advertisment

স্টেডিয়ামের নিরাপত্তা বলয় ভেঙে দৌড়ে গিয়ে কোহলিকে প্রণাম, শেষমেশ কী হল আরামবাগের সৌভিকের?

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি আরো বলেন, "এক কোটি ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড রয়েছে। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, ১০০ দিনের কাজের টাকাও চলে গিয়েছে বাংলাদেশী মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের কাছে। আমি হিসাব দিচ্ছি মুখ্যমন্ত্রীকে। আপনি ইউপিএ-টু তে ছিলেন। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত কেন্দ্রীয় সরকার আপনাকে টাকা দিয়েছে ২ লক্ষ কোটি টাকা। নরেন্দ্র মোদির সরকার ২০১৪ থেকে ২০২৪ আপনাকে টাকা দিয়েছে ৮ লক্ষ কোটি টাকা। ২০২২ - এর পর চুরি ধরা পড়েছে। ওই জন্য তদন্ত চলছে। এই সময়কালে মোদীজির সরকার ১০০ দিনের টাকা আপনাকে দিয়েছে ৫৪ হাজার কোটি টাকা। নরেন্দ্র মোদি সরকার আবাস যোজনা প্রকল্পে ৪০ লক্ষ বাড়ি ৩০ হাজার কোটি টাকা দিয়েছে। মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করছি। আপনি এর উত্তর দেন। হাসিমারা এয়ারপোর্টের জন্য ২৫ একর জমি চেয়েছে ভারত সরকার, আপনি দেননি। মালদা, বালুরঘাট এয়ারপোর্ট থেকে স্বয়ংসম্পূর্ণ করতে বলেছে আপনি করতে দেননি। বাগডোগরাতে আরও একটি এয়ারপোর্ট করতে চেয়েছে আপনি জমি দেননি। দুহাত তুলে পশ্চিমবঙ্গকে দিয়েছে প্রধানমন্ত্রী, আপনি কার বিরুদ্ধে আঙ্গুল তুলছেন"।

Advertisment

SIR খসড়ায় ছিল ‘Citizenship Act’, চূড়ান্ত নির্দেশে নেই! রহস্য আরও ঘনীভূত

এদিনের সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি আরও বলেন, এরাজ্যে কল্যাণীর পর কেন্দ্র সরকার উত্তরবঙ্গের কোনও এক জেলায় এইমস তৈরিতে উদ্যোগী হয়েছিল। কিন্তু তৃণমূল সরকার জমি দেয়নি। উত্তরবঙ্গে নতুন করে হাসিমারায় বিমানবন্দর চালুর কথাও জানিয়েছিল মোদি সরকার। তাতেও উদাসীন রয়েছে মুখ্যমন্ত্রী। আসলে উত্তরবঙ্গে আসন কম, তাই এই দিকটি নিয়ে কোনরকম উন্নয়নের আগ্রহ দেখাচ্ছে না তৃণমূল সরকার"।  

এদিন মালদার প্রসঙ্গ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি বলেন,  "গত কয়েক মাস আগে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় প্রচুর দোকান, বাড়ি ভাঙচুর করা হয়। অত্যাচারিত হয়ে অনেকেই ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যান। সেখানে পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে আমি গিয়েছি। বেছে বেছে মানুষদের চিহ্নিত করে আক্রমণ করা হয়েছে। সেই মোথাবাড়িতেই এবারে রাম মন্দির হতে চলেছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে আসছে। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে গত ১১ মাস আগে যে হামলা ও নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, তার পুনরাবৃত্তি যাতে না হয় সে জন্য এখনও কেন্দ্রের আধা সামরিক বাহিনী ধুলিয়ান সহ কয়েকটি জায়গায় মোতায়েন রয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী চাপ দিয়ে ওই কেন্দ্রীয় বাহিনীকে সরে যাওয়ার জন্য বলছে। এতেই বোঝা যাচ্ছে এরাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। তাই এবারে ২৬-এর বিধানসভা নির্বাচনে ওই দলকে ছুড়ে ফেলবে এ রাজ্যের মানুষ"। 

Weekend Getaways: কলকাতার একদম পাশেই স্বর্গ! সৌন্দর্য্য ঝড় তুলছে ফেসবুকে, সপ্তাহান্তে বেড়ানোর 'সেরার সেরা' ঠিকানা

Malda Suvendu Adhikari mamata SIR BLO death